দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — dawater nobobi usul
/ ١٣
📝 نص 📖 PDF

দাওয়াতের নববী উসূল হযরত সৈয়দ সোলাইমান নদভী রহঃ ইসলাম এক এশী জীবনবিধান আর মুসলিম উম্মাহ হল সে জীবনবিধানের ধারক, বাহক। কিন্তু দুঃখের বিষয় যে, মুসলিম জনসাধারণই শুধু নয় বরং ওলামা ও মাশায়েখগণ পর্যন্ত অবহেলা উদাসীনতায় এ মহাসত্য সম্পর্কে সম্পূর্ণ বিস্মৃত হয়ে পড়েছেন। ফলে মুসলমানরাও আজ পৃথিবীর অপরাপর জনগোষ্ঠীর জাতিস্বত্তার সংজ্ঞা অনুসারে নিজেদেরকে নিছক একটি জাতি রূপে ধারণা করে থাকে। ০ একদল তাদের জাতীয়স্বত্তার সৌধ নির্মাণ করেছে ভৌগলিক সীমারেখার উপর। ০ আর অন্য দল ভাষা, বর্ণ বা রক্ত বৈশিষ্ট্যের উপর। ০ মুসলিম সমাজে যাদের কিছুটা বোধ ও বুদ্ধি আছে তারা খুব বেশী হলে এই মনে করেন যে, মুসলমানদের জাতিস্বত্তা অঞ্চল ও ভাষাভিত্তিক নয় বরং এক ধর্মভিত্তিক। অথচ প্রকৃত সত্য তাদেরও চিন্তা-রেখার বহু উর্ধ্বে। আর তা এই যে - মুসলমান হল পৃথিবীর বুকে আল্লাহ্‌ তায়ালার পক্ষ হতে এক বিশেষ পয়গাম বহনকারী জামাআত, যাদের একমাত্র জীবন-কর্তব্য হল এ পয়গামকে রক্ষা করা এবং সার্বজনীন দাওয়াতের মাধ্যমে মানব সমাজে এর প্রসার ঘটানো। এ পয়গাম ও জীবনবিধান গ্রহণকারীরা ভাষা বর্ণ ও ভৌগলিকতার উর্ধ্বে সুনির্দিষ্ট দায়দায়িত্ব সম্পন্ন এক বৃহৎ পরিবারভুক্ত। এ পরিবার-বন্ধনই হল তাদের জাতীয়তা এবং এখানেই মুসলিম জাতীয় স্বত্তার স্বাতন্ত্য ও বৈশিষ্ট্য । এ পরম সত্য অনুধাবণের পর মুসলিম উম্মাহর সর্বপ্রধান কর্তব্য হল- ৪ পূর্ণ জ্ঞান অর্জনপূর্বক এই আসমানী পয়গাম অনুসরণ করা * তালীম ও দাওয়াতের মাধ্যমে এর প্রচার প্রসারে আত্মনিয়োগ করা এবং * এর অনুসারীদের নিয়ে পূর্ণ দায়দায়িত্বমূলক একটি সার্বজনীন ভ্রাতৃ-পরিবার গঠন করা। কিন্তু পরিতাপের বিষয় যে, মাত্র এক শতাব্দীর সময় ব্যবধানেই মুসলিম উম্মাহ তাদের এই জাতীয় দায়িত্ব বিলকুল ভুলে গিয়েছিল। ৪ আমাদের শাসকবর্গ দেশ জয় ও দেশ শাসনে তুষ্ট ছিলেন এবং রাজস্ব-সম্পদের স্রোতে গা ভাসানো এবং বিলাশ জৌলুস ভোগ করাকেই জীবনের সার্থকতা ভেবে বসেছিলেন। * আলিম ওলামা ও জ্ঞানসেবীগণ পঠন-পাঠন ও নিবিষ্ট অধ্যয়নেই পরিতৃপ্ত ছিলেন। দায়মুক্ত নির্বাঞ্জাট জীবনই ছিল তাদের কাম্য। ৪ অন্যদিকে মাশায়েখ ও সূফী দরবেশগণ খানকার ভাবগন্তীর পরিবেশেই আত্মসমাহিত ছিলেন। জীবনের কোলাহল ও জীন্দেগীর তুফান থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই ছিলো তাদের উদ্দেশ্য। ফল এই দাঁড়াল যে, নেতৃত্ব ও পথ নির্দেশনাহীন মুসলিম উম্মাহ তার নিজস্ব অবস্থা ও অবস্থান সম্পর্কে গাফেল ও বেখবর হয়ে গেল এবং সকল শ্রেণীর দৃষ্টিপথ থেকে তাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য হারিয়ে গেল। মুসলিম উম্মাহর দায়িত্‌ঃ কুরআন সুন্নাহর প্রত্যক্ষ বাণী ও নির্দেশ থেকে এটা সুপ্রমাণিত যে, মুসলিম উম্মাহ তাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুবর্তিতায় - * বিশ্বের সকল জাতির কল্যাণ ও হিদায়াতের উদ্দ্যেশেই প্রেরিত এবং * বিশ্বসভায় ‘আমর বিল মারুফ ও নাহী আনিল মুনকার’ এর সুমহান দাওয়াতী দায়িত্ব পালনের জন্যি উত্বিত। দাওয়াতের নববী উসূল Page 2 www.eelm.weebly.com

— صفحة ٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.