দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র দ্বিতীয় অধ্যায় জামাতের বর্ণনা কিতাবের শুরুতে লেখা হইয়াছে যে, এমন অনেক ব্যক্তি রহিয়াছেন, এহতেমাম করেন না। অথচ নবী করীম সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম জামাতের সহিত নামায পড়ার বিষয়েও অনেক তাকীদ বর্ণিত হইয়াছে। এই অধ্যায়ে দুইটি পরিচ্ছেদ আছে। প্রথম পরিচ্ছেদ জামাতের ফযীলত সম্পর্কে এবং দ্বিতীয় পরিচ্ছেদ জামাত তরক করার শাস্তি সম্পর্কে। প্রথম পরিচ্ছেদ জামাতের ফযীলত Sen SEIS AIT FO bled elon BASAL en Ie 1] . পন El Bee 0A Dg MO SAUBIIIY Poa AVS 20 - IES ee) sd dib sisal HLS Morley (5) হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, জামাতের নামায একা নামায হইতে সাতাইশ গুণ বেশী মর্তবা রাখে। (তারগীব ঃ বুখারী, মুসলিম) ফায়দা $ মানুষ যখন নামায পড়ে এবং সওয়াবের নিয়তেই পড়িয়া থাকে, তখন ইহা একটি মামুলী ব্যাপার যে ঘরে না পড়িয়া মসজিদে যাইয়া জামাতের সহিত পড়িয়া লইবে, ইহাতে না তেমন কোন কষ্ট হয় আর না কোন অসুবিধা হয়। অথচ এত অধিক পরিমাণ সওয়াব লাভ হইয়া থাকে ; কে আছে এমন যে, এক টাকার পরিবর্তে সাতাইশ বা আটাইশ টাকা পাইয়াও উহাকে ছাড়িয়া দিবে। কিন্তু দ্বীনের ব্যাপারে এত বড় লাভের প্রতিও ভ্রুক্ষেপ করা হয় না। ইহার কারণ এ ছাড়া আর কি হইতে পারে যে, দ্বীনের ব্যাপারে আমাদের কোন পরওয়া নাই। আমাদের দৃষ্টিতে দ্বীনের লাভ যেন কোন লাভই নয়। দুনিয়ার ব্যবসা বাণিজ্যের পৃষ্ঠাঃ 121 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।