সূচী-পত্র আলা অর্থাৎ ফেরেশতারা কোন্ বিষয় লইয়া পরস্পর মতভেদ করিতেছে? আমি আরজ করিলাম, আমার তো জানা নাই। তখন আল্লাহ পাক আপন কুদরতী হাত আমার বুকের উপর রাখিয়া দিলেন। যাহার শীতলতা আমার বুকের ভিতর পর্যন্ত অনুভব করিলাম। ইহার বরকতে সমগ্র সৃষ্টিজগত আমার সম্মুখে উদ্ভাসিত হইয়া গেল। আমাকে আবার প্রশ্ন করা হইল, এখন বলুন, ফেরেশতারা কোন্ বিষয়ে পরস্পর মতভেদ করিতেছে? আমি আরজ করিলাম, যে সব জিনিস মানুষের মর্যাদা বুলন্দ করে এবং যে সব জিনিস মানুষের গোনাহের কাফ্ফারা হয় আর জামাতে নামায পড়ার জন্য যে কদম উঠে, উহার সওয়াব সম্পর্কে, শীতের সময় উত্তমরূপে ওযু করার ফযীলত এবং এক নামাযের পর পরবর্তী নামাযের অপেক্ষায় বসিয়া থাকার ফযীলত সম্পর্কে। যে ব্যক্তি এইসব জিনিসের 'এহতেমাম করিবে, উত্তম হালতে জিন্দেগী কাটাইবে এবং উত্তম হালতে তাহার মৃত্যু হইবে। ‘ বিভিন্ন হাদীসে আসিয়াছে যে, আল্লাহ তায়ালা এরশাদ ফরমাইয়াছেনঃ হে আদমসস্তান ! তুমি দিনের শুরুতে আমার জন্য চার (রাকআত নামায পড়িয়া লও, তোমার সারাদিনের যাবতীয় কাজ আমি (সমাধা করিয়া দিব। : ‘তাম্বীছল-গাফেলীন’ কিতাবে একটি হাদীস. বর্ণিত আছে যে, নামায [আল্লাহর সন্তষ্টির কারণ, ফেরেশতাদের প্রিয় বস্তু, আশ্বিয়ায়ে কেরামের 'আদর্শ। ইহা দ্বারা মারেফাতের নূর পয়দা হয়, দোয়া কবুল হয়, রিযিকে SB LE শরীরের আরাম, দুশমনের বিরুদ্ধে অস্ত্র, নামাধীর জন্য সুপারিশকারী, কবরের চেরাগ ও উহার নির্জনতায় | লাজনকারী মুনকার-নকীরের প্রশ্নের উত্তর, কেয়ামতের প্রচণ্ড রোদ্রে' ১ অন্ধকারে আলো, জাহান্নামের আগুনের প্রতিবন্ধক, আমলের 1 দ্রুত পুলসেরাত পার করিয়া দেয়, জান্নাতের চাবি। হাফেজ ইবনে হজর (রহঃ) “মুনাবিবিহাত’ কিতাবে হযরত উসমান গণী রাযি?) হইতে নকল করিয়াছেন, যে ব্যক্তি পাবন্দি সহকারে সঠিক সময়ে তাহাকে সম্মানিত করেন। (১) আল্লাহ তায়ালা স্বয়ং তাহাকে ঠালবাসেন। (২) তাহাকে সুস্থতা দান করেন। (৩) ফেরেশতাগণ তাহার £ফাজত করেন। (৪) তাহার ঘরে বরকত দান করেন। (৫) তাহার হারায় বুযুর্গদের নূর ফুটিয়া উঠে। (৬) তাহার দিল নরম করিয়া দেন। ৷) পুলসিরাতের উপর দিয়া সে বিজলীর মত দ্রুত পার হইয়া যাইবে। পৃষ্ঠাঃ 113 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।