তুষ্ট হয়ে গেল। অর্থাৎ মুসলিম পরিচয়ধারী শাসকের দেশ শাসনকেই তারা পরম প্রাপ্তি মনে করে বসল। অথচ আসল উদ্দেশ্য তো ছিল- * ইসলামী শরীয়ত ও ইসলামী সিয়াসতের ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা এবং * দেশ জয় ও শাসন ক্ষমতাকে এ পথের সর্বাধিক শক্তিশালী ও কার্যকর মাধ্যমরূপে ব্যবহার করা এ ভাব বক্তব্যই এসেছে সামনের আয়াতে- এঁ সমস্ত লোক যাদেরকে আমি শাসন ক্ষমতা দিলে তারা সালাত কায়েম করবে এবং যাকাত আদায় করবে এবং সৎ কাজের আদেশ করবে এবং মন্দ কাজ হতে নিবৃত্ত করবে। আর সর্বকর্মের পরিণতি আল্লাহ্রই অধিকারে। - সুরা হাজ্জ, আয়াত ৪১/ মুসলিম উম্মাহ্ নবীর স্থলবতীঃ নবুওয়তের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ আমর বিল মারুফ ও নাহী আনিল মুনকারের ক্ষেত্রে মুসলিম উম্মাহ্ হল নবীর হ্থলবতী। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিনটি নববী দায়িত্ব দান করা হয়েছে অর্থাৎ - ৪ আহকাম ও বিধানের পাঠদান * কিতাব ও হিকমাহ্ শিক্ষাদান এবং গ্ আত্মুসংশোধন এগুলো মুসলিম উম্মাহর উপরও ফরযে কিফায়ারূপে অর্পিত হয়েছে এবং যুগে যুগে মুসলিম উম্মাহ্র বরণ্যে ইমামগণ পূর্ণ নিষ্ঠা ও একান্তিকতার সাথে এ তিন দায়িত্ব আঞ্জাম দিয়ে এসেছেন। তাঁদেরই মেহনত মুজাহাদার নুরানী বরকতে জগত এখনও ইসলামের রোশনীতে ঝলমল। আলোচ্য ‘দায়িত্বত্রয়’ সামনের আয়াতে একত্রে বর্ণিত হয়েছে - এবং তাদের মধ্য হতে একজন রাসূল যিনি তাদেরকে আল্লাহ্র আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন এবং তাদেরকে পবিত্র করবেন এবং তাদেরকে কিতাব ও হিকমাহ্ শিক্ষাদান করবেন। - সুরা জুমআ; আয়াত ২/ শিক্ষা ও দীক্ষার সমন্বয়ঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত ‘দায়িত্বত্রয়’ অত্যন্ত সুচারুরূপে আঞ্জাম দিয়েছেন- ৪ মানুষকে তিনি আল্লাহ্র তায়ালার আয়াত ও আহ্কাম শুনিয়েছেন এবং ৪ আসমানী কালাম ও রব্বানী হিকমাহ্ শিক্ষা দিয়েছেন। কিন্তু এখানেই তিনি দায়িত্ শেষ করেননি। বরং- ৪ আপন নূরানী সোহ্বত ও সংস্পর্শ দ্বারা এবং প্রজ্ঞাপূর্ণ হিদায়াত ও পথ নির্দেশনা দ্বারা হৃদয় ও আত্মার যাবতীয় কলুষ কালিমা থেকে তাদেরকে পবিত্রও করেছেন। * কল্বের রোগ ব্যাধির সুচিকিৎসা করেছেন এবং পাপ পংকিলতা দূর করে মানব চরিত্রকে শিশির ধোয়া ফুলের সৌন্দর্য দান করেছেন। এভাবে জাহেরী ও বাতেনী উভয় দায়িত্ব সমান গুরুত্বের সাথে যুগপৎ আঞ্জাম পেয়ে এসেছে। পরবর্তী তিন ‘কল্যাণযুগ’ (খায়রুল কুরুন) পর্যন্ত উভয় ধারার মিশ্র প্রবাহই বিদ্যমান ছিল। অর্থাৎ - ৪ যিনি উত্তাদ ছিলেন তিনিই শায়খ ছিলেন। এবং অনুগীামীদের তাযকিয়া ও আত্মসংশোধনের দায়িত্ব পালন করতেন। দাওয়াতের নববী উসূল Page 4 www.eelm.weebly.com
— Page 4 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.