সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসিরে আল মানার ৯৩ ভাষায় সঠিক সমাজের উপযোগী করে উপস্থাপন করেছেন। ফলে সাধারণ পাঠকগণ যেমন এর দ্বারা উপকৃত হতে পারেন, বিজ্ঞান ও গবেষণা মনস্থ পাঠকগণও এতে তাঁদের গবেষণার উপাদান খুঁজে পান। উপসংহার: সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা ছিলেন ইসলামি জ্ঞান-বিজ্ঞানে বিশেষত তাফসির শাস্ত্রের একজন বিশিষ্ট পণ্ডিত । তাঁর বিশ্ববিখ্যাত আল মানার নামক তাফসির গ্রন্থখানি সমকালীন পণ্ডিত মহলে জনপ্রিয় তাফসির হিসেবে সমাদৃত না বলে শায়খ আল মারাগী মত ব্যক্ত করেন।** তিনি তাঁর তাফসির গ্রন্থে অন্য মুফাসসিরের মতামত ও বক্তব্য উপস্থাপনের চাইতেও নিজের বুদ্ধিবৃত্তিক স্বাধীন মতামত প্ৰকাশকে অগ্রাধিকার দেন। এতে মানব সভ্যতার উৎকর্ষ ও বিকাশে আল কুরআনের কালজয়ী অবদান বিবৃত হয়েছে। সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা আল কুরআনের তাফসিরে শব্দ, পদ, ব্যাকরণ ও অলংকার শাস্ত্রের অনুশীলন প্রভূতিকে অন্ত:সারশূন্য তাফসির মনে করতেন। এতে তিনি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের সার্বজনীন আদর্শকে তুলে ধরেন। তাঁর তাফসিরে জাতিতাত্বিত ইতিহাস, জাতির উত্থান-পতনের সমাজতাত্ত্বিক বিশ্লেষণ, নীতিবিদ্যা, মনস্তত্ব প্রভৃতির আলোচনা একে সমাজবিজ্ঞানীদের একাডেমিক গবেষণার গ্রন্থে পরিণত করে। অপরদিকে আধুনিক বিজ্ঞান বিষয়ক আয়াতগুলোর বৈজ্ঞানিক তত্ত্বের আলোকে তাফসির উপস্থাপন একে বিজ্ঞান গবেষকদের রেফারেন্স গ্রন্থে পরিণত করে। ৩৬ মুহাম্মদ সাঈদ মারসী, উযামাউল ইসলাম, পৃ. ২৯৬ । www.amarboi.org

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।