দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — dawater nobobi usul
/ ١٣
📝 نص 📖 PDF

তাই আল-কুরআন পরিষ্কার ও দ্ব্র্থহীন ভাষায় ঘোষণা করছে - “তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাহ, যাদের অস্তিত্ব দান করা হয়েছে মানুষের (কল্যাণের) জন্য। তোমরা সৎ কাজে উদ্বুদ্ধ করবে এবং মন্দ কাজ হতে নিবৃত্ত করবে।” - সূরা আল ইমরান, আয়াত ১১০/ আলোচ্য আয়াতের বাণী নির্যাস এই যে, ৪ বিশৃ জাতিবর্গের কল্যাণ স্বার্থেই মুসলিম উম্মাহর আবির্ভাব ঘটেছে। * পৃথিবীর বুকে কল্যাণ ও সুকৃতির প্রসার এবং অকল্যাণ ও কুক্ৃতির প্রতিরোধের মাধ্যমে বিশ্ব মানবতার সেবা করে যাওয়াই তার অস্তিত্ব লাভের মুল উদ্দেশ্য। এ উদ্দেশ্যের প্রতি মুসলিম উম্মাহ যদি অবহেলা বা শৈথিল্য প্রদর্শন করে তবে সে তার জীবন-লক্ষ্য অর্জনে ব্যর্থ প্রমাণিত হবে এবং অস্তিত্বের যৌক্তিকতাই প্রশ্নের সম্মুখীন হবে। এর কয়েক আয়াত উপরে সুস্পষ্ট ঘোষণা রয়েছে যে, দাওয়াত ও তাবলীগের এ আসমানী দায়িত্ব আঞ্জাম দেয়া প্রত্যেক যুগের (প্রত্যেক অঞ্চলের) মুসলমানদের উপর ফরযে কিফায়া। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ মুসলিম জামাআাতকে এ কাজে অবশ্যই লেগে থাকতে হবে। যদি মুসলিম উম্মাহর সকলেই এ দায়িত্ব এড়িয়ে যায় তাহলে গোটা উম্মাহ দায়িত্ব বিচ্যুতির অপরাধে পাকড়াও হবে। পক্ষান্তরে পর্যাপ্ত সংখ্যক জামাআত এ কাজে নিয়োজিত থাকলে গোটা উম্মাহর পক্ষ হতে ফরয আদায় হয়ে যাবে। ইরশাদ হয়েছে- “তোমাদের একটি জামাআত অবশ্যই এমন থাকা চাই; যারা কল্যাণের পথে ডাকে এবং সৎ কাজে উদ্বুদ্ধ করে এবং মন্দ কাজ হতে নিবৃত্ত করে আর এরাই হল সফলকাম। - আল ইমরান, আয়াত ১০৪। এখানে দাওয়াতি জামাআাতকেই গোটা উম্মাহর কামিয়াবি ও সফলতার জিসম্মাদার সাব্যস্ত করে তাদের মোট তিনটি কর্তব্য নির্দেশ করা হয়েছে। যথা- * মুসলিম উম্মাহ তথা গোটা বিশ্বমানবতাকে কল্যাণের পথে আহ্বান ৪ সৎকাজের প্রসার ৪ মন্দ কাজের প্রতিরোধ মুসলিম উম্মাহার মাঝে এ মুবারক জামাআত যতদিন যে হারে বিদ্যমানা ছিল, ততদিন সে হারে দাওয়াত ও তাবলীগের এ গুরুত্বপূর্ণ ফরজ আদায় হয়ে এসেছে। কিন্তু খায়রুল কুরুন** বিষয়ক হাদীস অনুসারে সাহাবা, তাবেয়ীন, ও তাবে- তাবেয়ীন পরবতী যুগে ক্রমসংকোচনের ফলে দাওয়াতি মেহনত জামাত-পর্যায় থেকে ব্যক্তি পর্যায়ে নেমে এসেছিল। ** আমার যুগ হল সর্বত্তোম যুগ, তারপর যারা এর সংলগ্ন, তারপর যারা এর সংলগু। - সহীহ বুখারী, Volume 003, book 48, hadith 819 রাজ্যক্ষমতা মুখ্য উদ্দেশ্য নয়ঃ মূলত রাজ্য ও রাজস্বকে জীবনের চরম ও পরম মনে করার কারণেই এ পথে সবচেয়ে বড় গোমরাহীর অনুপ্রবেশ ঘটেছে এবং অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে হাদীসে নববীর এ সতর্কবাণী- আমি তোমাদের অভাব-দারিদ্য্য নিয়ে শংকিত নই। আমি বরং শংকিত (সমাগত ভবিষ্যতে) তোমাদের উপর দুনিয়ার ছড়াছড়ি নিয়ে। - সহীহ বৃখারা, Volume 004, book 053, hadith 385 মুসলমানদের উপর পৃথিবী যখন সম্পদ প্রাচুর্য ও ভোগ বিলাসের ছায়া বিস্তার করল তখন রাজ্য শাসন ও রাজস্ব গ্রহণকেই তারা নিজেদের জীবন-স্বার্থকতা বলে ধরে নিল এবং ইসলামের বিজয় ছেড়ে মুসলমানদের রাজ্য জয় নিয়েই দাওয়াতের নববী উসূল Page 3 www.eelm.weebly.com

— صفحة ٣ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.