সূচী-পত্র তাহার হাত বাধা থাকিবে এবং ফেরেশতাগণ তাহার মুখে ও পিঠে আঘাত করিতে থাকিবে। জান্নাত বলিবে, আমার এবং তোমার মধ্যে কোন সম্পর্ক নাই ; না আমি তোমার জন্য, না তুমি আমার জন্য। দোযখ বলিবে, আস, আমার নিকট আস। তুমি আমার জন্য, আমিও তোমার জন্য আরও বর্ণিত আছে, জাহান্নামে একটি ময়দান আছে, যাহার নাম লমলম। উহাতে উটের ঘাড়ের মত মোটা মোটা সাপ রহিয়াছে, উহাদের দৈর্ঘ্য এক মাসের পথের সমান। উহাতে নামায ত্যাগকারীদেরকে শাস্তি দেওয়া হইবে। অন্য এক হাদীসে আছে জাহান্নামে ‘জুববুল হাযান’ নামক একটি ময়দান রহিয়াছে, উহা বিচ্ছুদের আবাসস্থল। একেকটি বিচ্ছু খচ্চরের মত বড় হইবে। উহারাও নামায ত্যাগকারীদেরকে দংশন করিবে। হা, মাওলায়ে কারীম যদি মাফ করিয়া দেন, তবে কাহার কি বলার আছে। কিন্তু মাফ তো চাহিতে হইবে। ইবনে হজর (রহঃ) ‘যাওয়াজির’ কিতাবে লিখিয়াছেন, একজন স্ত্রীলোকের মৃত্যু হইয়াছিল। তাহার ভাই দাফনের কাজে শরীক ছিল। ঘটনাক্রমে দাফনের সময় তাহার টাকার থলি কবরে পড়িয়া যায়। তখন খেয়াল হয় নাই। কিন্তু পরে যখন খেয়াল হইল তখন তাহার খুব আফসোস হইল। চুপে চুপে কবর খুলিয়া উহা বাহির করিতে এরাদা করিল। অতঃপর যখন কবর খুলিল তখন কবর আগুনে পরিপূর্ণ ছিল। সে কাঁদিতে কাঁদিতে মায়ের নিকট আসিল এবং অবস্থা বর্ণনা করিয়া কারণ জিজ্ঞাসা করিল। মা বলিলেন, সে নামাযে অলসতা করিত এবং কাজা করিয়া দিত। (আল্লাহ আমাদের সকলকে হেফাযত করুন) ULE BT Bhs রর IEG UY a) NLT UALS HY EIS hss dr (Sap HAN et কৃ Et 3K Fe “hp YAY, Les ) 3 fe es] Y 4) ios E8n {os ALY Pgrute ৰ cL re acs Ent Le CAA sri dE ES 4) ade) nf BA IU Bld 233 Cir tt or bes 3 GBF Sado) wld lis id UES YA Bil pert পৃষ্ঠাঃ 118 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।