দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — dawater nobobi usul
/ ১৩
📝 লেখা 📖 পিডিএফ

মাদরাসা ও খানকাহর উভয় স্রোত অভিন্ন ধারায় প্রবাহিত হবে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে উভয় ‘জলধী’ কে তিনি দান করেছেন অভিন্ন প্রবাহ। - সুরা আর রহমান, আয়াত ১৯/ ৪ বস্তৃতঃ বিনিদ্র রাতের অশ্রু্ধারায় চোখের জ্যোতি উজ্দ্বলতা পায়। ৪ আর মুখের ভাষা সজীব হয় যিকিরের ফন্তুধারায়। সিপাহী শাহ্‌সওয়ার। সুদীর্ঘ তেরশ বছরের জীবন-চরিত ভান্ডার এ দাবীর সত্যতাই প্রমাণ করে। হৃদয়ের উষ্ণতা ছাড়া মুখের মুখরতা কিংবা কলমের গতি-চঞ্চলতা মরিচীকার ছলনা মাত্র। ক্ষণিক ঝলমলানি যতই মুগ্ধতা আনুক, জীবন পিপাসার শীতলতার পরশ থেকে তা একেবারে বঞ্চিত। নবুওয়তি ভাবধারাই উম্মতের জীবনধারাঃ এটা অবধারিত সত্য যে, নবুওয়তের মেযাজ ও ভাবধারা থেকেই মুসলিম উম্মাহর প্রাণ ও জীবনধারা উৎসারিত হতে পারে। এর বিশেষ কারণ এই যে, প্রত্যেক জাতি ও জনগোষ্ঠির স্বকীয় ও নিজস্ব প্রকৃতি রয়েছে। কোন সংস্কার ও সংশোধন প্রয়াশ যতক্ষণ জাতীয় স্বভাব ও প্রকৃতির অনুকূল না হবে ততক্ষণ তা সজীবতা ও সফলতা পেতে পারে না। বর্তমান যুগে বিভিন্ন দল ইসলামী উম্মাহর সংস্কার ও সংশোধন প্রয়াসের দাবীদার। কিন্তু তাদের হাল অবস্থা কি? - * একদল তো মনে করে বসল যে, মুহাম্মদী নবুওয়তের যামানা পুরোনো হয়ে গেছে। এখন নতুন যুগের নতুন সমাজ ও নতুন চাহিদার আলোকে স্থানীয় ও দেশীয় নতুন নবুওয়তের প্রয়োজন। এ (উদ্ভট) চিন্তাতাড়িত হয়ে তারা নয়া নবুওয়তের দাওয়াত দিল এবং যথারীতি ব্যর্থ হল। মিল্লাতে মুহাম্মদী থেকে তাদের সম্পর্ক কেটে গেল। * আরেক দল মুহাম্মদী নবুওয়ত তো বহাল রাখল কিন্তু মুহাম্মদী ওয়াহীর নয়া ব্যাখ্যার প্রয়োজন অনুভব করল এবং হাদীসের গ্রহণযোগ্যতা অস্বীকার করে কুরআন ব্যাখ্যার ক্ষেত্রে আপন বুদ্ধিবৃত্তি ও যুগপ্রকৃতিকেই ‘নির্ধারক’ এর মর্যাদা দিল, যেন তারা এক নতুন কুরআনের দাবীদার। ফলে মিল্লাতে মুহাম্মদীর সাথে এ দলের সম্পর্ক কমজোর হয়ে গেল এবং ‘আল্লাহর কিতাবই আমাদের জন্য যথেষ্ট” বলে কুরআনের নতুন নতুন ব্যাখ্যা এবং নামায, রোযা ও হজ্জের নতুন নতুন ধারনার মাধ্যমে এক নতুন শরীয়ত তৈরি হয়ে গেল। * তৃতীয় একদল কিতাবুল্লাহ্‌ ও হাদীসে রাসুলুল্লাহ্‌কে স্বীকার করেও প্রতিটি আয়াত ও হাদীসকে নিজস্ব চিন্তা ও যুক্তির মাপকাঠিতে বিচার করতে চায়। ফলে মুজিযাকে তারা অস্বীকার করেছে। জান্নাত-জাহান্নামের হাকীকত উপেক্ষা করেছে এবং রিবা ও সুদের বৈধতা দাবী করে বসেছে। এমনিভাবে জীবনসংশ্লিষ্ট বহু বিষয়কে তারা দ্বীন ও শরীয়তের পরিবর্তে বুদ্ধি ও “প্রকৃতির নিয়ম’ দ্বারা নির্ধারণ করতে চেয়েছে। ফলে অনুগত মুমিন জামাআত না হয়ে তারা হয়েছে দ্বীনে মুহাম্মদীর বিকৃত ব্যাখ্যাকারী জামাআত। ৪ নতুন চিন্তার আরেকটি দলও আত্মপ্রকাশ করেছে। নবুওয়ত বা কুরআনের নবায়ন তাদের দাবী নয়। নামাজ, রোযা ও হজ্জের আধুনিক রূপায়ণও তাদের কাম্য নয়। কিন্তু এক নতুন ইমামত ও ধর্মীয় নেতৃত্বের অভিলাষী তারা, যার মাধ্যমে ইসলামের ‘নতুন ব্যবস্থা’ গড়ে উঠবে। ঈমান, কুফর, নিফাক ও আমীরের আনুগত্য সম্পর্কিত নতুন রূপরেখা তৈরি হবে এবং মুসলিম সমাজে ইউরোপীয় ‘ইজম’ধর্মী এক নতুন আন্দোলনের সূচনা ঘটবে। বিশেষত মুসলিম তরুন সম্প্রদায়ের মাঝে ইজমীয় উম্মাদনার সাহায্যে এই ‘ইসলামি ইজম’ ছড়িয়ে দেয়া হবে এবং কালাম ও ফিকাহ শাস্ত্রীয় বিষয়ে নতুন ইজতিহাদী ধারায় নিজস্ব সিদ্ধান্ত গৃহীত হবে। বর্তমান বিপ্নববাদী যুগে হয়ত বা এ দল অস্থির তরুন সমাজকে স্থির ও আশৃস্ত করার ক্ষেত্রে সফল প্রমাণিত হবে এবং অর্থনীতি ও রাজনীতির চোরা পথে ইলহাদ তথা নাস্তিকতা ও ধর্মহীনতার যে ঢল নেমে আসছে তার মুকাবেলায় কার্যকর ঢাল হতে পারে। কিন্তু এই অভিনব চিন্তা ও পদ্থা উম্মতের সর্বস্তরে গ্রহণ উপযোগী নয় ( এবং নতুন ফেতনার সম্ভাবনা থেকেও মুক্ত নয়)। হয়ত বা আল্লাহ্‌ তায়ালা এরপর কোন সমাধানের উদ্ভব ঘটাবেন। দাওয়াতের নববী উসূল Page 6 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।