দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — dawater nobobi usul
/ ১৩
📝 লেখা 📖 পিডিএফ

ওয়ালিউল্লাহী খান্দানঃ শেষ যুগের মুসলিম ভারতে হযরত শাহ্‌ ওয়ালিউল্লাহী রহঃ - এর খান্দানকে আল্লাহ্‌ তায়ালা এতদঞ্চলের ‘মেরুকেন্দ্রের’ মর্যাদা দান করেছিলেন। সুতরাং ভারতবর্ষে তৈমুর বংশীয় শাসকদের ভ্রান্ত শাসনে ইসলামের যে ক্ষতিসাধন হয়েছিল তার ক্ষতিপুরণ ও সংশোধনের সুমহান দায়িত্‌ এ ভাগ্যবান পরিবারের উলামা মাশায়েখ ও তাদের অনুগামীদের হাতেই অর্পিত হয়েছিল। সে ধারাবাহিকতা আজ পর্যন্ত অক্ষুন্ন রয়েছে। আজকের এ দাওয়াতি মেহনতের প্রবর্তক পুরুষ - মাওলানা মুহাম্মদ ইলিয়াস রহঃ এ “স্বর্ণসূত্রের’ সাথেই সম্পৃক্ত। আমাদের আলোচিত ব্যক্তিত্‌ মাওলানা মুহাম্মদ ইলিয়াস রহঃ - এর প্রমাতামহ মাওলানা মুযাফফর হোসাইন সাহেব ছিলেন হযরত শাহ মুহাম্মদ ইসহাক রহঃ - এর প্রিয়তম ছাত্র এবং হযরত শাহ মুহাম্মদ ইয়াকুব সাহেব রহঃ - এর বিশিষ্ট শিষ্য ও খলিফা। অন্যদিকে মাওলানা মুযাফফর সাহেব রহঃ - এর আপন চাচা মুফতী ইলাহী বখশ রহঃ ছিলেন হযরত শাহ আযীয রহঃ - এর বিশিষ্ট ছাত্র ও নিবেদিত প্রাণ শিষ্য। পরবতীতে তিনি আপন শায়খ হযরত শাহ আযীয রহঃ - এর খলীফা হযরত আহমদ শহীদ রহঃ - এর হাতে বাইআত হন। চাচা-ভাতিজা উভয়ে ছিলেন সমকালের স্বনামধন্য মুফতী ও শিক্ষক। তাদের তাকওয়া পরহেষগারী ও ধার্মিকতার পূর্ণ প্রভাব খান্দানের অধিকাংশ সদস্যের জীবন ও চরিত্রে বিস্তার লাভ করেছিল, যার বিশদ বিবরণ সংশ্লিষ্ট জীবনী গ্রন্থে পাওয়া যাবে। হযরত মাওলানার আব্বা ও দু’ভাই ছিলেন উচু স্তরের ধার্মিক পুরুষ ও আধ্যাত্মিক বুযুর্গ। তার আব্বাই হলেন প্রথম ব্যক্তি যার সাথে মেওয়াতীদের আন্তরিক ভালবাসা ও হৃদয়-সম্পর্ক গড়ে উঠেছিল। পরবর্তীতে তার বড় ভাই মাওলানা মুহাম্মদ সাহেব রহঃ ক্ষুধা-অনাহার ও ‘আল্লাহ্‌ ভরসা’র পাথেয় সম্বল করে মরহুম পিতার আধ্যাত্মিক মসনদে আসীন হয়েছিলেন। হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস রহঃ হলেন এ সিলসিলার তৃতীয় পুরুষ। সমকালীন তাবলীগী মেহনতের ব্যর্থতা ও কারণঃ ইংরেজী ১৯২১ সনের পূর্বাপর সময়ের কথা। ভারতবর্ষে আর্য সমাজীয় “শুদ্ধি আন্দোলনের’ প্রভাবে দেহাতি অঞ্চলের অশিক্ষিত নওমুসলিম সমাজে ধর্মত্যাগের এক দাবানল ছড়িয়ে পড়ল। হঠাৎ জ্বলে উঠা এ দাবানল নিভিয়ে ভারতীয় মুসলমানদের ভবিষ্যত অস্তিত্ব নিরাপদ করার উদ্বেগ-আক্ুলতায় মুসলিম সমাজে স্বভাবতই সাজসাজ রব পড়ে গেল। বহু তাগলীগী সংস্থা ও ধর্মপ্রচার সংঘ আত্মপ্রকাশ করল। বিপুল পরিমাণ চাঁদা সংগৃহীত হল এবং সর্বত্র বেতনভুক্ত মুবাল্লিগ ছড়িয়ে দেয়া হল। মুসলিম যুক্তিবাদী ও তর্কবাগীশগণ বাহাস বিতর্কের ঝড় তুলে ময়দান গরম করলেন। বছর কয়েক এ সকল কর্মকান্ড বেশ ধুমধামের সাথেই চলতে লাগল। কিন্তু ধীরে ধীরে এক সময় ধর্ম রক্ষার জোশ-জযবা স্তিমিত হয়ে এল এবং প্রাচার সংস্থাগুলো একে একে বিলুপ্ত হতে লাগল। অর্থ সংকট ও চাদা-স্বল্পতার কারণে মুবাল্লিগগণ চাকুরীচ্যুত হতে থাকলেন। বাহাস বিতর্কের জন্য যুক্তিবাদী আলিমদের দাওয়াত ও চাহিদা হাস পেতে লাগলো। এভাবে একসময় অশান্ত সমুদ্র বিলকুল শান্ত হয়ে গেল। কিন্তু কেন এ নিদারুণ ব্যর্থতা ? কি এর কারণ ?- কারণ এই যে, এ সব হুলস্থুল কর্মকান্ড, কর্মী পুরুষদের আত্মনিমগ্নতা ও হৃদয় নিবিষ্টতার ফসল ছিল না। দাঈ ও মুবান্লিগদের অন্তরেও ছিলনা দ্বীনী ও দ্বীনী দাওয়াতের প্রতি বিশেষ কোন আকর্ষণ। বরং সবকিছুর মূলে ছিল মারহাবা ও জিন্দাবাদের মোহ এবং স্থূল মুনাফার লোভ-লালসা। অথচ দাওয়াত ও তাবলীগের আবেগ জযবা এবং আধ্যাত্মিক দীক্ষা দানের মেহনত মুজাহাদা তো বাজার দরে খরিদ করার জিনিস নয়। এটা তো প্রবল ধারায় উৎসারিত হয় আল্লাহ্‌তে সমৰ্পিত হৃদয়ের অন্তসলীলা থেকে। দাওয়াত ও তাবলীগের নববী নীতি প্রথম মুলনীতি- আম্বিয়া কেরামের দাওয়াত ও তাবলীগ এবং মেহনত ও মুজাহাদার মূল বুনিয়াদই এই যে, আপন শ্রম ও পরিশ্রমের দান ও প্রতিদান কোন মাখলুকের কাছে তারা আশা করেন না। এ দাওয়াতি মেহনতের কোন বিনিময় তোমাদের কাছে আমি চাই না। আমার প্রতিদান তো দেবেন আল্লাহ্‌ রাব্বুল আলামীন। - সুরা আশ শুআরা, আয়াত ১০৯। দাওয়াতের নববী উসূল Page 8 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।