এটাই হলো তাদের সকলের সর্বকালের সার্বজনীন সিদ্ধান্ত ও ঘোষণা। এমন কি আপন কাজের কোন স্বীকৃতি ও প্রশংসাও তারা কামনা করেন না কোন বান্দার কাছে। যুগে যুগে নববী দাওয়াতের সর্বব্যাপী আকর্ষণ ও স্বতঃস্ফূর্ত প্রভাবের উৎস হলো দু’টি শক্তি। * মাখলুকের যে কোন দান প্রতিদানের প্রতি তাদের পূর্ণ বিমুখতা এবং * তাদের জীবন ও চরিত্রের চিরপবিত্রতা। সুরা ইয়াসীনে সত্যের প্রতি আহ্বানকারী কতিপয় দা’ঈর মর্মস্পর্শী বিবরণ এসেছে। প্রথম দা’ঈকে প্রত্যাখানের পর তার সমর্থনে পরবর্তী দা’ঈর আগমন হলো। অবশেষে শহরপ্রান্ত থেকে এক সৌভাগ্যবান মানবের আবির্ভাব হল। দরদী হে আমার জাতি! রাসুলগণের অনুসরণ কর। তাদের কথা মেনে নাও যারা তোমাদের কাছে কোন বিনিময় চায় না। তদুপরি তারা সত্য পথের পথিক। - সূরা ইয়াসিন, আয়াত ২০-২১। সুতরাং বোঝা গেল; জীবন ও চরিত্রের শুচি-শুভ্রতা, আল্লাহ্র প্রতি একান্ত অনুরাগ এবং জাগতিক চাওয়া-পাওয়ার প্রতি পূৰ্ণ বিরাগই হচ্ছে দা’ঈ ও মুবাল্লিগের আকর্ষণীয়তা ও সফলতার মূল উৎস। দ্বিতীয় মূলনীতি- আম্বিয়া কেরামের দাওয়াত ও তাবলীগের দ্বিতীয় চালিকা শক্তি হল মানব প্রেম ও মানব কল্যাণের আক্ুতি। পথহারা মানুষের বরবাদি-আশংকায় হৃদয় তাদের যন্ত্রণাদগ্ধ হয়। এ শুভচিন্তায় ব্যাগ্র-ব্যাকুল হয় যে, কোনভাবে যদি মানুষের সংশোধন হতো! যদি তাদের এ ধ্বংসযাত্রা মুক্তিযাত্রায় মোড় নিত! নিছক পিতৃস্সেহের টানে বাপ যেমন সন্তানের কল্যাণকামী ও সংশোধন প্ৰয়াসী হয় ঠিক সেই অনুভূতি ও প্ররণা এবং ভাব ও চেতনা ক্রিয়াশীল হবে দা’ঈ ও উম্মতের মুবাল্লিগের অন্তরে। মানুষের কল্যাণ চিন্তায় একটা অস্থির যন্ত্রণা অনুভূত হবে তাদের দরদী হৃদয়ে। স্বজাতির উদ্দেশ্যে হযরত হুদ (আঃ) বলেছেন- হে আমার জাতি! আমি নির্বোধ নই। আমি তো রাব্বুল আলামীনের প্রেরিত রাসূল। আপন প্রতিপালাকের বাণী তোমাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি। আমি তোমাদের কল্যাণকামী, বিশ্বস্ত সূরা আরাফ, আয়াত ৬৭-৬৮। হযরত সালিহ (আঃ) তার উম্মতকে সম্বোধন করে মর্মজ্বালা প্রকাশ করেছেন এভাবে- হে আমার জাতি! আপন প্রতিপালাকের পয়গাম আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। কিন্তু (কি করবো) তোমরা তো আপন কল্যাণকামীদের পছন্দ করো না।- সুরা আরাফ, আয়াত ৭৯ কওম হযরত নূহ (আঃ) এর প্রতি গোমরাহী ও ভ্রান্তির অপবাদ করল আর তিনি প্রতি প্রতিবাদ করে বললেন- হে আমার কওম! আমি বিভ্রান্ত নই। আমি তো রাব্বুল আলামীনের প্রেরিত রাসূল। আপন প্রতিপালাকের পয়গাম আমি তোমাদের কাছে পৌঁছে দেই আর আমি তোমাদের মঙ্গল চাই।- সূরা আরাফ, আয়াত ৬২। রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মনোভাব ও তাবলীগের অবস্থা আল কুরআন বারবার আলোচনা করেছে এবং প্রতিবারই এটা সুপরিস্ফুট হয়েছে যে, উম্মতের প্রতি কি অপরিসীম দরদ-ব্যথা ছিল তার পবিত্র হৃদয়ে। এমন ব্যথা যার কঠিন নিম্পেষণে পিঠের হাড় পর্যন্ত গুলিয়ে যায়। আমি কি তোমার বক্ষ উম্মুক্ত করিনি এবং তোমার উপর থেকে সে বোঝা সরিয়ে দেইনি যা তোমার পিঠ ভেঙ্গে দিয়েছিল।- সূরা আল ইনশিরাহ্, আয়াত ১-৩। উম্মতের দরদ ব্যথায় ও চিন্তা ব্যাকুলতায় তিনি এমন বিপর্যস্ত ছিলেন যে, বেচে থাকাও তার কাছে কষ্টকর মনে হচ্ছিল। তারা ঈমান আনছে না বলে আপনি বুঝি প্রাণ বিসর্জন দিবেন। সূরা শুআরা, আয়াত ৩। দাওয়াতের নববী উসূল Page 9 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।