৮৪ সেরা তাফসির সেরা মুফাস্সির প্রথম জীবনে সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা সূফীবাদের দিকে ঝুঁকে পড়লেও ‘আল- উরওয়াতুল উছ্কা’ পত্রিকাটির কয়েকটি সংখ্যা পড়ার পর তিনি আল-কুরআনের আলোকে আত্মশুদ্ধি এবং আল-কুরআনের নির্দেশনার আলোকে পরকালে নাজাতের উসীলা অন্বেষণে ব্যাপৃত হন । ফলে তিনি মিসরে শায়খ মুহাম্মদ আবদুহু এর সান্নিধ্যে যাওয়ার জন্যে ব্যাকুল হয়ে পড়েন।* সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা ১৩১৫ হিজরি মোতাবেক ১৮৯৮ সালে মিসরে হিজরত করেন । প্রথমে তিনি আলেকজান্দরিয়ায় এসে এখানে কয়েক দিন অবস্থান করে এখানকার এতিহাসিক ও প্রাকৃতিক নিদর্শনসমূহ পরিদর্শন করেন। অত:পর তিনি কায়রো চলে যান এবং শায়খ মুহাম্মদ আবদুহু এর সান্নিধ্য লাভে ধন্য হন। মূলত এখান থেকেই তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু হয়। তাঁর চিন্তাধারা, সংস্কারমূলক কর্মসূচী, গ্রন্থ রচনা, তাফসির প্রণয়ন এসব কিছুর মূলেই ছিলো শাইখ মুহাম্মদ আবদুহু এর অনুপ্রেরণা ও দিকনির্দেশনা । সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদার সংস্কারমূলক কার্যক্রম: মিসরে এসে সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা দীনি দাওয়াত, সংস্কারমূলক কার্যক্রম, শিক্ষার উন্নয়ন প্রভৃতি বিষয় নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করতে থাকেন। প্রায় একমাস অতিবাহিত হওয়ার পর শায়খ মুহাম্মদ আবদুহু তাঁকে সংস্কার আন্দোলন সফল করার লক্ষ্যে সংবাদপত্রকে অন্যতম মাধ্যম হিসেবে গ্রহণের আহ্বান জানান। তাঁর মতে সংবাদপত্র হলো এমন এক গণমাধ্যম জনজীবনে যার প্রভাব সুদূরপ্রসারী । এর মাধ্যমে তালীম তারবিয়াত তথা শিক্ষা-প্রশিক্ষণের পাশাপাশি ভাবের আদান-প্রদান, নিজস্ব চিন্তাধারা তুলে ধরা, সামাজিক অবক্ষয় রোধ এবং প্রচলিত বিদয়াত ও অজ্ঞতা দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করা সম্ভব । শায়খের এই নির্দেশনার আলোকে তিনি একটি পত্রিকা সম্পাদনার উদ্যোগ গ্রহণ করেন এবং এজন্যে তিনি প্রাথমিকভাবে লাভ-লোকসানের হিসাব করেননি । সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা ধর্মীয় পণ্ডিত, দায়ী ও খতীবদের জন্যে কায়রোতে মাদরাসা আদ-দাওয়াহ ওয়াল-ইরশাদ নামক একটি দীনি শিক্ষায়াতন প্রতিষ্ঠা করেন। এতে ধর্মতত্ত্ব, তাফসির, হাদিস, ফিকহ, ইতিহাস, ভূগোল, সমাজবিজ্ঞান, অর্থনীতি ইত্যাদি বিষয়ে পাঠদান করা হতো । এই প্রতিষ্ঠানে অধ্যয়নকারীদের মধ্যে বিশিষ্ট দায়ী ফিলিস্তিনের সাইয়েদ আমীন আল-হুসাইনী এবং শায়খ মুহাম্মদ আবদুত তাহের এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । শায়খ আবদুত্ তাহের পরবর্তীতে দারুল হাদিস এর প্রতিষ্ঠাতা এবং মক্কায় মসজিদুল হারামের ইমাম ছিলেন৷" সাইয়েদ রশীদ রিদা ১৩১৫ হি. / ১৮৯৮ সালের শেষদিকে কায়রো থেকে ‘আল- মানার’ নামক একখানি সাময়িকী প্রকাশ করেন। এতে ফিক্হ ও আকাইদ বিষয়ক প্রশ্নোত্তর, সংবাদ, মুসলিম উম্মাহর চিন্তাধারা ও রাজনীতি এবং মুসলিম বিশ্বে স্বাধীনতা আন্দোলন প্রভৃতি সম্পর্কে অত্যন্ত গুরুত্ব সহকারে নিবন্ধ প্রকাশিত হতো। এই সাময়িকী ধর্মীয় ও সামাজিক সংস্কার সাধনে তাঁর চিন্তাধারা প্রচারের ক্ষেত্রে অনবদ্য অবদান রাখে ইসলামের সকল দিক ও বিভাগের বাস্তবধর্মী ব্যাখ্যার কারণে পত্রিকাটি মুসলিম বিশ্বে Encyclopedia of Islam হিসাবে পরিচিতি লাভ করে। বেশ কয়েক বছর অব্যাহতভাবে এর ৩৪টি সংখ্যা প্রকাশিত হয়। তাঁর মৃত্যুর পর এর প্রকাশনা ৬. প্রগুক্ত, পৃ. ১১ ৭. মুহাম্মদ সাঈদ মারসী উযামাউল ইসলাম, পৃ. ২৯৬ www.amarboi.org
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।