দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — dawater nobobi usul
/ ১৩
📝 লেখা 📖 পিডিএফ

একই বক্তব্য এসেছে সূরাতুল কাহাফের এক আয়াতে- তারা যদি ঈমান না আনে তাহলে আপনি আফসোস করে তাদের পিছনে জান দিবেন। সূরা কাহাফ, আয়াত ৬। এমন দয়ামায়া ও ভালবাসার কারণেই উম্মতের যে কোন কষ্ট তার কাছে ছিল অসহনীয়। মনে প্রাণে তিনি চাইতেন, সকল খায়র বরকতের দুয়ার যেন তাদের জন্য যেন খুলে যায়। রাসূলের এই চির কল্যাণকামী পবিত্র রূপটিই তুলে ধরা হয়েছে আল কুরআনের এই আয়াতে- তোমাদের কাছে তোমাদেরই মধ্য হতে এক রাসূল আবির্ভূত হয়েছেন, যার কাছে তোমাদের যেকোন কষ্ট অসহনীয়, তোমাদের মঙ্গল কামনায় যিনি ব্যাকুল, মুমিনদের প্রতি যিনি দয়াবান, মেহেরবান।- সূরা আত-তওবা, আয়াত ১২৮। তৃতীয় মূলনীতি- দাওয়াত ও তাবলীগের তৃতীয় মূলনীতি হল সহজ-সরল ও সুকোমল আচরণ এবং আন্তরিক ও প্রজ্ঞাপূর্ণ সম্ভাষণ যাতে শ্রোতা দা’ঈর ইখলাছ, আন্তরিকতায় ও সহৃদয়তায় বিমুগ্ধ হয় এবং ভালবাসার উত্তাপে তার হৃদয় মোমের মত গলে যায়। ফলে প্রতিটি বক্তব্য ও আবেদন মর্মমূলে প্রবেশ করে একটি অস্থির আলোড়ন তুলে। ফিরআউনের মত রবের দাবীদার কাফিরের কাছে হযরত মুসা (আঃ)-এর মত মহান মর্যাদার অধিকারী নবীকে যখন পাঠানো হল তখন এ উপদেশই দেয়া হল- তোমরা উভয়ে তার সাথে নরম কথা বলবে। সূরা ত্বা-হা, আয়াত ৪৪। যেকোন মূল্যে ইসলামের ক্ষতি সাধন ও শিকড় কর্তনের অপচেষ্টায় মদীনার মুনাফিকরা কেমন আদাজল খেয়ে মাঠে নেমেছিল এবং ইসলামী দাওয়াত ও মুহাম্মদী রিসালাতকে ব্যর্থ করার অপতৎপরতায় কেমন নগ্নুভাবে মেতে উঠেছিল তা তো সবারই জানার কথা। কিন্তু তারপরও আল্লাহ্‌ তার রাসূলকে নির্দেশ দিচ্ছেন- আপনি তাদের প্রতি ক্ষমাসুন্দর হোন, তাদেরকে উপদেশ দান করুন এবং তাদের বিষয়ে তাদেরকে মর্মস্পশী কথা বলুন। মুনাফিকদের সাথেই যখন এমন কোমল আচরণ ও হৃদয়গ্রাহী সম্ভাষণ অবলম্বনের আদেশ করা হচ্ছে তখন সহজেই বুঝা যায় যে, সরল ও অবুঝ আম মুসলমানদের প্রতি দা’ঈ ও মুবাল্লিগদের অনুভূতি ও মনোভাব কেমন হওয়া উচিত? এবং তাদেরকে দ্বীন বুঝানোর দাওয়াতি পন্থা কেমন হওয়া উচিত? একারণেই আল্লাহ্‌ তায়ালা অবশ্যপালনীয় এ দাওয়াতি মূলিনীতি নীচের আয়াতে বিশদভাবে তুলে ধরেছেন। ইরশাদ হয়েছে- আপন প্রতিপালকের পথে প্রজ্ঞা ও উত্তম উপদেশ দ্বারা আহবান করুন এবং (প্রয়োজনে) তাদের সাথে সর্বোত্তম উপায়ে বিতর্ক করুন। সূরা নাহল, আয়াত ১২৫। ইসলামের দা’ঈরূপে দু’জন সাহাবীকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের দিকে পাঠালেন তখন যাত্রা লগ্নে তাদের প্রতি তার উপদেশ ছিল এই- সহজ করো; কঠিন করো না এবং সুসংবাদ দাও; নিরুৎসাহিত করো না। -সহীহ বৃখারা, Volume 008, book 73, hadith 146 শুনতে যদিও দু’শব্দের সাদামাটা দু’টি বাক্যমাত্র কিন্তু এ নববী ইরশাদ দাওয়াত ও তাবলীগের কর্মপস্থার এক পূর্ণাঙ্গ দর্শন ও রূপরেখা ধারন করেছে। অর্থাৎ দাওয়াতের ক্ষেত্রে দা’ঈ ও মুবাল্লিগদের কর্তব্য হল প্রারম্তিক স্তরে- * কঠোরতার পরিবর্তে মানুষের সামনে দ্বীন ও শরীয়তের সহজ থেকে সহজ রূপ ও স্বরূপ তুলে ধরা। গু জানাতের সুসংবাদ দেওয়া। ৪ আমলের সওয়াব ও ফজীলতের কথা বলা। * আল্লাহ্র রহমত ও মাগফিরাতের ব্যাপ্তি আলোচনা করা। দাওয়াতের নববী উসূল Page 10 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।