দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — dawater nobobi usul
/ ১৩
📝 লেখা 📖 পিডিএফ

মোটকথা, সাহাবা, তাবেয়ীন, তাবে-তাবেয়ীন = এই তিন কল্যাণযুগে উত্তাদ ও শায়খ তথা ‘শিক্ষক ও দাক্ষক’ এর বিভাজন মোটেই নজরে পড়ে না। শিক্ষা ও দীক্ষার বিভাজনঃ উম্মাহ্র জীবনে তারপর এমন একটা সময় শুরু হল- ৪ যখন জাহেরী ইলমের বিদগ্ধ জ্ঞানীগণ হয়ে পড়লেন বাতেনী জগতে “শূন্যহৃদয়’। ৪ পক্ষান্তরে বাতেনী জগতের জীবন্ত হৃদয় পুরুষগণ জাহেরী ইলম থেকে হয়ে গেলেন অজ্ঞ-বঞ্চিত। যুগ হতে যুগান্তরে জাহির ও বাতিনের এ ব্যবধান ক্রমশ বেড়েই চলল। শেষ পর্যন্ত ‘শিক্ষার’ জন্য মাদরাসার এবং ‘দীক্ষার’ জন্য খানকাহর পৃথক অস্তিত্ব দেখা দিল এবং মসজিদে নববীর এ মিশ্র আলোকধারার তাজাল্লী ও বিকিরণ মাদরাসা ও খানকাহর আলাদা ধারায় বিভক্ত হয়ে পড়ল। ফল এই দাঁড়াল যে, মাদরাসা থেকে উলামায়ে দ্বীনের পরিবর্তে উলামায়ে দুনিয়া বের হতে লাগল। অন্যদিকে খানকাহর অধিবাসীরা ইলম ও শরীয়তের উচ্চমা্গীয় জ্ঞান- রহস্য থেকে অজ্ঞ বঞ্চিত থেকে গেল। শিক্ষা ও দীক্ষার এক্যেই সফলতাঃ অবশ্য কল্যাণ যুগোত্তর সময়েও কিছু ব্যতিক্রমী ব্যক্তিত্বের আবির্ভাবধারা অব্যাহত ছিল, যাদের মাঝে নুরে নবুওয়তের এ দুই বর্ণচ্ছটার একত্র প্রতিফলন ঘটেছিল। আর গভীর পর্যবেক্ষণে এটাই দেখা যায় যে, নূরে নবুওয়তের উভয় ধারার ধারক ছিলেন যারা, তাদের দ্বারাই ইসলাম উপকৃত হয়েছে এবং ইসলামী উম্মাহ ফয়েয হাছিল করেছে। ইমাম গাযালী রহঃ- এর সযত্ন পরিচর্যায় বুদ্ধিবৃত্তি ও শরীয়তে জ্ঞান যেমন সজীবতা লাভ করেছে তেমনি হাকীকত ও মারেফতের ইলমও তারই মাধ্যমে প্রকাশ ও প্রতিষ্ঠা পেয়েছে। হযরত শায়খ আবু নাজীব সোহরাওয়াদী শায়খে তরীকত যেমন ছিলেন তেমনি জগতবিখ্যাত নিজামিয়া মাদরাসার স্বনামধন্য অধ্যাপকও ছিলেন। আর হযরত শায়খ আব্দুল কাদির জিলানী রহঃ- এর কথাতো বলাইবাহুল্য। একই সাথে বিদগ্ধ আলিম ও শায়খে তরীকত ছিলেন তিনি। এমনকি ইমাম বুখারী, ইবনে হাম্বল, সুফিয়ান সওরী প্রমুখ মুহাদ্দিস, যাহেরী ইলমের সাধকরূপেই যাদের সাধারণ পরিচিতি, তারাও জ্ঞান ও অন্তর্জ্জানের সার্বিকতার অধিকারী ছিলেন। মধ্যস্তরীয় আলিমদের মধ্যে আল্লামা ইবনে তায়মিয়া ও হাফেয ইবনে কাইয়িম রহঃ _ কে অজ্ঞ লোকেরা বিশুষ্ক হৃদয় মনে করলেও তাদের জীবনচরিত কিন্তু আধ্যাত্মিকতার কল্যাণসুধায় পরিপূর্ণ। ইবনুল কাইয়িমের ‘মানাযিলুস সালিকীন’ ও অন্যান্য গ্রন্থ অধ্যয়ন করুন, সহজেই বুঝা যাবে যে, জৌলুস ও আত্মসোন্দর্য উভয় সাজেই তিনি সজ্জিত ছিলেন। ভারতবর্ষেও এ সকল মহাপুরুষের ব্যক্তিত গুনেই ইসলামের আলো প্রসার লাভ করেছে যাদের মাঝে মাদরাসা ও খানকাহর গুণসার্বিকতা বিরাজমান ছিল। আর যেহেতু তারা নববী আদর্শের নিকটতর ছিলেন সেহেতু তাদের রূহানী ফয়েয ও বরকত দূর দূরান্ত পর্যন্ত প্রসারিত হয়ে চলেছিল। দিল্লীর আকাশের নক্ষত্র শাহ্‌ আব্দুর রহীম রহঃ থেকে শুরু করে শাহ্‌ ইসমাঈল শহীদ রহঃ পর্যন্ত একে একে সবাইকে দেখুন; জ্ঞান ও অন্তর্্জানের অপূর্ব সম্মিলন দৃশ্যই আপনার চোখে পড়বে এবং বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক উভয় ক্ষেত্রে তাদের ফয়য-বরকতের নিগুঢ় তত্ত্ব ও ব্যাপ্তি পরিস্ফুট হবে। * তালিমের মসনদে বসে তারা ‘কিতাব ও হিকমাহ্‌’ শিক্ষাদানের প্রদীপ্ত প্রকাশ ঘটাতেন ৪ আবার খানকাহর ভাবগন্তীর পরিবেশে ‘আত্মসংশোধনের’ তাজানল্লী বিকিরণ করতেন। পরবর্তীকালে যারা এ মহান উত্তরাধিকার ধারণ করেছিলেন তাদের পরিচয় বলার অপেক্ষা রাখে না। কেননা তাদের নুরাণী চেহারায় আজীবন সিজদার নিশানিতেই তাদের পরিচয়-বৈশিষ্ট্য বিদ্যমান (সূরা আল ফাত্হ, আয়াত ২৯)। পৃথিবী তাদের দ্বারা যে আধ্যাত্মিক ফয়েয লাভ করেছে এবং দ্বীনী তাবলীগ ও আত্মসংশোধনের যে মহান খিদমত তাদের দ্বারা আঞ্জাম পেয়েছে তা থেকেও যাহির-বাতিন তথা জ্ঞান ও অন্তরঞ্জানের এ সার্বিকতাই প্রতিবিশ্বিত হয়। আল্লাহর চিরন্তন বিধান হিসাবে আগামী পৃথিবীতেও দ্বীনের এ ফয়েয ও বরকত তাদেরই দ্বারা প্রসার লাভ করবে, যাদের ব্যক্তি সত্তায় দাওয়াতের নববী উসূল Page 5 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।