সূচী-পত্র দেওয়া যাইবে। বস্তুতঃ এসব মহান ব্যক্তিদের নিকট রোগীর প্রতি দরদ ইহাকেই সনে করা হইত যে, মওতের মুখেও যদি এবাদত করা সম্ভব হয় তবু উহাতে বাধা না দেওয়া হউক। | CG OUTED দেখ, উভয় রাস্তার মাঝে কত ব্যবধান_কত পার্থক্য ! হযরত আলী (রাযিঃ) একবার হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া কাজকর্মে সাহায্যের জন্য একজন খাদেম চাহিলেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, এই তিনজন গোলামের মধ্যে যাহাকে তোমার পছন্দ হয় লইয়া যাও। হযরত আলী (রাযিঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনিই পছন্দ করিয়া দিন। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দিয়া বলিলেন, ইহাকে লইয়া যাও, সে মামাধী। কিন্ত ইহাকে মারধর করিও না। কেননা, নামাযীকে মারধর করিতে আমাদিগকে নিষেধ করা হইয়াছে। অনুরূপ আরেকটি ঘটনা একজন সাহাবী হযরত আবুল হাইছাম (রাযিঃ)এর সাথেও ঘটিয়াছিল। তিনিও হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গোলামের জন্য দরখাস্ত করিয়াছিলেন। পক্ষাস্তরে বর্তমান যুগে আমাদের কাজের লোক বা কর্মচারী যদি নামাযী হয় তবে আমরা তাহাকে তিরস্কার করি এবং নিজের নির্বুদ্ধিতার দরুন তাহার নামাযের দ্বারা আমাদের কাজে ক্ষতি হইতেছে মনে করিয়া থাকি। হযরত সুফিয়ান সওরী (রহঃ)এর উপর একবার আধ্যাত্মিক বিশেষ অবস্থা প্রবল হইয়াছিল। এই ধ্যানমগ্ন অবস্থায় সাত দিন পর্যন্ত তিনি ঘরে ছিলেন, ঘুম ও খাওয়া-দাওয়া সম্পূর্ণ ছাড়িয়া দিয়াছিলেন। তাঁহার মুরশিদকে এই বিষয়ে জানানো হইলে তিনি জিজ্ঞাসা করিলেন, নামায ঠিকমত আদায় করিতেছে কি না? লোকেরা বলিল, জ্বি হা, নামাযে ক্রটি নাই। ইহাতে মুরশিদ বলিলেন, সমস্ত প্রশংসা এ আল্লাহর যিনি শয়তানকে তাঁহার উপর প্রভাব বিস্তার করিতে দেন নাই। পৃষ্ঠাঃ 120 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।