দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র 071 প্রথম অধ্যায় ৬১ বত (৯) হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি নামায পড়ে না, ইসলামে তাহার কোন অংশ নাই। আর বিনা ওযূতে নামায হয় না। অন্য এক হাদীসে আছে, নামায ব্যতীত দ্বীন হয় না। নামায দ্বীনের জন্য এমন, যেমন মানুষের শরীরের জন্য মাথা। ফায়দা $ যে সমস্ত লোক নামায না পড়িয়াও নিজেদেরকে মুসলমান বলে কিংবা ইসলামী জযবার লম্বা-চওড়া দাবী করিয়া থাকে, তাহারা যেন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত পবিত্র বাণীর মধ্যে একটু চিন্তা-ফিকির করে। আর যাহারা পূর্ববর্তী বুযুর্গানে দ্বীনের মত সাফল্য অর্জনের স্বপ্ন দেখে তাহারা যেন এ সকল বুযুর্গদের অবস্থাও যাচাই করিয়া দেখে যে, দ্বীনকে তাহারা কত মজবুতির সহিত আঁকড়াইয়া ধরিয়াছিলেন। অতএব, দুনিয়া তাহাদের পদচুম্বন কেন করিবে না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ)এর চোখে পানি জমিয়া গিয়াছিল। লোকেরা আরজ করিল, ইহার চিকিৎসা তো হইতে পারে, তবে কয়েক দিন আপনি নামায পড়িতে পারিবেন না। তিনি বলিলেন, ইহা হইতে পারে না ; আমি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনিয়াছি, যে ব্যক্তি নামায পড়ে না, সে আল্লাহর তায়ালার দরবারে এমন অবস্থায় উপস্থিত হইবে যে, আল্লাহ তায়ালা তাহার উপর অসস্তুষ্ট হইবেন। অন্য এক হাদীসে আসিয়াছে যে, লোকেরা বলিল, আপনাকে পাঁচ দিন কাঠের উপর সেজদা করিতে হইবে। তিনি বলিয়াছেন, এইভাবে আমি এক রাকআত নামাযও পড়িব না। জীবনভর অন্ধ থাকার উপর ছবর ‘করিয়া যাওয়া তাহাদের নিকট নামায তরক করা হইতে সহজ ছিল। অথচ এরূপ ওজরবশতঃ নামায ছাড়িয়া দেওয়া জায়েযও ছিল। হযরত ওমর (রাষিঃ) শেষ সময়ে যখন বর্শা দ্বারা আঘাতপ্রাপ্ত হন, তখন সব সময়ই তাহার ক্ষতস্থান হইতে রক্ত জারী থাকিত এবং অধিকাংশ সময়ই তিনি একেবারে বেখবর অবস্থায় থাকিতেন, এমনকি এই অবস্থায় তাঁহার ওফাতও হইয়া গিয়াছে। কিন্তু এতদসত্বেও এই দিনগুলিতে যখন নামাযের সময় হইয়া যাইত তখন তাহাকে নামাযের কথা স্মরণ করাইয়া নামায পড়ার জন্য দরখাস্ত করা হইত। তিনি এই অবস্থাতেই নামায আদায় করিতেন এবং বলিতেন, হাঁ হাঁ, নিশ্চয়ই। যে ব্যক্তি নামায পড়ে না, ইসলামে তাহার কোন অংশ নাই। অথচ আমাদের নিকট অসুস্থ ব্যক্তির আরাম ও মঙ্গল কামনা ইহার মধ্যেই মনে করা হয় যে, তাহাকে নামাযের জন্য কষ্ট না দেওয়া হউক ; পরে ফিদিয়া দিয়া পৃষ্ঠাঃ 119 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।