উপর দিনে পাচ ওয়াক্ত নামায ফরজ করেছেন। এটাও যদি তারা মেনে নেয় তাহলে তাদেরকে বলবে যে, আল্লাহ তোমাদের উপর যাকাত ফরজ করেছেন যা ধনী সমাজ থেকে উসূল করে গরীব সমাজে বিতরণ করা হবে। এ আদেশ যদি তারা মেনে নেয়, তাহলে বেছে বেছে তাদের উৎকৃষ্ট সম্পদ গ্রহণ করবে না। আর মজলুমের আহাজারি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। কেননা মজলুমের আহাজারি ও আল্লাহর মাঝে কোন আড়াল নেই (সরাসরি তা আল্লাহর আরশে পৌঁছে যায়)। - সহীহ বুখারা, Volume 002, book 24, hadith 573 পঞ্চম মূলনীতি- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন-চরিতে দাওয়াত ও তাবলীগের যেসব মূলনীতি বিশিষ্টতা লাভ করেছে তারমধ্যে একটি হল, ‘দাওয়াত নিবেদন’। অর্থাৎ মানুষের আগমন প্রতিক্ষায় বসে না থেকে তিনি ও তার প্রেরিত দূতগণ দূরদূরান্তের লোকালয়ে মানুষের দুয়ারে হাজির হতেন এবং সত্যের দাওয়াত পেশ করতেন। এভাবেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে সেই ‘পাথর খাওয়া’ তায়েফে সফর করেছেন এবং নেতৃতৃবস্থানীয়দের ঘরে ঘরে তাবলীগ করেছেন। হজ্জ্ব মৌসুমে আগত প্রতিটি গোত্রের কাফেলায় গিয়ে হাজির হয়েছেন এবং মানুষের উপহাস পরিহাস উপেক্ষা করে তাদের সামনে হক্কের পয়গাম তুলে ধরেছেন। মানুষের সন্ধানে মানুষের দুয়ারে ধরনা দেয়ার এ নববী কুরবানির পথ ধরেই এক সময় সেই মহাভাগ্যবান ইয়াসরাবীদের (ইয়াসরাব বা মদীনার অধিবাসী) দেখা পাওয়া গেল, যাদের মাধ্যমে ‘ঈমান-সম্পদ’ মক্কা হতে মদীনায় স্থানান্তরিত হল। হুদায়বিয়ার সন্ধির পরে শান্তি ও স্বত্তিকালীন সময়ের সুযোগে মুসলিম দূতগণ ইসলামের বার্তী নিয়ে মিশর, ইরান ও হাবশার রাজদরবারে পৌঁছেছিলেন এবং ওমান, ইয়ামান, বাহরাইন ও সিরীয় সীমান্তের সরদারদের মজলিসে হাজির হয়েছিলেন। তাছাড়া বিভিন্ন সাহাবী আরবের বিভিন্ন অঞ্চল ও গোত্রে গিয়ে ইসলামের তাবলীগ করেছেন। হযরত মুসআব বিন ওমায়ের রাঃ গিয়েছেন মদীনায় এবং হযরত আলী ও মুয়ায বিন জাবাল রাঃ গমন করেছেন ইয়ামান অভিমুখে। যুগে যুগে দেশে দেশে ওলামায়ে হকৃ ও আইম্মায়ে দ্বীনের এটাই ছিল অনুসৃত পদ্থা। সুতরাং এটা পরিষ্কার যে, হকের পয়গাম পৌঁছানোর জন্য আল্লাহর বান্দাদের দুয়ারে গিয়ে হাজির হওয়া দাঈ ও মুবাল্লিগের নিজস্ব কর্তব্য। খানকাহর স্থির বাসিন্দাদের বর্তমান আচরণ থেকে কেউ কেউ মনে করে যে, হকপদ্থী এই সাধক পুরুষদের কর্মনীতি সবসময় বুঝি এমনই ছিল। এ ধারণা আগাগোড়া ভুল। তাদের জীবনী পড়ে দেখুন; কোথাকার বাসিন্দা ছিলেন তারা? ছড়িয়েছেন? আর শেষ বিশ্রামের জন্য কোথায় গিয়ে মাটির আশ্রয় পেয়েছেন? এই ‘সফরি জিহাদ’ তারা এমন এক সময় করেছিলেন যখন আধুনিক যোগাযোগ ব্যবস্থার কোন অস্তিত্ব ছিল না। রেল-বিমানের গতিও ছিল না মানুষের কল্পনায়। তাই ‘ছোট হয়ে আসছে পৃথিবী’ বলার মত গর্ব ছিল না তাদের। আজমীরের হযরত মাঈনুদ্দান চিশতী রাহঃ এর জন্ম সীস্তানে (আফগানিস্তানের চিশ্ত অঞ্চলে)। আধ্যাত্মিক সাধনা আফগানিস্তানে। আর সত্য প্রচার করেছেন রাজপুতানের কুফুরস্তানে। হযরত ফরীদ শোকরগঞ্জ রাহঃ সিন্ধুর উপকূল পথে দিল্লী হতে পাঞ্জাব চলাচল করেছেন। তার শিষ্য উপশিষ্যদের মধ্যে সুলতানুল আওলিয়া হযরত নিযামুদ্দান রহঃ এর এবং পরবর্তীতে তার খলিফাদের জীবন-কথা পড়ুন। সফরের পথ পরিক্রমা লক্ষ করুন। আর মানচিত্র খুলে দেখুন, কোন দূর দূরান্তে ছড়িয়ে আছে তাদের কবর। কেউ দাক্ষিণাত্যে, কেউ মালয়ে, কেউ বাংলাদেশের দূর পাড়া গাঁয়ে। কেউ বা যুক্তপ্রদেশের অখ্যাত কোন এলাকায়। ষষ্ঠ মূলনীতি- ইসলামী দাওয়াত ও তাবলীগের আর একটি বড় মূলনীতি হল অভিযাত্রা। অর্থাৎ দ্বীনের সন্ধানে স্বদেশ স্বজন ছেড়ে বের হয়ে পড়া এবং যেখানে দ্বীন হাসিল করা সম্ভব সেখানে গিয়ে হাজির হওয়া। আবার ফিরে এসে স্বজাতির মাঝে দ্বীনের ফয়য বিস্তার করা। সূরা নিসার নিম্নোক্ত আয়াত শানে নুযুল- এর বিচারে যুদ্ধ ও জিহাদ বিষয়ক হলেও শব্দের ভাব ব্যাবপকতার বিচারে যে কোন কল্যাণ অভিযাত্রাই এর অন্তর্ভুক্ত। কাযী বায়যাবী রাহঃও তার তাফসীর গ্রন্থে সে ইংগিত করেছেন। হে ঈমানদারগণ! নিজেদের হিফাযত ও নিরাপত্তার আয়োজন কর এবং আলাদা আলাদা অথবা দলবদ্ধভাবে ঘর থেকে বের হও। সূরা আন নিসা, আয়াত ৭১। সূরা তওবায় তো বিশষভাবে এ বিষয়েই একটি আয়াত রয়েছে। সব মুসলমান ধর ছেড়ে বের হবে তা তো সম্ভব নয়। তবে সবদল থেকে একটা উপদল কেন এ উদ্দেশ্যে ঘর ছেড়ে বের হয় না যে; তারা দীনের সমঝ! লাভ করবে। আর যখন বরবজাতির মাঝে ফিরে আসবে তখন তাদেরকে সতকর করবে যাতে তারাও মন্দ কাজ পরিহার করে চলে।/ সূরা তওবা, আয়াত ১২২। দাওয়াতের নববী উসূল Page 12 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।