দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Fazayele amal by sh zakariya with interactiveLink
/ ১০১৪
📝 লেখা 📖 পিডিএফ

সূচী-পত্র মন্ত্রীর নাম। আর উবাই ইবনে খলফ মক্কার মুশরিকদের মধ্যে ইসলামের জঘন্যতম দুশমন ছিল। হিজরতের পূর্বে সে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিত, আমি একটি ঘোড়া পালিতেছি এবং উহাকে অনেক কিছু খাওয়াইতেছি। উহার উপর আরোহণ করিয়া আমি তোমাকে হত্যা করিব (নাউযু বিল্লাহ)। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাহাকে বলিয়াছিলেন, ইনশাআল্লাহ আমিই তোমাকে কতল করিব। উহুদের যুদ্ধে সে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আর রক্ষা নাই। অতএব হামলা করার উদ্দেশ্যে সে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হইয়া গেল। সাহাবায়ে কেরাম (রাযিঃ) এরাদাও করিয়াছিলেন যে, দূর হইতেই তাহাকে শেষ করিয়া দিবেন কিন্তু হুযুর সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, তাহাকে আসিতে দাও। সে যখন নিকটবর্তী হইল, তখন হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর হাত হইতে একটি বর্শা লইয়া তাহার প্রতি নিক্ষেপ করিলেন। যাহা তাহার ঘাড়ে গিয়া লাগিল এবং ঘাড়ের উপর সামান্য আঁচড়ের ন্যায় ক্ষত হইল। এই সামান্য আঘাতেই সে ঘোড়া হইতে গড়াইয়া পড়িয়া গেল এবং এইভাবে কয়েকবার পড়িল। দ্রুত ছুটিয়া আপন দলের নিকট পৌছিয়া গেল এবং চিৎকার করিয়া বলিতে লাগিল, আল্লাহর কসম, মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে সামান্য আঁচড় লাগিয়াছে ; চিন্তার কোন কারণ নাই। কিন্তু সে বলিতেছিল যে, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম). মন্ধায় আমাকে বলিয়াছিলেন যে, আমি তোমাকে কতল করিব। খোদার কসম, যদি আমার উপর থুথুও নিক্ষেপ করিতেন তবু আমি মরিয়া যাইতাম। কথিত আছে, তাহার চিৎকারের আওয়াজ ষাড়ের চিৎকারের ন্যায় হইয়া গিয়াছিল। আবূ সুফিয়ান যিনি এই যুদ্ধে কাফেরদের পক্ষে বড় শক্তিশালী ভূমিকা পালন করিয়াছিলেন তিনি তাহাকে লজ্জা দিয়া বলিলেন, এই সামান্য একটু আঁচড়ে এমন চিৎকার করিতেছ। সে বলিল, তুমি কি জান, এই আঘাত কে করিয়াছেন? ইহা মুহাম্মদের আঘাত। এই আঘাতে আমার যে পরিমাণ কষ্ট হইতেছে _লাত ও উজ্জার (দুইটি প্রসিদ্ধ মূর্তির নাম) কসম করিয়া বলিতেছি, উহা যদি সমগ্র হিজাযবাসীকে ভাগ করিয়া দেওয়া হয় তবে সকলেই ধ্বংস হইয়া যাইবে। মুহাম্মদ যখন আমাকে কতল করিবার কথা বলিয়াছিল তখনই আমি বুঝিয়া নিয়াছিলাম at a ie me IRS OSE = ii ee Le ১০২ পৃষ্ঠাঃ 102 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।