দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র অর্থাৎ বান্দার হকের আদালত--এই আদালতে হকদারদের হক অবশ্যই আদায় করিয়া দেওয়া হইবে--যাহার নিকট পাওনা রহিয়াছে তাহার নিকট হইতে লইয়া দেওয়া হইবে অথবা দেনাদারকে যদি আল্লাহ মাফ করিতে চাহেন, তবে তিনি নিজেই পাওনাদারের হক আদায় করিয়া দিবেন। তৃতীয় হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহর হকের আদালত--এই আদালতে আল্লাহ পাক নিজের বখশিশ ও ক্ষমার দরজা খুলিয়া দিবেন। এইসব রেওয়ায়াত ও বর্ণনার কারণে এই কথা অবশ্যই বুঝিতে হইবে যে, আপন কৃতকর্মের শাস্তি তো উহাই যাহা হাদীসসমূহে বর্ণিত হইয়াছে। তবে রাহমান রাহীমের দয়া ও মেহেরবানী এই সবকিছুর উধের্ব। উপরে যেইসব আজাব ও সওয়াবের কথা বর্ণিত হইয়াছে উহা ছাড়া অন্যান্য হাদীসে আরও বিভিন্ন প্রকার আজাব ও সওয়াবের কথা আসিয়াছে। বুখারী শরীফে বর্ণিত এক হাদীসে আসিয়াছে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি কেরাম (রাযিঃ)কে জিজ্ঞাসা করিতেন যে, কেহ্‌ কোন স্বপ্ন দেখিয়াছে কিনা। যদি কেহ দেখিত তবে বর্ণনা করিত। আর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার তাবীর বা ব্যাখ্যা বলিয়া দিতেন। একবার হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস মত জিজ্ঞাসা করিলেন অতঃপর ফরমাইলেন যে, আমি একটি স্বপ্ন দেখিয়াছি যে, দুইজন লোক আসিয়া আমাকে সঙ্গে করিয়া লইয়া গেল। অতঃপর দীর্ঘ স্বপন বর্ণনা করিলেন। ইহাতে তিনি বেহেশত, দোযখ এবং দোযখের মধ্যে লোকদের বিভিন্ন প্রকার আজাব হইতে দেখিয়াছেন। তন্মধ্যে এক ব্যক্তিকে দেখিয়াছেন যে, তাহার মাথা পাথর দ্বারা চূর্ণ-বিচূর্ণ করা হইতেছে এবং এতো জোরে পাথর মারা হইতেছে যে, সেই পাথর ছিটকাইয়া দূরে গিয়া পড়ে। পাথরটিকে উঠাইয়া আনিতে আনেত তাহার মাথা আগের মতই হইয়া যায়। আবার তাহার মাথায় সজোরে আঘাত করা হয়। এইরূপ আচরণ তাহার সহিত বারবার করা হইতেছে। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সঙ্গীদ্বয়ের নিকট জানিতে চাহিলেন যে, এই লোকটি কে? তখন তাহারা বলিল, এই ব্যক্তি কুরআন শরীফ পড়িয়া উহাকে ছাড়িয়া দিয়াছিল এবং ফরজ নামায না পড়িয়া ঘুমাইয়া যাইত। অন্য এক হাদীসে একই ধরণের ঘটনা বর্ণিত হইয়াছে যে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের সাথে এইরূপ আচরণ করা হইতেছে দেখিয়া হযরত জিবরাঈল (আঃ)কে জিজ্ঞাসা করিলেন। তিনি উত্তরে বলিলেন, এইসব লোক নামাযে অবহেলা করিত। (তারগীব) পৃষ্ঠাঃ 109 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।