দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র হযরত মুজাহিদ (রহঃ) বলেন, যে সমস্ত লোক নামাযের ওয়াক্তের ব্যাপারে সচেতন থাকে, তাহাদের মধ্যে এমন বরকত হয় যেমন হযরত ইবরাহীম (আঃ)এর আওলাদগণের মধ্যে হইয়াছে। (দুররে মানসূর) হযরত আনাস (রাষযিঃ) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে নকল করেন, যে ব্যক্তি এখলাসের সহিত ঈমান রাখে, তাঁহার (আল্লাহ্‌ তায়ালার) এবাদত করে, নামায পড়ে, যাকাত আদায় করে, আর এমতাবস্থায় দুনিয়া হইতে বিদায় হয় আল্লাহ তায়ালা তাহার প্রতি সম্তষ্ট হইবেন। (ুররে মানসূর) হযরত আনাস (রাযিঃ) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে আল্লাহ তায়ালার এই এরশাদ নকল করেন যে, আমি কোন এলাকায় আজাব নাযিল করার ইচ্ছা করি কিন্তু সেখানে এমন লোকদেরকে দেখিতে পাই, যাহারা মসজিদসমূহকে আবাদ করে, আল্লাহর ওয়াস্তে একে অপরকে মহব্বত করে, শেষ রাত্রে আল্লাহর নিকট ক্ষমা চায়, তখন আমি আজাব স্থগিত করিয়া দেই। (দুররে মানসূর) হযরত আবু দারদা (রাযিঃ) হযরত সালমান ফারেসী (রাযিঃ)এর নামে এক চিঠিতে লিখিয়াছেন, অধিকাৎশ সময় মসজিদে অতিবাহিত কর। আমি হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনিয়াছি যে, মসজিদ মোত্তাকী লোকদের ঘর এবং আল্লাহ পাক এই কথার ওয়াদা করিয়াছেন যে, যে ব্যক্তি অধিকাংশ সময় মসজিদে কাটাইবে তাহার উপর পুলসিরাতের রাস্তা আছান করিয়া দিব এবং আমার সন্তুষ্টি নসীব করিব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে নকল করেন যে, মসজিদসমূহ আল্লাহ পাকের ঘর, আর যাহারা ঘরে আসে তাহাদের সম্মান ও একরাম হইয়াই থাকে ; অতএব আল্লাহর উপর এসব লোকের সম্মান করা জরুরী যাহারা মসজিদে হাযির হয়। হযরত আবূ সাঈদ খুদরী (রাযিঃ) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে নকল করেন যে, যাহারা মসজিদের সহিত মহব্বত রাখে আল্লাহ তায়ালা তাহাদের সহিত মহব্বত রাখেন। হযরত আবু হুরাইরাহ (রাযিঃ) হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে নকল করেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, তখন যাহারা কবর পর্যন্ত সাথে গিয়াছিল তাহারা ফিরিবার পূর্বেই ফেরেশতাগণ পরীক্ষা লওয়ার জন্য হাজির হইয়া যান। মৃত ব্যক্তি মুমিন হইয়া থাকিলে নামায পৃষ্ঠাঃ 110 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।