দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — dawater nobobi usul
/ ১৩ ›
📝 লেখা 📖 পিডিএফ

নববী যুগে এভাবেই বিভিন্ন গোত্র থেকে প্রতিনিধি দল আকারে মানুষ মদীনা মুনাওয়ারায় আসতো এবং দশ বিশ দিন মদীনায় থেকে দ্বীনের ইলম ও আমাল হাসিল করে নিজ নিজ এলাকায় ফিরে যেত এবং অবশিষ্টদের দ্বীন শেখানোর দায়িত্ব আঞ্জাম দিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক যুগে মসজিদে নববীর চত্বরে ছিল আসহাবে ছুফফার অবস্থান, যাদের ঘরবাড়ী সহায় সম্পদ কিছুই ছিল না। বনে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করাই ছিল তাদের দিবসের জীবিকা অন্বেষণ। তারপর নীরব নিশিতে চলতো শিক্ষকের খিদমতে দ্বীন অন্বেষণ। আবার প্রয়োজনে বিভিন্ন এলাকায় তালীম তাবলীগের কাজেও প্রেরিত হতেন তারা। এভাবে জীবন ব্যস্ততার মাঝেও দ্বীন শিক্ষা, নববী সানিধ্য লাভ এবং ইবাদতে আত্মনিয়োগ - এই ছিল তাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য। আসহাবে ছুফফার জীবনধারা থেকে বুঝা যায় যে, এ ধরনের জামাআত তৈরি রাখাও উম্মাহর সমষ্টিগত দায়িত্্‌বিশেষ। আরো জানা গেল যে, এই জামাআত বিশেষ তারবিয়ত দ্বারা তৈরি হত এবং নববী সোহবতের জাহিরী ও বাতিনী বরকত লাভে ধন্য হত এবং দাওয়াত ও তাবলীগের কাজে আত্মনিয়োগ করত। প্রধানতঃ সান্নিধ্যপরশ, মৌখিক শিক্ষা, আহকাম ও মাসায়িল আলোচনা এবং পরস্পর জিজ্ঞাসাবাদ ও আদান প্রদানই ছিল তালীম ও শিক্ষার পদ্ধতি। তাদের রাত হত ইবাদত জাগরণে জীবন্ত আর দিন হত দ্বীনি কর্মে মুখরিত। সর্বাধিক মুলানুগ দাওয়াত এটিঃ এ পর্যন্ত দাওয়াত ও তাবলীগের নীতি ও মূলনীতি সম্পর্কে যা কিছু বলা হল তাতে আশা করি ইসলামের তাবলীগি দর্শন ও দাওয়াতি পদ্ধতি সম্পর্কে একটি স্বচ্ছ ও পূর্ণাংগ ধারণা আপনার সামনে ফুটে উঠেছে। এবার আমরা যদ্দুর বুঝি তাতে পূর্ণ আস্থার সাথে আমরা বলতে পারি যে, আগামী আলোচনায় দাওয়াত ও তাবলীগের যে তত্ত্বগত ও কর্মগত মূলনীতি ও পরিচিতি তুলে ধরা হয়েছে তা সমকালীন ভারতের সকল দ্বীনী আন্দোলনের তুলনায় মূল উৎস তথা সুন্নাতে রাসূলের অধিক নিকটবতীা। তাবলীগ ও দাওয়াতের গুরুতৃঃ হিকমতপূৰ্ণ দাওয়াত ও তাবলীগ তথা আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার হল ইসলামের মেরুদন্ড। ইসলামের ভিত্তি, শক্তি, ব্যাপ্তি ও অগ্রগতি সবকিছু এরই উপর নির্ভরশীল এবং অতীতের যেকোন সময়ের তুলনায় আজ এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেক বেশী। এটা অনস্বীকার্য সত্য যে, অমুসলমানকে মুসলমান করার চেয়ে নামের মুসলমানকে কামের মুসলমান বানানো এবং জাতীয় পরিচয়ের মুসলমানকে ধর্ম পরিচয়ের মুসলমান রূপে গড়ে তোলা অনেক বেশী জরুরী ও কার্যকর। মুসলিমা উম্মাহর বর্তমান দুরাবস্থা ও মর্মন্তদ অবক্ষয়ের পরিপ্রেক্ষিতে কুরআনের এ উদাত্ত আহ্বান _ হে ঈমানদারগণ তোমরা ঈমান আন - (সূরা নিসা, আয়াত ১৩৬), সর্বশক্তিযোগে প্রচার করাই হল সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। দেশে দেশে, শহরে শহরে, গ্রামে গ্রামে এবং দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে মুসলমানকে মুসলমান বানানোর দাওয়াতি মেহনতেই আজ আত্মনিয়োগ করতে হবে। এমন মেহনত ও মুজাহাদা এবং ত্যাগ ও কুরবানী আমাদেরকে পেশ করতে হবে যা দুনিয়ার লোকেরা দুনিয়ার তুচ্ছ মান-সম্মান ও ক্ষণস্থায়ী ক্ষমতা ও প্রতিপত্তি অর্জনের জন্য করে থাকে। ত্যাগ ও কুরবানীর জজবা থেকেই মানুষের মাঝে সৃষ্টি হয় উদ্দেশ্যের পথে প্রিয় সবকিছু বিসর্জনের এবং বাধার বিন্ধাচল অতিক্ৰমের এক অপরাজেয় শক্তি। ত্যাগ ও কুরবানির এ পথেই আজ আমাদেরকে অগ্রসর হতে হবে সুদৃঢ় পদক্ষেপে। নিজেদের মাঝে এমন কর্মোন্মাদনা সৃষ্টি করতে হবে যা ছাড়া দ্বীন বা দুনিয়ার কোন কাজ না কখনো হয়েছে; আর না কখনো হবে। এ যুগে দাওয়াতি মুজাহাদার এমন উম্মাদনার নমুনা যদি দেখতে চান তাহলে আসুন, মূল কিতাব শুরু করি। --- ওয়াসসালাম, নগণ্য সৈয়দ সোলায়মান নদভী মে ১৯৪৭ ভূপাল দাওয়াতের নববী উসূল Page 13 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।