তাফসিরে আল মানার ৮৩ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, হজ্জ সামর্থ্যবানদের উপর ফরয । আমি আমার আম্মা ও সহোদরকে সাথে নিয়ে এ ফরয আদায়ের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি ।£ শায়খ মুহাম্মদ আবদুহ-এর সান্নিধ্যে: সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা তরাবলুসে অধ্যয়নকালে শায়খ মুহাম্মদ আবদুহু (১৮৪৮খৃ.-১৯০৫খৃ্.) স্থায়ীভাবে বসবাসের জন্যে বৈরুতে আগমন করেন। উরাবী আন্দোলনে নেতৃত্ব দেয়ার অপরাধে তাঁকে দেশান্তরিত করা হলে তিনি বৈরুত আগমন করে মাদরাসা আস-সুলতানিয়ায় পাঠদান শুরু করেন। সাইয়েদ রশীদ রিদা রাজনীতি বিমুখ ছিলেন। তিনি মনে করতেন, kL তারবিয়াতের মাধ্যমেও সংস্কার সাধন সম্ভব। শায়খ মুহাম্মদ আবদুনু বৈরুতে অবস্থানৰত হযে যত রিবা বকে তর গার তাহাত ক্র দিষাত এহ করা সম্ভব হয়নি। কিন্তু তিনি শায়খ মুহাম্মদ আবদুহু এর সংস্কার আন্দোলন দ্বারা প্রভাবিত হন। তাই তিনি শায়খের সান্নিধ্যে যাওয়ার জন্যে সদা ব্যাকুল থাকতেন। শায়খ আবদুহু বিশিষ্ট ব্যক্তিবর্গের আমন্ত্রণত্রমে দু'বার তরাবলুস আগমন করলে সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা তাঁর সাথে সাক্ষাৎ করেন এবং সম্পর্ক স্থাপন করেন। তিনি প্যান ইসলামি আন্দোলনের প্রবক্তা সাইয়েদ জামাল উদ্দীন আফগানীর (মৃত্যু ১৩১৪ হি./১৮৯৭ খৃ.) সাথেও সাক্ষাৎ করে ধন্য হতে চেষ্টা করেন। কিন্তু সাইয়েদ আফগানী তুরস্কের আস্তানায় শাসকবৃন্দের তত্ত্বাবধানে অনেকটা বন্দীদশায় অতিবাহিত করার কারণে তাঁর এ প্রত্যাশা পূরণ হয়নি। ফলে তিনি সাইয়েদ জামাল উদ্দীন আল- আফগানীর শিষ্যত্ব লাভে ব্যর্থ হন। সাইয়েদ রশীদ রিদা সিরিয়ায় অবস্থানকালে ফ্রান্স থেকে সাইয়েদ জামাল উদ্দীন আল- আফগানী ও শায়খ মুহাম্মদ আবদুহু কর্তৃক প্রকাশিত “আল-উরওয়াতুল উছকা” পত্রিকার A SET RES EE UE EE অত্যন্ত মনোযোগ সহকারে পাঠ করেন। এই পত্রিকায় শায়খ মুহাম্মদ আবদুহু ইসলামের সামগ্রিক দিক উপস্থাপন করেন এবং ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে উপস্থাপন করতে সক্ষম হন । এটি তাঁর হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে এবং তাঁর চিন্তার রাজ্যে বিপ্লব সৃষ্টি করে। এই পত্রিকায় প্রকাশিত শায়খ মুহাম্মদ আবদুহু- এর তাফসির সম্পর্কিত লেখাগুলোও তাকৈ ভীষণভাবে আকৃষ্ট করে। এই পত্রিকার তিনটি মৌলিক বিষয় তাঁর দৃষ্টিতে ব্যতিক্রমধর্মী বলে প্রতীয়মান হয়: এক : সৃষ্টিজগতে আল্লাহর চিরাচরিত বিধান, সমাজ গঠন পদ্ধতি, জাতির উত্থান-পতন এবং শক্তিমত্তা ও দুর্বলতার কারণসমূহ উদঘাটন; দুই : ইসলামের পার্থিব ও পারলৌকিক কল্যাণের দিকনির্দেশনা, মুসলমানদের সামাজিক, আধ্যাত্মিক ও নৈতিক সমৃদ্ধি এবং সামরিক সৌযৰ্বীর্যের বর্ণনা যা শরীয়তের সুরক্ষা এবং মিল্লাতের স্বার্থ ও মর্যাদা সংরক্ষণের জন্যে প্রয়োজন । তিন : দীনকে মুসলমানদের জাতীয়তা নিরূপণের উপায় হিসেবে উপস্থাপন, যা তাদেরকে বিশ্বত্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। কারণ, বংশ, ভাষা কিংবা ভৌগোলিক সীমারেখার মাধ্যমে জাতীয়তা নিরূপণ করা হয় না ।* 8. প্ৰগুক্ত, পূ. ২৯৫ ৫ সাইট হা SS 8 RR SAA বৈরুত : দার আল মারিফাহ, ১ম খণ্ড, পৃ. ১১ www.amarboi.org
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।