৮৮ সেরা তাফসির সেরা মুফাস্সির নিজেদেরকে পার্থিব ও পারলৌকিক কল্যাণের উপযোগী করে গড়ে তুলতে পারে। এটি শাসকবৃন্দের আইনগ্রন্থের ন্যায় নিছক কোনো গ্রন্থ নয়, এটি দূরারোগ্য ব্যাধির চিকিৎসা গ্রন্থও নয়, এটি এতিহাসিক ঘটনা প্রবাহের বর্ণনা সম্বলিত কোনো ইতিহাস গ্রন্থও নয়, এটি কোনো শৈল্পিক আলোচনা সম্বলিত কিংবা পেশাগত দক্ষতা অর্জনের আলোচনা সম্বলিত কোনো গ্রন্থ নয় যা জীবিকা অর্জনের মাধ্যম হতে পারে। কারণ, এসব কিছু অর্জনের যোগ্যতা মহান আল্লাহ মানব জাতিকে প্রদান করেছেন। এসব কিছুর জন্যে আসমানি কিতাবের প্রয়োজন নেই ।”* তিনি বলেন, মহান আল্লাহ আরব জাতিকে আল কুরআনের মাধ্যমে সঠিক পথের দিশা দেন এবং বিশ্বজনীন দাওয়াতের মাধ্যমে বিশাল অনারব জাতি-গোষ্ঠীকে হেদায়াত দান করেন। ফলে মুসলিম জাতি বিশ্ব নেতৃত্বের আসনে সমাসীন হয় এবং তারা আল কুরআনের নির্দেশনার আলোকে রোম ও পারস্য সাম্ৰাজ্যসহ সন্নিহিত সকল জনপদ শাসন করে দরসে তাফসির থেকে তাফসির আল মানার: সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা ছিলেন শায়খ মুহাম্মদ আবদুহু এর জ্ঞানের উত্তরাধিকারী এবং তাঁর চিন্তা চেতনার মুখপাত্র ।** এ উভয় মনীষীর চিন্তা-চেতনা, আকীদা-বিশ্বাস, আচার-আচরণ এবং কর্মপস্থায় তেমন কোনো পার্থক্য ছিলনা বলে তাঁদের মধ্যে কোনো বিষয়ে কখনো দ্বিমত হয়নি।”* তাফসির আল মানার গ্রন্থের রচয়িতা সাইয়েদ রশীদ রিদা হলেও মূলত এটি শায়খ মুহাম্মদ আবদুহু এর তাফসির বিষয়ক চিন্তার ফসল । সাইয়েদ মুহাম্মদ রশীদ মিসর পৌঁছে শায়খ মুহাম্মদ আবদুহুকে আল উরওয়াতুল উছকায় প্রকাশিত তাফসির বিষয়ক চিন্তাধারার আলোকে একখানা তাফসির গ্রন্থ প্রণয়নের অনুরোধ জানালে শায়খ আবদুহু জবাব দেন, আল কুরআনের সকল দিক ও বিভাগকে সামনে রেখে পূর্ণাঙ্গ তাফসির গ্রন্থ প্রণয়নের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এর অসংখ্যা তাফসির গ্রন্থ বিদ্যমান যার প্রত্যেকটিতে স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্বলিত বিষয়াদি রয়েছে। তবে এর বিশেষ কিছু আয়াতের ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। সম্ভবত আমার জীবনকালে এর পরিপূর্ণ তাফসির গ্রন্থ প্রণয়ন সম্পন্ন করতে পারবো না ।"* অত:পর তিনি শায়খ মুহাম্মদ আবদুহুকে জামে আল আযহারে তাফসির বিষয়ে দরস প্রদানের বিনীত অনুরোধ জানান।”” শায়খ আবদুহু এই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন এবং জামে আল আযহারে রীতিমত ধারাবাহিকভাবে আল কুরআনের তাফসিরের পাঠদান শুরু করেন৷ সাইয়েদ রশীদ রিদা এই দরসে নিয়মিত উপস্থিত থাকতেন এবং গভীর মনোযোগ সহকারে তা শুনতেন ও লিখে রাখতেন।** দরসশেষে অবসর সময়ে শায়খের বক্তব্যের আলোকে তিনি তা সুবিন্যস্ত করতেন এবং এতে সংযোজন-বিয়োজন করে তা শায়খকে দেখাতেন। তাঁর কোনো কোনো বন্ধু এটি আল-মানার পত্রিকায় ১৩ সাইয়েদ মুহাম্মদ রশদি রিদা, তাফসীর আল মানার ১ম খণ্ড, পৃ. ৪ । ১৪ প্রাগুক্ত, পৃ. ৫। ১৫ মুহাম্মদ হুসাইন আল যাহবী, আত্ তাফসীর ওয়াল্ যুফাসসিরূন, মিসর : ১৯৭৬, ২য় খণ্ড, পৃ. ৫৭৭ ৷ রে তলার বায যর নাগ কলা, ৫ম বর্ষ, ১২শ সংখ্যা, ১৩৫৪হি. । ১৭ সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা, তাফসীর আল মানার, ১ম খণ্ড, পৃ. ১৭। ১৮ ড. সালাহ আব দুহু ফাত্তাহ আল খালেদী, তারফি আল দারিসীন, পৃ. ৫৭০ । ১৯ প্রাগুক্ত, পৃ. ৫৭০ । www.amarboi.org
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।