তাফসির মা'আরিফুল কুরআন ৯৫ জিহাদকে রহিত করার জন্য আল্লাহ আমাকে তোমাদের কাছে প্রেরণ করেছেন। বিভ্রান্ত হয় ধর্মচ্যুত ও আদৰ্শচ্যুত কিছু মুসলিম জনগোষ্ঠী ৷ সামাজিকভাবে মুসলমানরা ছিলো দৈন্যদশাগ্রস্ত ও অবহেলিত নিরীহ ও নিঃস্বের সংখ্যাধিক্য ছিলো মুসলমানদের মাঝে। ঠাকুর আর ব্রাহ্মণদের বদান্যতার উপর নির্ভরশীল ছিলো তাদের সামাজিক জীবন । শিক্ষা ও সংস্কৃতির গোটাটাই পশ্চিমা লেবাসে সাজানো ছিলো । কলিকাতা আলিয়া মাদরাসাসহ কিছু কিছু মাদরাসা থাকলেও কেবল ধর্ম দিয়ে কর্ম সাধনের লক্ষ্যে পরিচালিত হতো । ব্যক্তিগত ও বেসরকারি পর্যায়ে কিছু মাদরাসা ছিলো কেবল কুরআন হাদিস ও ফিকহ ইত্যাদি শিখার জন্য ৷ হিন্দু, মোঘলীয়, তুঘলোকীয় ও ইংরেজ শাসনের প্রভাব ও প্রতাপে মুসলমানরা বহুধা বিভক্ত ছিলো। ইসলামের সঠিক ধারণা তাদের কাছে অনুপস্থিত ছিলো । এমনি মুহূর্তে একটি আশাবাদ জাগ্রত হলো, ভারত বর্ষের এক সিংহশার্দুল ১৯৩৮ সাল থেকে জাতিকে মহাসত্যের দিকনির্দেশনা দিতে শুরু করেন। এ সুবাদে অনেকেই এ নিয়ে চিন্তা শুরু করলো । বেরিয়ে আসলো গবেষক ও চিন্তাবিদদের একটি গোষ্ঠী । এদের একজন ছিলেন মুফতি মুহাম্মদ শফী । তিনি আদর্শিকতায় ও চিন্তা-চেতনায় এ সিংহ পুরুষের মতো হলেও প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক কারণে প্রত্যক্ষ ময়দানে আত্মপ্রকাশ করেননি। তারপরও বিপর্যস্ত ও বিপাকে পতিত মুসলিম উম্মাহর জন্য বিশাল অবদান রাখতে সক্ষম হন। তার তাফসির মা'আরিফুল কুরআনের মাধ্যমে উম্মাহকে দিকনির্দেশনা দেয়ার প্রয়াস পান। ২. নাম, বংশ পরম্পরা, জন্ম, জন্মস্থান ও মৃত্যু নামঃ মুহাম্মদ শফী, পিতার নাম মাওলানা ইয়াসীন উছমানী, মাতার নাম: সাঈদা, পিতামহের নাম মিয়াজী আলী, প্রপিতামহ মিয়াজী করিমুল্লাহ। ১৩১৪ মোতাবেক ১৮৯৬ সালে উত্তর প্রদেশের সাহরানপুর জেলার দেওবন্দ শহরে এক এঁতিহ্যবাহী আলেম পরিবারে জন্মখহণ করেন৷” পূর্বপুরুষরা সাহরানপুর জেলার মংলোর থানাধীন জওরাসী নামক এলাকায় বসবাস করতেন। পরবর্তীতে প্রপিতামহ দেওবন্দ শহরে এসে বসতি স্থাপন করেন। জন্মের পর মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহ. মুহাম্মদ শফী নাম চয়ন করেন। পিতা দেওবন্দ মাদরাসায় ফারসি বিভাগের প্রসিদ্ধ শিক্ষক ছিলেন। তিনি ছিলেন একাধারে খ্যাতনামা আলেম, মুহাদ্দিস, মুফাসসির, ফকীহ ও ইসলামি চিন্তাবিদ ।* ১১ শাওয়াল, ১৩৯৬/৬ অক্টোবর, ১৯৭৬ সালে এ মহান জ্ঞানসাধকের মৃত্যু হয়। করাচি দারুল উলুমের চত্বরেই তাকে দাফন করা হয়। ড. আব্দুল হাই আরিফী * তার সালাতুল জানাযা আদায় করেন। এক লাখের বেশি লোক তাঁর নামাযে জানাযায় শরিক হয় । শিক্ষাজীবন মুফতি সাহেবের সুযোগ্য পিতার তত্বাবধানে ভারতের প্রসিদ্ধ দেওবন্দ মাদরাসাতেই তার শিক্ষাজীবনের শুরু হয়। একটি ধর্মীয় পরিবারের রীতি অনুসারে শুরুতেই পবিত্র কুরআনের শিক্ষা লাভ করেন তিনি। ০১. ইসলামি বিশ্বকোষ, খণ্ড: ২১, : ১৬২, তাফসির মা'আরিফুল কুরআন ভূমিকা, বণ্ড: ১, পৃষ্ঠা: ১৪ । 0২. a eb NC ন ০৩. আশরাফ আলী থানবী রহ. -এর নিয়োগপ্রাপ্ত খলিফা, থানা ভবনে তাঁর মৃত্যুর পর দায়িত্ব পালন করেন। www.amarboi.org
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।