দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র বলিয়াছেন, আশি বৎসরে এক হোকবা। প্রতি বৎসরে বার মাস। প্রতি মাসে ত্রিশ দিন। আর প্রতিদিনে এক হাজার বৎসরের সমান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হইতে সহীহ রেওয়ায়াত মোতাবেক আশি বৎসর বর্ণিত হইয়াছে। হযরত আবু হুরাইরাহ (রাঘিঃ) খোদ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতেও ইহা নকল করিয়াছেন যে, আশি বৎসরে এক হোকবা, তিনশত ষাট দিনে এক বৎসর এবং একদিন তোমাদের এই জগতের হিসাবে এক হাজার দিনের সমান হয়। এই একই হিসাব হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাধিঃ)ও হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে নকল করিয়াছেন। অতঃপর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) বলিয়াছেন যে, কাহারও এই ভরসায় থাকা উচিত নয় যে, ঈমানের বদৌলতে শেষ পর্যন্ত জাহান্নাম হইতে বাহির হইবই। কারণ দুই কোটি অষ্টাশি লক্ষ বৎসর কোন সাধারণ কথা নয় ; তাহাও যদি আরও অধিক পরিমাণ সময় দোযখে থাকার মত অন্য কোন অপরাধ না থাকে। ইহা ছাড়া বিভিন্ন হাদীসে কিছু কমবেশী সময়েরও উল্লেখ আসিয়াছে। কিন্ত প্রথমতঃ উপরে লিখিত পরিমাণটির কথা কয়েকটি হাদীসে আসিয়াছে, এইজন্য ইহাই প্রাধান্য রাখে। দ্বিতীয়তঃ ইহাও সম্ভব যে, বিভিন্ন লোকের অবস্থার প্রেক্ষিতে কমবেশী হইতে পারে। আবূ লাইস সমরকন্দী (রহঃ) ‘কুর্রাতুল উষুন’ গ্রন্থে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ নকল করিয়াছেন যে, যে ব্যক্তি জানিয়া শুনিয়া এক ওয়াক্ত নামায ছাড়িয়া দেয় তাহার নাম জাহান্নামের দরজায় লিখিয়া দেওয়া হয় এবং তাহাকে উহাতে অবশ্যই প্রবেশ করিতে হইবে। আবু লাইস সমরকন্দী (রহঃ) হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হইতে নকল করিয়াছেন যে, একবার হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন £ঃ তোমরা এই দোয়া কর হে আল্লাহ, আমাদের মধ্যে কাহাকেও তুমি হতভাগ্য বঞ্চিত করিও না। অতঃপর নিজেই প্রশ্ন করিলেন, তোমরা কি জান হতভাগ্য বঞ্চিত কে? সাহাবীগণ জানিতে চাহিলে তিনি এরশাদ করিলেন, যে ব্যক্তি নামায ছাড়িয়া দেয় সেই হতভাগ্য বঞ্চিত। ইসলামে তাহার কোন অংশ নাই। অন্য এক হাদীসে বর্ণিত হইয়াছে, যে ব্যক্তি জানিয়া শুনিয়া বিনা ওজরে নামায ত্যাগ করিবে কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তাহার দিকে ভ্রক্ষেপও করিবেন না এবং তাহাকে ‘আজ্ঞাবুন আলীম’ অর্থাৎ যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হইবে। এক হাদীসে বর্ণিত হইয়াছে যে, দশ ব্যক্তি বিশেষভাবে শাস্তি ভোগ করিবে। তন্মধ্যে একজন হইল নামায ত্যাগকারী, পৃষ্ঠাঃ 117 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।