সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৯০ সেরা তাফসির সেরা মুফাস্সির ঈসায়ী সালে আল কুরআনের ১২শ পারায়। অবশ্য তিনি সূরা ইউসুফের ১০১ তম আয়াতের তাফসির সম্পন্ন করেন। পরবর্তীতে তাঁর শিষ্য বাহজাত আল বায়তার এই সূরার অবশিষ্ট ১০টি আয়াতের তাফসির তাঁর অনুসৃত পদ্ধতিতে সম্পন্ন করে তাঁর নামে সূরা ইউসুফের তাফসির স্বতন্ত্র খণ্ডে প্রকাশ করেন।** প্রণয়ন পদ্ধতি বিশ্লেষণ করেছেন। এতে তিনি উল্লেখ করেন, তাফসির আল মানার তাঁর শায়খ মুহাম্মদ আবদুহু এর রচনা পদ্ধতি অনুসরণে রচিত যেমন তিনি তাঁর শায়খ এর মৃত্যুর পর আল মানার এর ৫ম খণ্ড সম্পন্ন করে এর সমাপ্তিতে উল্লেখ করেন:** IS ES! ej Lis sO G3 eee mA or el se Bells Ol mill as 3 my Mpeg I~ N ade PLY) SEN) e 3355 Ds Gs Hels OF US LA GALA cp DUIS I Lie) “পঞ্চম খন্ডের তাফসির প্রণয়নের কাজ সম্পর্ব হলো। ......... আর এই খণ্ড সম্পন্ন হওয়ার মাধ্যমে উত্তাদ ইমাম রহ. এর দরস সম্পন্ন হলো। ইনশাআল্লাহ শায়খের পদ্ধতি অনুসরণ করে এবং তাঁর নির্দেশনার আলোকে পরবর্তী অংশের তাফসির প্রণয়নের কাজ অব্যাহত থাকবে ।” উপরোক্ত দিকগুলো বিবেচনা করে তাফসির আল মানার এর রচনাকাল ও এর রচনা পদ্ধতিকে তিনভাগে বিভক্ত করা যায়: এক : শায়খ মুহাম্মদ আবদুহু এর হুবহু ভাষা ও চিন্তাধারা সম্বলিত তাফসির যা শায়খ তাফসিরের দরসে পেশ করেছেন এবং সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা এটি লিপিবদ্ধ করে পরবর্তীতে বিন্যস্ত আকারে শায়খের নিকট পেশ করে তাঁর অনুমোদন নিয়েছেন। এটি হলো আল-মানার এর প্রথম খণ্ড। দুই : শায়খ মুহাম্মদ আবদুহু এর চিন্তাধারা এবং সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদার ভাষা সম্বলিত তাফসির । এটি হলো তাফসির আল মানার এর পরবর্তী ৪টি খণ্ড। শায়খ মুহাম্মদ আবদুহু তাফসিরের দরসে যে বক্তব্য পেশ করেন তার আলোকে সাইয়েদ রশীদ রিদা নিজের ভাষায় তা লিপিবদ্ধ করেন। এজন্যে তাফসির আল মানার এর প্রথম খণ্ড এবং পরবর্তী ৪টি খণ্ডের ভাষা, বক্তব্য ও উপস্থাপনা পদ্ধতিতে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়। পরবর্তী ৪টি খণ্ড সাইয়েদ রশীদ রিদা রিওয়ায়াত নির্ভর তাফসিরের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক পদ্থায় বিস্তৃত আকারে উপস্থাপন করেন। তিন : সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদার নিজস্ব ভাষা, চিন্তাধারা ও পদ্ধতি অনুসরণে রচিত তাফসির । তাফসির আল মানার এর ষ্ঠ খণ্ড থেকে ১২শ খণ্ড পর্যন্ত এই পদ্ধতি অনুসৃত হয়। এইসব খণ্ডে রশীদ রিদাকে স্বমহিমায় উদ্ভাসিত দেখা যায়। তিনি মূলত নিজস্ব পদ্ধতি অনুসরণ করে একখানি ব্যাপকভিত্তিক তাফসির গ্রন্থ প্রণয়নে মনোনিবেশ করেন। সুতরাং দেখা যায়, তাফসির আল মানার এর শেষের খণ্ডুগুলো অনেক বেশি ২৩ মুহাম্মদ আল ছাব্বাগ, লামহাত ফী উলূম আল কুরআন, পৃ. ২২৪ । ২৪ সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা তাফসীর আল মানার ৫ম খণ্ড, পৃ. ৪৭৬ । www.amarboi.org

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।