সূচী-পত্র AAAELIG EI gist 4 Nhe: NL nf AY bills Shy) SW NTE) lbs ia 325s Ulli (২) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, কোন ব্যক্তির এ নামায যাহা জামাতের সহিত পড়া হইয়াছে উহা ঘরে বা বাজারে একাকী পড়া নামায হইতে পঁচিশ বার দ্বিগুণ সওয়াব রাখে। কেননা, কোন ব্যক্তি যখন উত্তমরূপে ওযু করে, অতঃপর মসজিদের দিকে একমাত্র নামাযের উদ্দেশ্যেই গমন করে, অন্য কোন উদ্দেশ্য তাহার না থাকে তখন তাহার প্রতি কদমে একটি করিয়া নেকী বাড়িয়া যায় এবং একটি করিয়া গোনাহ মাফ হইয়া যায়। অতঃপর যখন নামায পড়িয়া এ স্থানে বসিয়া থাকে, যতক্ষণ সে ওযুর সহিত বসিয়া থাকে ফেরেশতাগণ তাহার জন্য মাগফেরাত ও রহমতের দোয়া করিতে থাকেন। আর যতক্ষণ কেহ্ নামাযের জন্য অপেক্ষা করিতে থাকে ততক্ষণ সে নামাযের সওয়াব পাইতে থাকে। (তারগীব ঃ বুখারী) ফায়দা £ প্রথম হাদীসে সাতাইশ গুণ বেশী এবং এই হাদীসে পচিশ গুণ বেশী সওয়াবের কথা বলা হইয়াছে। দুই হাদীসের পার্থক্যের বিষয়ে ওলামায়ে কেরাম অনেক উত্তর প্রদান করিয়াছেন যাহা হাদীসের ব্যাখ্যার কিতাবসমূহে উল্লেখিত আছে। তন্মধ্য হইতে একটি এই যে, ইহা নামাযীদের অবস্থার পার্থক্যের কারণেই হইয়া থাকে। অর্থাৎ কেহ পঁচিশ গুণ সওয়াব পায় আর কেহ এখলাসের দরুণ সাতাইশ গুণ পায়। কোন পঁচিশ গুণ আর যে সমস্ত নামাযে কেরাত উচ্চস্বরে পড়া হয় উহাতে সাতাইশ গুণ সওয়াব হয়। আবার কেহ কেহ এশা ও ফজরের জন্য সাতাইশ গুণ বলিয়াছেন। কেননা, এই দুই সময়ে নামাযের জামাতে উপস্থিত হওয়া কষ্টকর মনে হয়। আর পঁচিশগুণ বলিয়াছেন বাকী তিন ওয়াক্তের জন্য। কোন কোন ব্যাখ্যাদানকারী লিখিয়াছেন, এই উম্মতের উপর সর্বদা আল্লাহ তায়ালার নেয়ামতের বৃষ্টি বৃদ্ধি পাইয়া আসিতেছে, যেমন অনেক ক্ষেত্রেই ইহার প্রকাশ ঘটিয়াছে। কাজেই প্রথমে পঁচিশ গুণ ছিল পরে উহা বাড়িয়া সাতাইশ গুণ হইয়াছে। কোন কোন ব্যাখ্যাকার এক চমৎকার কথা লিখিয়াছেন। তাহারা লিখিয়াছেন যে, এই হাদীসে বর্ণিত পৃষ্ঠাঃ 124 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।