সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

® মুফতি মুহাম্মদ শফী রহ. ও মা*আরিফুল কুরআন একটি পর্যালোচনা ড. মুহাম্মদ সাইফুল্লাহ ভূমিকা : মহাগ্রন্থ আল কুরআন অন্যান্য ধর্মগম্থের মতো পুস্তক নয়। এটি হচ্ছে নিখিল বিশ্বের মহান সৃষ্টা আল্লাহর কালাম এবং তীর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। পানি পড়া, শবিনা খতম পড়া, লাশের চারদিকে গোল হয়ে বসে তাকে পড়ে শোনানো এবং তাবীজের ব্যবসার যোগান দেয়ার জন্য এটি নাযিল করা হয়নি। বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, “আমরা আপনার প্রতি কিতাব নাযিল করেছি সকল কিছুর সুস্পষ্ট বিবরণ (সমাধান), পথনির্দেশ, রহমত ও মুসলমানদের জন্য সুসংবাদ হিসেবে” (সূরা আন নাহল : আয়াত ৮৯) এ কুরআন হচ্ছে মুসলমানদের জন্য জ্ঞান ও শক্তির উৎস । এ মহাগ্রন্থ প্রেরণের উদ্দেশ্য হচ্ছে, এ কিতাবের আলোকে মানবজাতি তাদের জীবনের সকল অঙ্গন ও দিগন্তকে ঢেলে সাজাবে। এর জন্য প্রয়োজন হচ্ছে কুরআনকে উপলব্ধি করা ও বুঝা । কুরআন বুঝার অন্যতম উপায় হচ্ছে তাফসির সাহিত্য অধ্যয়ন। ইসলামের প্রথম যুগ থেকে তাফসির চর্চা শুরু হয়। বিভিন্ন ভাষায় তাফসিরের বই সংকলন ও অনুবাদ কর্ম অব্যাহত আছে। হিজরি চতুর্দশ শতাব্দীর একটি প্রসিদ্ধ তাফসিরের কিতাব হচ্ছে “মাআরিফুল কুরআন!’ । মহান আল্লাহর ইচ্ছায় খুব অল্প সময়ের মধ্যে এ তাফসিরটি বিশ্ব মুসলিম সমাজের কাছে সমাদৃত হয়। এর ব্যাপকতা ও প্রসারতার অন্যতম কারণ হচ্ছে বাংলা ভাষায় এর অনুবাদ । বাংলায় অনূদিত হওয়ায় তাফসিরটি খুব দ্রুত সমগ্র বিশ্বে বাংলাভাষী মানুষের কাছে ছড়িয়ে পড়ে । এ তাফসির প্রণয়ন করেছেন বিশ্ববরেণ্য আলেমে দীন মুফতি মুহাম্মদ শফী রহ. ( মৃত্যু ১৩৯৬ হি.) । ক. সংক্ষিপ্ত জীবনী ১. মুফতি মুহাম্মদ শফী রহ. -এর সমকালীন রাজনৈতিক, সামাজিক এবং শিক্ষা ও সাংস্কৃতিক অবস্থা মুফতি মুহাম্মদ শফী রহ. ১৮৯৭ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত বেঁচে ছিলেন। তার সমকালীন অবস্থার সংক্ষিপ্ত বর্ণানায় বলা যায়, তখন রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজিত ছিলো। ইংরেজদের গদ্দিনশীন তাবেদার সরকারের শাসন ছিলো। মুসলমানদের রাজনৈতিক অধিকার স্বীকৃত থাকলেও তাদের মাঝে রাজনৈতিক সচেতনতার অভাব ছিলো। একদল আলেমের কাছে ইসলামে রাজনীতি স্বীকৃত ছিলো না। মুসলমানদের কাছে ইসলাম ছিলো অপরিচিত ও বিপর্যস্ত । কিছু আচার-অনুষ্ঠানের সমষ্টিকে ইসলামের প্রতিচ্ছবি মনে কর হতো । আদর্শিক ও ধর্মীয়ভাবে মুসলমানদেরকে আরও বিপর্যস্ত করার জন্য ইংরেজ বেনিয়ারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে ডেকে নিয়ে তার মাথায় নবুয়তের তাজ বসিয়ে দেয়। পয়গাম হিসেবে মুখে তুলে দেয়, www.amarboi.org

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।