দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র ফাযায়েলে নামায- ৫৪ নামক কিতাবেও লিখিয়াছেন। অতঃপর লিখিয়াছেন যে, যখন এই সকল লোক বিনা হিসাবে মুক্তি পাইয়া যাইবে তখন জাহান্নাম হইতে একটি লম্বা গর্দান বাহির হইয়া আসিবে এবং উহা লোকদিগকে ডিঙ্গাইয়া চলিয়া আসিবে। উহার দুইটি উজ্জ্বল চক্ষু থাকিবে এবং তাহার ভাষা খুবই স্পষ্ট হইবে। সে বলিবে, আমি এসব লোকদের উপর নিযুক্ত হইয়াছি, যাহারা ংকারী ও বদমেজাজী এবং সমবেত লোকদের মধ্য হইতে তাহাদেরকে এমনভাবে বাছিয়া লইবে, যেভাবে পশুপক্ষী উহাদের খাদ্য বাছিয়া লয়। তাহাদিগকে বাছিয়া জাহান্নামে নিক্ষেপ করিবে। অতঃপর এইরূপে দ্বিতীয় বার বাহির হইয়া বলিবে যে, এইবার আমি এওঁ সমস্ত লোকদের উপর নিযুক্ত হইয়াছি যাহারা আল্লাহ ও তাঁহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়াছে। তাহাদিগকেও দল হইতে বাছিয়া লইয়া যাইবে। অতঃপর তৃতীয়বার বাহির হইয়া আসিবে এবং এইবার ছবি অংকনকারীদিগকে বাছিয়া লইয়া যাইবে। এই তিন প্রকার লোক ময়দান হইতে পৃথক হইয়া যাওয়ার পর হিসাব নিকাশ শুরু হইবে। কথিত আছে, আগেকার যুগে মানুষ শয়তানকে দেখিতে পাইত। এক ব্যক্তি শয়তানকে বলিল, তুমি আমাকে এমন কোন পন্থা শিখাইয়া দাও, যাহা করিলে আমিও তোমার মত হইতে পারি। শয়তান বলিল, এমন আবদার তো আজ পর্যন্ত আমার নিকট কেহ করে নাই, তোমার কি প্রয়োজন দেখা দিল? লোকটি বলিল, আমার মন এরূপ চাহিতেছে। শয়তান বলিল, ইহার পন্থা এই যে, নামাযে অবহেলা করিও এবং সত্য-মিথ্যা কসম খাইয়া কথা বলিতে কোনই পরওয়া করিও মা। লোকটি বলিয়া উঠিল, আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করিতেছি যে, জীবনে কখনও নামায ছাড়িব না এবং কসমও খাইব না। ইহা শুনিয়া শয়তান বলিল, কথা নিতে পারে নাই। আমিও প্রতিজ্ঞা করিতেছি যে, মানুষকে কখনও উপদেশ দিব না। হযরত উবাই (রাষিঃ) বলেন, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, এই উম্মতকে উচ্চ মর্যাদা, ইজ্জত-সম্মান ও দ্বীনের উন্নতির সুসংবাদ দান কর। তবে যে ব্যক্তি দ্বীনের কোন কাজ দুনিয়ার উদ্দেশ্যে করিবে আখেরাতে তাহার কোন অংশ নাই। (তারশীব) এক হাদীসে আসিয়াছে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন যে, আমি সর্বোত্তম অবস্থায় আল্লাহ তায়ালার যিয়ারত লাভ করিয়াছি। আমার প্রতি এরশাদ হইয়াছে যে, হে মুহাম্মদ ! মালায়ে পৃষ্ঠাঃ 112 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।