৯৬ সেরা তাফসির সেরা মুফাস্সির কুরআন শরীফ মুখস্থ করেছিলেন। পরবর্তীতে তিনি হাফেজ আব্দুল আযীম ও হাফেজ নামদার খানের নিকট হিফজ ও কুরআনের প্রাথমিক শিক্ষালাভ করেন ।* পরবর্তীতে পরিপূর্ণ কুরআনুল কারীম হিফজ করেছেন কিনা তার জীবনী গ্রন্থগুলোতে এর সুস্পষ্ট উল্লেখ নেই । ইসলামি বিশ্বকোষে উল্লেখ করা হয়েছে যে, শারীরিক দুর্বলতাহেতু তিনি এ ধারা বেশি দিন চালু রাখতে পারেননি ।* উৰ্দু, ফারসি, অংক, জ্যামিতি ও প্রাথমিক আরবি শিক্ষা তিনি লাভ করেন স্বীয় পিতার নিকট ৷ তারপর ১৩৩১ হি. সালে দারুল উলুম দেওবন্দ মাদরাসার আরবি বিভাগে ভর্তি হন এবং ১৩৩৫ সাল পর্যন্ত দারসে নিযামির শিক্ষা কোর্স সমাপ্ত করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, দারসে নিযামির সমগ্র পাঠ্যসূচি এমন সব দক্ষ উত্তাদের নিকট পড়ার সৌভাগ্য হয় যাদের তুল্য বিশেষজ্ঞ পর্যায়ের উস্তাদ বর্তমান বিশ্বের কোথাও পাওয়ার সম্ভাবনা খুবই কম ।* মাধ্যমিক স্তরে আরবি ভাষা শিক্ষাকালে তিনি সময় সময় শায়খুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রহ.-এর দারসেও হাজির হতেন। এ ব্যাপারে তিনি বলেন, কোনো কোনো সময় তার বুখারি শরীফের দারসে বসে বরকত হাসিল করার সুযোগ লাভ করেছি । ' অসাধারণ মেধা ও প্রখর ধীশক্তি বাল্যকাল থেকেই তার মধ্যে প্রকটিত ছিলো। ফলে তিনি ছাত্র বয়সেই নামকরা উদ্তাদদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলেন। ছাত্র জীবনেই তিনি মুফতি আযিবুর রহমানের ফাতওয়া লিখনের কাজে সহযোগিতা করতেন। ” দারুল উলুমে শিক্ষাদানকালে তিনি মাওলানা থানবী রহ. এর পরামর্শক্রমে গ্রীক দর্শনের বহু গ্রন্থ, আধুনিক বিজ্ঞান ও দর্শনের বই-পুস্তকও অধ্যয়ন করেন। ইউনানী চিকিৎসা বিজ্ঞান সম্পর্কেও তার বেশ পড়াশুনা ছিলো। ইলমে শরিয়ার পাশাপাশি তিনি ইলমুত তাসাউফ লাভ করার দিকে পা বাড়ান। এমনকি এক্ষেত্রে ব্যুৎপত্তি লাভ করেন যা আমরা ভিন্ন অনুচ্ছেদে তুলে ধরবো । 8. কর্মজীবন তার কর্মজীবনের শুরু হয় শিক্ষকতার মাধ্যমে । দারুল উলুম দেওবন্দে উচ্চতর শিক্ষা লাভের সময় ১৩৩৬ হিজরি সাল থেকে দুই-একটি সবক পড়ানোর অনুমতি তাকে দেয়া হয়। পরবর্তীতে ১৩৩৭ হিজরি সনে মাওলানা হাবিবুর রহমান তাকে জুনিয়ার ক্লাসগুলোতে পাঠদানের জন্য একজন নিয়মিত শিক্ষক হিসেবে নিয়োগ দেন। যোগ্যতা, বিচক্ষণতা ও কর্মদক্ষতা তাকে খুব অল্প সময়ের মাঝে উচচতর ক্লাসগুলোতে পাঠদানের আসনে সমাসীন করে। ১৩৬২ হিজরি পর্যন্ত তিনি প্রায় ২৭ বছর নিরলসভাবে এ শিক্ষাদানের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি শায়খুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী রহ.-এর ০8৪. ইসলামি বিশ্ব কোষ: খণ্ড- ২১, পৃষ্ঠা: ১৬২, তাফসিরে মা'আরিফুল কুরআনের ভূমিকা, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৩। . ইসলামি বিশ্ব ০৬. তাফসির মা'আরিফুল কুরআনের ১ খণ্ড: ১, ০৭. SSE য়টি তার ERE ER EET র পরিপন্থী । ০৮. ইসলামি বিশ্বকোষ : খণ্ড- ২১, পৃষ্ঠা : ১৬২, তাফসির নুরুন কুরআন, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৬৬। www.amarboi.org
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।