সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৯২ সেরা তাফসির সেরা মুফাস্সির লোকদের জন্যে দিকনিদেশনা বিদ্যমান। তিনি বিশ্বাসী তথা আস্তিকদেরকে যেমন দীনের উপর অটল-অবিচল থাকার প্রেরণা যুগিয়েছেন অনুরূপভাবে নাস্তিকদের মতামত খণ্ডন করে তাদের সামনে তাফসির আল মানারে ইসলামের শ্বাশত সৌন্দর্য তুলে ধরেছেন। যেনো তারা ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামি জীবনাদর্শে বিশ্বাসী হতে পারে।* সাত : যেসব বিষয় মুসলিম উম্মাহকে সুন্নাহ ও হাদিসের উপর আমল করা থেকে বিরত রাখে, মুসলিম উম্মাহ্র বিশ্বাস ও দর্শনে বিচ্যুতি ঘটায় এবং মুসলিম উম্মাহকে সীমালংঘন ও বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে যায় সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা বুদ্ধিবৃত্তিক পর্যালোচনার মাধ্যমে তা খণ্ডন করেন। তিনি আল কুরআনের তাফসিরে ইসরাইঈলী রিওয়ায়াত ও মাওদূআত গ্রহণের বিরোধী ছিলেন।**২ আট : যেসব বিষয় সাইয়েদ রশীদ রিদা তাঁর শায়খ মুহাম্মদ আবদুহু থেকে যথাযথভাবে আত্মস্থ করতে পারেননি সেসব বিষয় তিনি ঢালাওভাবে শায়খের নামে চালিয়ে না দিয়ে বরং নিজের ভাষায় লিখে বলেন, ১৯ ৬ J (শায়খ যা বলেছেন তার অর্থ এই দাঁড়ায়), ৬. ॥ (অথবা অনুরূপ কিছু বলেছেন) -2=৮ ৬ /' (শায়খের বক্তব্যের সারকথা হলো এই) প্রভূতি । নয়: সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা কোনো কোনো ক্ষেত্রে আল কুরআনের আয়াতে ব্যবহৃত শব্দের প্রকৃত অর্থের পরিবর্তে এর পরোক্ষ ও রূপক অর্থ গ্রহণ করেন। ** এক্ষেত্রে তিনি আল্লামা যামাখশারী এবং শায়খ মুহাম্মদ আবদুহু এর রীতি-পদ্ধতি অনুসরণ করেন। দশ : সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা কোনো কোনো ক্ষেত্রে আল কুরআন থেকে সরাসরি মাসয়ালা উদ্ভাবন করেন। অনেক ক্ষেত্রে তিনি মাসয়ালা উদ্ভাবনে জমহুর আলেমগণের বিপক্ষে অবস্থান নেন। যেমন পিতামাতার জন্যে ওছিয়ত সম্পর্কিত সূরা আল বাকারার ১৮০তম আয়াতটি মীরাছের আয়াত এবং ওয়ারিসের জন্যে ওছিয়ত রহিতকরণ সম্পর্কিত হাদিস দ্বারা মানসূখ হয়েছে বলে জমহুর আলিমগণ মত প্রকাশ করেছেন। পক্ষান্তরে সাইয়েদ রশিদ রিদার মতে আয়াতটি মানসূখ হয়নি। কারণ এটি মীরাছের আয়াতের সাথে সাংঘর্ষিক নয়, বরং পরিপূরক ।* অনুরূপভাবে তিনি অনেক ফিকহী মাসয়ালার উপর নিজের মতকে প্রাধান্য দেন। যেমন তিনি পানি বিদ্যমান থাকা সত্ত্বেও তায়াম্মুম বৈধ হওয়ার পক্ষে মত ব্যক্ত করেন এবং ফকীহগণের অনুসৃত মতের সমালোচনা করে তাফসির আল মানার গ্রন্থে নিজের মতকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন ।* এগার: সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদার তাফসির আল মানার গ্রন্থখানি রিওয়ায়াত ও বুদ্ধিবৃত্তিক আলোচনার সমন্বয়ে রচিত, যাতে শরীয়তের বিধি-বিধান, বিশ্বব্যবস্থা পরিচালনা পদ্ধতি, মুসলিম বিশ্বের সংকট ও তা উত্তরণের উপায় সহজ-সরল ও প্রাঞ্জল ৩১ প্রাগুক্ত, ১ম খণ্ড, tr ১৬। আল যাহাবী আল তাফসীর ওয়া আল মুফাসসিরূন, ২য় খণ্ড পৃ. ৫৮০ । ৩২ সাইয়েদ রশীদ রিদা , তাফসীর আল মানার ১ম খণ্ড, পৃ. ১০। তত প্যগুক্ত ৫ম খণ্ড, পৃ. ১৪৬-৪৭ । ৩৪ প্যগুক্ত ১ম খণ্ড পৃ. ১৩৪-৩৭ । ৩৫ প্রাগুক্ত, ৫ম খণ্ড পূ, ১২৮-১২৯ । www.amarboi.org

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।