এভাবে তাদেরকে দ্বীনের পথে চলার হিম্মত ও সাহস যোগানো। অবশ্য এর অর্থ মৌল আকীদা বিশ্বাস ও ফরয ওয়াজিবের ক্ষেত্রে তোষণ ও শৈথিল্য প্রদর্শন মোটেই নয়। কেননা শরীয়তে কোন অবস্থাতেই এর বিন্দুমাত্র অবকাশ নেই। বরং আচরণে কোমলতা ও কর্মপন্থায় নমনীয়তা অবলম্বনই হল আমাদের বক্তব্যের উদ্দেশ্য। ফরয-ওয়াজিব বাদে বিভিন্ন ফরযে কিফায়া ও সুন্নতের ক্ষেত্রে কিংবা কোন রকম ফিতনার আশংকা নেই এমন সব ক্ষেত্রে (শুরুতে)বেশী কঠোরতা সংগত নয়। তদ্রুপ ইমাম মুজতাহিদদের মতভিন্নতার ক্ষেত্রে সকলকে একটি মাত্র মত গ্রহণের জন্য চাপ প্রয়োগ করা উচিত নয়। এইভাবে মাসায়েলের ক্ষেত্রে আল্লাহ্ তায়ালা প্রদত্ত ‘অবকাশকে’ উচ্চতম তাকওয়া ও সংযমের জন্য সংকীর্ণ করা উচিত নয়। সীরাত ও হাদীস গ্রন্থে এ ধরণের বহু উদাহরণ পাওয়া যায়। আকায়েদ ও ফরয আহকামের ক্ষেত্রেই শুধু আল কুরআনের নমনীয়তা ও তোষণনীতি নিষিদ্ধ করা হয়েছে। যেমন আকাইদের ক্ষেত্রে কিঞ্চিৎ নমনীয়তার আবদার ছিল কাফিরদের - ওরা চায় আপনি কিছুটা নমণায় হোন, তাহলেও ওরাও নমগনায় হবে।/ কিন্তু সে অনুমতি আল্লাহর রাসূলকে দেয়া হয় নি। চতুৰ্থ মুূলনীতি- এ মূলনীতির অনিবার্য দাবী হল দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে ক্রম গুরুত্বপূর্ণতার বিষয়টি বিবেচনায় রাখা। (অর্থাৎ প্রথমে গুরুত্বপূর্ণতম বিষয়টির দাওয়াত পেশ করতে হবে। তারপর দ্বিতীয় গুরুত্বপুর্ণতম বিষয়টি পেশ করতে হবে। এভাবে ক্রমান্বয়ে) এ কারণেই দাওয়াত ও তাবলীগের শুরুতে রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ ও রিসালাতের উপরই শুধু জোর দিয়েছেন। তাওহীদী কালিমা - লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই)দ্বারাই শুরু হয়েছিল তার দাওয়াত। “আমাদের কাছে আপনার কি দাবা? কুরাইশের এ জিজ্ঞাসার জবাবে তিনি বলেছিলেন, (আমার দাবা) একটি মাৱ কালিমা; একটি মাৱ কথা। যদি তোমরা তা মেনে নাও তাহলে আরব আজম সব তোমাদের অনুগত হবে। শুধ বল- আল্লাহ ছাড়া কোন ইলাহ নেহ; মুহাসনদ আর্লাহর রাসৃূল/। - আল বিদায়াহ ওয়ান নিহায়া, হায়াতুস সাহাবাহ-১ম খন্ড,পৃষ্ঠা ৫৮। বস্তুত আল্লাহর একত্ব এবং রাসূলের আনুগত্য তথা তাওহীদ ও রিসালাতই হচ্ছে সেই সারগর্ভ বীজ যাতে সুপ্ত রয়েছে যাবতীয় আহকাম ও বিধানের ফুলে-ফলে সমৃদ্ধ বিরাট বৃক্ষ। সুতরাং মানব হৃদয়ের উর্বর মাটিতে তাওহীদ ও রিসালাতের বীজ বপন করা উচিত সর্বাগ্নে। তারপর পর্যায়ক্রমে আসবে আহকাম ও বিধানের প্রসঙ্গ। স্বয়ং আল কুরআনের অবতরণ পদ্ধতিও এই দাওয়াতি মূলনীতি ও কর্মপস্থার উৎকৃষ্ট নমুনা। হযরাত আয়েশা রাঃ বলেন, প্রথম দিকে আল কুরআনে জান্নাত-জাহান্নাম ও তারগীব-তারহীব সম্বলিত মন নরমকারী আয়াতই শুধু নাযিল হয়েছে। পরবতীতে মানুষ যখন ইসলামের প্রতি আকৃষ্ট হল তখন হালাল হারাম সম্বলিত আয়াত সমূহ নাজিল হয়েছে। কিন্তু প্রথমেই যদি মদ হারামের আয়াত নাজিল হত তাহলে কে মানত তা? - এ হাদীস থেকে জানা বুঝা গেল যে, কুরআন অবতরণের ক্ষেত্রেও তাবলীগের পর্যায়ক্রম নীতি অনুসৃত হয়েছে। তায়েফের প্রতিনিধি দল নবজীর দরবারে হাজির হল এবং ইসলাম গ্রহণের জন্য তাদের নামায মওকুফ করার শর্ত পেশ করল। কিন্তু যে ধর্ম গ্রহণে আল্লাহর সামনে অবনত হওয়ার জযবা নেই, তা কি কাজে আসবে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন- নামাযবিহীন ধর্ম কল্যাণবিহীন/ এরপর তারা তাদের ওশর মাফ করার এবং মুজাহিদীন ফৌজে বাধ্যতামূলক ভর্তি হতে অব্যাহতি দানের শর্ত পেশ করল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দুটো কবুল করে নিয়ে বললেন, মুসলমান হয়ে যাওয়ার পর এরা স্বেচ্ছায় ওশরও দিবে এবং জিহাদেও শরীক হবে। মুহাদ্দিসগণ লিখেছেন যে, নামায যেহেতু প্রতিদিন পাঁচবার সার্বক্ষণিক ফরয সেহেতু তাতে শিথিলতা করা হয় নি। পক্ষান্তরে জিহাদে অংশগ্রহণ যেহেতু ফরজুল কিফায়া। তদুপরি সময় ও পরিস্থিতি সাপেক্ষ। তদ্রুপ ওশর ও যাকাতের ফরজিয়ত যেহেতু এক বছরের অবকাশপূর্ণ, তদুপরি বিলম্বে আদায়যোগ্য সেহেতু এ দুটি ক্ষেত্রে নমনীয়তা দেখানো হয়েছে। এভাবে এখানে দাওয়াত ও তাবলীগের প্রজ্ঞাপুর্ণ নীতি ও মূলনীতি সমুজ্জ্বল হয়ে উঠেছে। হযরত মুয়ায বিন জাবাল রাঃ কে ইয়েমেনে পাঠানোর সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানো যাচ্ছ সেখানে কিতাবীরাও বাস করে। সেখানে গিয়ে প্রথমে তাদেরকে তুমি “আল্লাহ ছাড়া কোন ইলাহ্ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসুল?’ - এ দাওয়াত দিবে। যদি তারা তা কবুল করে তাহলে তাদেরকে বলবে যে, আল্লাহ তাদের দাওয়াতের নববী উসূল Page 11 www.eelm.weebly.com
— صفحة ١١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.