সূচী-পত্র যে, অবশ্যই আমি তাহার হাতে নিহত হইব, রেহাই পাওয়ার আর কোন উপায় আমার নাই। আমাকে কতল করার কথা বলিবার পর তিনি যদি আমার উপর থুথুও নিক্ষেপ করিতেন তবু আমি মরিয়া যাইতাম। অবশেষে মক্কায় পৌছার একদিন পূর্বে পথিমধ্যেই সে মারা গেল। উপরোক্ত ঘটনায় মুসলমানদের জন্য অত্যন্ত লজ্জা ও শিক্ষার বিষয় এই যে, একজন পাক্কা কাফেরও ইসলামের ঘোরতর শত্রু হওয়া সত্ত্বেও হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য হওয়ার ব্যাপারে তাহার কি পরিমাণ দৃঢ় একীন ও বিশ্বাস ছিল যে, তাহাঁর হাতে নিহত হওয়ার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। কিন্তু আমরা হুযুর সাল্লান্পাহু আলাইহি করি, তাঁহার বাণীসমূহকে অকাট্য সত্য মনে করি, তাহার সহিত মহব্বতের দাবী করি, তাঁহার উম্মত হওয়ার কারণে গর্ববোধ করি, এতদসত্তব্বেও তাঁহার কয়টি হাদীসের উপর আমল করিতেছি? যে সমস্ত বিষয়ে তিনি আজাবের হুশিয়ারী দিয়াছেন, সেই সব বিষয়ে আমরা কতটুকু ভীত-সন্ত্রস্ত হইতেছি। নিজের ভিতরে কি আছে তাহা প্রত্যেকেরই নিজের দেখার বিষয়। একের ব্যাপারে অন্যে কি করিয়া বলিতে পারে। ইবনে হজর (রহঃ) তাহার ‘যাওয়াজির’ কিতাবে ফেরআউন হামানের সাথে কারণের কথাও উল্লেখ করিয়াছেন। তিনি লিখিয়াছেন, তাহাদের সহিত হাশর হওয়ার কারণ এই যে, ইহাদের মধ্যে যে সমস্ত দোষ পাওয়া যায়, সাধারণতঃ সেই সমস্ত দোষের কারণেই নামাযের মধ্যে অবহেলা করা হয়। সুতরাং নামাযে অবহেলা যদি ধন-সম্পদের কারণে হয়, তবে তাহার হাশর হইবে কারূণের সহিত। আর যদি হুকুমত ও রাজত্বের কারণে হয়, তবে তাহার হাশর হইবে ফেরআডউনের সহিত। আর যদি মন্ত্রিত্ব (অর্থাৎ চাকরী বা মোসাহিবী)এর কারণে হয়, তবে তাহার হাশর হইবে হামানের সহিত। আর যদি ব্যবসা-বাণিজ্যের কারণে হয়, তবে তাহার হাশর হইবে উবাই ইবনে খলফের সহিত। মোটকথা তাহাদের সহিত হাশর হওয়া যখন সাব্যস্ত হইল তখন বিভিন্ন আজাব সম্পর্কিত হাদীসগুলি ‘সম্পর্কে ওলামায়ে কেরামের মতামত যাহাই হউক কিন্তু এ বিষয়ে কোন সন্দেহ নাই যে, জাহান্নামের আজাব কঠিন হইতে কঠিনতর। অবশ্য ইহাও সত্য যে, ঈমানের কারণে একদিন না একদিন জাহান্নাম হইতে নাজাত লাভ হইবে আর এ কাফেররা চিরকাল সেখানে থাকিবে। কিন্ত নাজাতের পূর্ব পর্যন্ত সময়টাও কি হাসি-তামাশার ব্যাপার! কে জানে কত হাজার বছর দীর্ঘ হইবে। পৃষ্ঠাঃ 103 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।