সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসিরে আল মানার ৮৯ প্রকাশের অনুরোধ জানালে শায়খের অনুমতি নিয়ে তিনি এটি তাফসির আকারে ১৩১৮ হিজরির মুহাররম মাসে আল মানারের তৃতীয় সংখ্যা থেকে এর প্রকাশ শুরু করেন এবং নাম দেন তাফসির আল কুরআন আল হাকীম । আল মানার পত্রিকায় প্রকাশের কারণে পরবর্তীতে এই তাফসির গ্রস্থখানি তাফসির আল-মানার নামে সর্বাধিক পরিচিতি লাভ করে। তাফসির আল মানার প্রণয়নের লক্ষ্য ও উদ্দেশ্য: সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা তাঁর তাফসির আল মানার প্রণয়নের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করে বলেন, ইতোপূর্বে তাফসির শান্তরের মতো গ্রন্থ প্রণীত হয়েছে তার অধিকাংশেই পাঠকগণকে আল কুরআনের লক্ষ্য-উদ্দেশ্য স্পষ্টভাবে প্রতীয়মান হয়নি। এইসব গ্রন্থে পদ প্রকরণ, ব্যাকরণের নীতিমালা, অলংকার শাস্ত্রের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় ও পরিভাষা বর্ণনা, দার্শনিক তত্বের আলোচনা, ফকীহগণের গবেষণালব্ধ মাসায়িল বর্ণনা, সুফীবাদের ব্যাখ্যা বিশ্লেষণ, বিভিন্ন দল-উপদলের মাযহাবী আলোচনা, ইসরাঈলী রিওয়ায়াতের সমাবেশ ঘটানো এবং পদার্থ ও জ্যোতির্বিদ্যাসহ জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা বিদ্যমান । তাছাড়া এইসব গ্রন্থে আকাশ, পৃথিবী, মহাবিশ্ব, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণিবিদ্যাসহ এমন সব বিষয়ের অবতারণা করা হয়েছে যা আল কুরআন নাযিলের প্রকৃত উদ্দেশ্য অনুধাবনে বাধার সৃষ্টি করে।* ইতোপূর্বে রচিত তাফসির গ্রন্থসমূহের অসম্পূর্ণতা ও সীমাবদ্ধতা তুলে ধরে সাইয়েদ রশীদ রিদা উল্লেখ করেন, তাফসির বিল মাছুর তথা রিওয়ায়াত নির্ভর তাফসিরে উল্লেখিত অধিকাংশ রিওয়ায়াত আল কুরআন বুঝার পথে অন্তরায় হয়ে দেখা দেয় কিংবা আল কুরআন নাযিলের প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য অনুধাবনে উদাসীন করে দেয় । আল কুরআন নাযিলের প্রকৃত উদ্দেশ্য হলো আত্মর পরিশুদ্ধি ও বুদ্ধিবৃত্তিক জাগরণ, যা রিওয়ায়াত নির্ভর তাফসিরে অনুপস্থিত ।** ফলে সাইয়েদ রশীদ রিদা নতুন আঙ্গিকে আধুনিক দৃষ্টিভঙ্গীতে একখানি তাফসির গ্রন্থ প্রণয়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তিনি বলেন, অতএব এমন একখানি তাফসির গ্রন্থ প্রণয়নের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হলো, যার মূল লক্ষ্য হবে আল কুরআন হেদায়াতের যেই মিশন নিয়ে নাযিল হয়েছে, তা গুরুত্ব সহকারে তুলে ধরা ৷ বর্তমান বিশ্বের সামগ্রিক অবস্থার প্রতিও দৃষ্টি নিবদ্ধ করা হবে। সকল শ্রেণীর পাঠকের জ্ঞান ও বোধের প্রতি লক্ষ্য রেখে অত্যন্ত সহজ-সরল ভাষায় এটি প্রণয়ন করা হবে। আর যেসব দার্শনিক ও জড়বাদীরা আল কুরআনের বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহ-সংশয়ের বীজ বপন করেছে এতে তাদের সন্দেহ-সংশয়ও নিরসন করা হবে ।*২ তাফসির আল মানার রচনার সময়কাল ও রচনা পদ্ধতি: শায়খ মুহাম্মদ আবদুহু এর দরসে তাফসিরের আলোচনাসমূহ সুসংবদ্ধভাবে লিপিবদ্ধ করার মাধ্যমে সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা আল কুরআনের তাফসির প্রণয়নের প্রাথমিক উদ্যোগ গ্রহণ করলেও মূলত তাফসির আল মানার প্রণয়নের চূড়ান্ত কাজ শুরু করেন আল মানার পত্রিকা প্রকাশের পর । শায়খ মুহাম্মদ আবদুহু এর মৃত্যুর পূর্বে এর দু'টি খণ্ড প্রকাশিত হয়। পারা ভিত্তিক বিভক্ত এর দ্বাদশ খণ্ড রচনার কাজ সম্পন্ন হয় ১৩৫৪ হি. / ১৯৩৫ ২০ সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা, তাফসীর আল মানার, প্রথম খণ্ড, পৃ. ৭। ২১ প্রাগুক্ত, ১ম খণ্ড, পৃ. ১০। ২২ প্রাগুক্ত, ১ম খণ্ড, পৃ. ১০। www.amarboi.org

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।