দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র (৮) তাহাকে জাহান্নাম হইতে নাজাত দিয়া দেন। (৯) জান্নাতে এমন লোকদের প্রতিবেশী হিসাবে সে স্থান পাইবে, যাহাদের সম্পর্কে কুরআনে এই সুসংবাদ আসিয়াছে ৪ $১532: 37 244% 9759 অৰ্থাৎ কেয়ামতের দিন না তাহাদের কোন ভয়ভীতি থাকিবে আর না তাহাদের কোন প্রকার চিন্তা থাকিবে। (সূরা বাকারাহ, আয়াত $ ৬২) হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, নামায দ্বীনের খুঁটি এবং ইহার মধ্যে দশ প্রকার উপকারিতা রহিয়াছে £ (১) নামায চেহারার উজ্জ্বলতা (২) দিলের নূর (৩) শরীরের আরাম ও সুস্বাস্থ্যের কারণ (৪) কবরের সঙ্গী (৫) আল্লাহর রহমত নাযিলের ওসীলা (৬) আসমানের চাবি (৭) নেক আমলের পাল্লা ভারী হওয়ার বস্তু (উহা দ্বারা নেক আমলের পাল্লা ভারী হইয়া যায়) (৮) আল্লাহর সন্তষ্টির কারণ (৯) বেহেশতের মূল্য (১০) দোযখের প্রতিবন্ধক। যে ব্যক্তি নামায কায়েম করিল সে দ্বীনকে কায়েম রাখিল আর যে নামায ত্যাগ করিল সে নিজের দ্বীনকে ধ্বংস করিল। (মুনাব্বিহাতে ইবনে হজর) এক হাদীস বর্ণিত আছে, ঘরে নামায পড়া নূর স্বরূপ, সুতরাং তোমরা (নফল) নামায পড়িয়া নিজেদের ঘরগুলিকে উজ্জ্বল কর। (জামে সগীর) আর এই হাদীস তো খুবই প্রসিদ্ধ যে, আমার উম্মত কিয়ামতের দিন ওযু ও সেজদার দরুন উজ্জ্বল হাত পা এবং উজ্জ্বল চেহারার অধিকারী হইবে এবং এই আলামত দ্বারাই তাহাদিগকে অন্যান্য উম্মত হইতে চিনা যাইবে। এক হাদীসে বর্ণিত হইয়াছে, যখন আসমান হইতে কোন বালা-মুসীবত নাধিল হয় তখন মসজিদ আবাদকারীদের হইতে উহা সরাইয়া লওয়া হয়। (জামে সগীর) বিভিন্ন হাদীসে আসিয়াছে যে, আল্লাহ তায়ালা সিজদার নিশানীকে জাহান্নামের উপর হারাম করিয়া দিয়াছেন, সে উহা জ্বালাইতে পারিবে না। (অর্থাৎ নিজের বদ-আমলীর কারণে যদি সে জাহান্নামে প্রবেশ করেও, তবু যে জায়গায় সিজদার চিহ্ন থাকিবে সেই জায়গায় আগুন কোন আছর করিতে পারিবে না।) এক হাদীসে আছে যে, নামায শয়তানের মুখ কালো করিয়া দেয় এবং দান-খয়রাত শয়তানের কোমর ভাঙ্গিয়া দেয়। (জামে সগীর) এক রেওয়ায়াতে এরশাদ হইয়াছে যে, নামায (রোগের জন্য) শেফা। (জামে সগীর) অন্য এক রেওয়ায়াতে এই সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করা হইয়াছে যে, হযরত আবু হুরাইরাহ (রাযিঃ) একবার পেটের উপর ভর করিয়া el Ee a TSB Fe fa tet lana ah ১১৪ পৃষ্ঠাঃ 114 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।