দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — dawater nobobi usul
/ ১৩
📝 লেখা 📖 পিডিএফ

মোটকথা, উম্মতে মুহাম্মদীর মেযাজ ও স্বভাব প্রকৃতির অপরিহার্য দাবী এই যে - দা’ঈ, দাওয়াত ও দাওয়াতি তরিকা - এ তিনটি বিষয় পূর্ণাঙ্গভাবে নববী সুন্নত ও নববী তরীকা মুতাবেক হবে। ৪ আকৃতি ও প্রকৃতি উভয় ক্ষেত্রে দা’ঈ নিজেও হবেন মুহাম্মাদুর রাসুলুল্লাহ্‌ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবিষ্ব। এই প্রতিবিষ্বন যত নিবিড় হবে দাওয়াতের প্রাণশক্তি ততই বৃদ্ধি পাবে। * অতঃপর দাওয়াতও হবে নববী দাওয়াতের অভিন্ন প্রতিধ্বনি। অর্থাৎ দাওয়াত হবে খালেছ ঈমান, ইসলাম ও নেক আমালের। * সর্বোপরি ইসলামের প্রথম দা’ঈ রাসুলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতি তরীকা গ্রহণ করেছিলেন সেটাই হবে আমাদের দাওয়াতি জীবনের তরীকা। বলাবাহুল্য যে, এ তিনটি ক্ষেত্রে নবুওয়াত যুগের সাথে যত নিকট সাদৃশ্য বজায় থাকবে দাওয়াতের প্রাণশক্তি এবং প্রভাব ও বিস্তৃতিও সেই পরিমাণে হবে। লক্ষ্যচ্যুতি ও পদস্থলন হতে নিরাপদ থাকা এবং সিরাতুল মুস্তাকীমের পথে স্থির, অবিচল থাকাও তত সহজ হবে। যুগে যুগে যে সকল মহান সংস্কারকের সংস্কার-প্রচেষ্টাকে উম্মাহ সাদরে গ্রহণ করেছে তাদের জীবন ইতিহাসও উপরোল্লেখিত মূলতত্ত্বের সত্যতা প্রমাণ করে। মোটকথা, দাওয়াতের কামিয়াবীর জন্য অপরিহার্য শর্ত এই যে, - * ইলম ও আমাল, চিন্তা ও চেতনা, দাওয়াতি পথ ও পন্থা এবং রুচি ও মেযাজের ক্ষেত্রে দা’ঈ হবেন সকল নবী- রাসুল, বিশেষত শেষ নবী ও শ্রেষ্ঠ রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশেষ সম্পর্ক সূত্রে আবদ্ধ। * ঈমানী বিশুদ্ধতা ও দৃশ্যগত আমালী পরিচ্ছন্নতার পাশাপাশি তার অন্তর্গত অবস্থাও হবে নবুওয়তি রূপ-প্রকৃতির অনুগামী। * আল্লাহ্‌ প্রেম, আল্লাহৃভীতি ও আল্লাহ্‌মুখী সম্পর্কের ভাব ও ভাবনায় তিনি হবেন বলীয়ান। * আচার আচরণে নববী সুন্নত অনুসরণে তিনি হবেন স্বতঃস্ফূর্ত । আল্লাহ্রই জন্য হবে কারো প্রতি তার ক্রোধ ও ভালোবাসা এবং বিদ্বেষ ও অনুকম্পা। * উম্মাহর প্রতি গভীর মমতা এবং মানবতার প্রতি উপচে পড়া দরদ হবে তার দাওয়াত ও সংস্কার প্রয়াসের চালিকা শক্তি এবং আম্বিয়া কেরামের বারংরার ঘোষিত মূলনীতি - “আমার আজর ও প্রতিদান আল্লাহ্‌ ছাড়া কেউ দিতে পারে না।” (সূরা ইউনুস, আয়াত ৭২) - অনুযায়ী আল্লাহ্‌ তায়ালার কাছে প্রতিদান লাভের প্রত্যাশা ছাড়া অন্য কোন উদ্দেশ্য থাকবে না। ৪ আল্লাহ্র সন্তুষ্টি লাভের পথে তিনি হবেন এমন নিবেদিত প্রাণ ও সমর্পিতচিত্ত যে, পদ ও পদবী, সম্পদ ও প্রাচুর্য এবং খ্যাতি ও প্রতিপত্তি লাভের মোহ কিংবা আয়েসী জীবনের ভোগ বিলাসের হাতছানি কোন কিছু তার সংগ্রামমুখর ও বিপদসংকুল পথ চলার মুখে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে না। * তার উঠা-বসা, চলা-ফেরা, বলা-কওয়া; মোটকথা জীবনের প্রতিটি গতি ও স্পন্দন হবে একমুখী ও এককেন্দ্রিক। - আমার সালাত ও ইবাদত এবং আমার জীবন ও মৃত্যু সব আল্লহ্‌ রাব্বুল আলামীনের জন্য। সূরা আল আনআম, আয়াত ১৬২। আমাদের আলোচিত ব্যক্তি - এ মাপকাঠিতে আগামী পৃষ্ঠাগুলিতে যে মহান দা’ঈ ও তার দাওয়াতি মেহনতের পরিচয় তুলে ধরা হয়েছে; আমার দু’চোখের সৌভাগ্য যে, আমি তাকে দেখতে পেয়েছিলাম। তার নুরাণী চেহারার প্রতিটি ভাবরেখা, তার ঘর-বাহিরের বিভিন্ন গতিবিধি ও আচরণধারা এবং তার ভিতরের অন্তর্জালা বারবার আমি দেখেছি, শুনেছি এবং কাছ থেকে অনুভব করেছি। কপালে যাদের এ সৌভাগ্য জুটেনি তারা সজাগ অনুভুতি ও উপলদ্ধির সাথে এই বইটি পড়ুন; এ সব ক’টি বিষয় আপনার সামনে বেশ পরিস্ফুট হবে। সেই সাথে দাওয়াতের উসুল ও কর্মপন্থা এবং দাওয়াতের হাকীকত ও সারবত্তা পূর্ণ হৃদয়ঙ্গম হবে। দাওয়াতের নববী উসূল Page 7 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।