তাফসিরে আল মানার ৮৫ সাত মাস বন্ধ থাকে । অত:পর তাঁর শিষ্য বাহজাত আল-বায়তারের সম্পাদনায় এটি পুনরায় প্রকাশিত হয়। পরবর্তীতে এর প্রকাশনা তিন বছর বন্ধ থাকার পর ইমাম হাসান আলবান্নার তত্ত্বাবধানে এটি পুনরায় প্রকাশিত হয়। আল-মানার পত্রিকার প্রতিটি সংখ্যায় সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা আল-কুরআনের তাফসির প্রকাশ করতেন, যা পরবর্তীতে তাফসির আল-কুরআন আল-হাকীম তথা তাফসির আল-মানার নামে পুস্তক আকারে প্রকাশিত হয়। এই পত্রিকার নামানুসারে তিনি কায়রোতে আল-মানার নামক একটি প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠিত করেন। এই সংস্থা থেকে তাঁর নিজস্ব এবং অন্যান্য খ্যাতনামা লেখকগণ কর্তৃক রচিত অনেক মূল্যবান ইসলামি গ্রন্থ প্রকাশিত হয়৷” সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদার সংস্কারমূলক কর্মকাণ্ডের প্রভাবে পরবর্তীতে শাসকবৃন্দের সাথে তার সুসম্পর্ক গড়ে উঠে। মিসরের শাসক শরীফ হুসাইনের সাথে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হয়। সৌদী আরবের মালিক আবদুল আযীয আলে সউদ তাঁকে অত্যন্ত নির্ভরযোগ্য ব্যক্তি মনে করতেন । সাইয়েদ রশীদ রিদা মাঝেমধ্যে তাঁকে পত্র লিখতেন। এক পত্রে সাইয়েদ রশীদ রিদা উল্লেখ করেন, আমি মহানবী সা.-এর সুন্নাহ প্রতিষ্ঠার, বিদয়াত নির্মূলের, সাহাবায়ে কিরামের জীবনাদর্শের আলোকে ইসলামের পুনরুজ্জীবনের, ধর্মীয় সংস্কার, পুনর্গঠন ও ইসলামি সমাজ বিনির্মাণ এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞানের আবিষ্কার উদ্তাবনে যথাযথ ভূমিকা পালনের প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি ।* মালিক আবদুল আযীয তাঁর উপর পবিত্র মক্কায় মসজিদুল হারাম এবং পবিত্র মদিনায় মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালনের জন্যে দু'জন ইমাম নিয়োগের দায়িত্ব অর্পণ করেন। এই দায়িত্ব পেয়ে তিনি মক্কায় মসজিদুল হারামের জন্যে শায়খ মুহাম্মদ আবদুত্ তাহের এবং মদিনার মসজিদে নববীর জন্যে আবদুর রাযযাক হামযাকে ইমাম নির্বাচিত করেন।** সাইয়েদ রশীদ রিদার রচনাবলী: বাল্যকাল থেকেই সাইয়েদ রশীদ রিদা ইসলামের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে অসংখ্য প্রবন্ধ রচনা করেন। মিসরে শাইখ মুহাম্মদ আবদুহু এর সান্নিধ্যে আসার পর তাঁর কলম আরো শানিত হয়। এ সময় তিনি বেশ কিছু মৌলিক গ্রন্থ রচনা করেন। তাঁর রচিত ও সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো : ০১. আল হিকামাহ আশ শরীয়াহ ফী মুহাকামাতি আল কাদিরিয়্যাহ ওয়া আল রিফায়িয়্যাহ্ ৷ ০২. তারীখ আল উসতায আল ইমাম আল শায়খ মুহাম্মদ আবদুহু ০৩. আল ওয়াহী আল মুহাম্মদী ০8. হুকুমুন নিসা ফিল ইসলাম ০৫. যিকর আল মাওলিদ আন নববী সা. ০৬. আল মানার ওয়াল আযহার ০৭. আল ওয়াহদাহ আল ইসলামিয়্যাহ ৮. ড. সালাহ আবদুল ফাত্তাহ আল খালেদী, তারীফ আল দারিসীন, পৃ. ৫৭০-৭১। ৯. মুহাম্মদ সাঈদ মারসী, উযামাউল ইসলাম, পৃ. ২৯৬ ১০. প্রাগুক্ত, পৃ. ২৯৬ www.amarboi.org
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।