সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৮২ সেরা তাফসির সেরা মুফাস্সির জ্ঞান-বিজ্ঞান শিক্ষা দিতেন এবং এই পদ্ধতি তিনি আত্মস্থ করেন জামে আল-আযহারের বিশিষ্ট আলিম মুহাম্মদ হুসাইন আল-মারসাফীর কাছ থেকে । ক্ৰমে সাইয়েদ রশীদ রিদা শায়খ হুসাইন আল-জাসর এর ঘনিষ্ঠ শিষ্যে পরিণত হন এবং তাঁর পাঠচক্রের সদস্য হিসেবে নিয়মিত তাঁর শিক্ষা মজলিসে উপস্থিত হতে থাকেন । এ সময় তিনি ইমাম আবূ হামেদ আল-গাযালীর ইহ্‌ইয়াউ’ উলুম আদদীন গ্রন্থখানি গভীর মনোযোগ সহকারে অধ্যয়ন করেন। ১৮৯৭ সালে শায়খ আল-জাসর তাঁকে আরবি ভাষায় ইসলামি আইনশাস্ত্র এবং জ্ঞান-বিজ্ঞানের অন্যান্য শাখায় পাঠদানের অনুমতি প্রদান করেন। একই সময়ে তিনি শায়খ মাহমুদ নাশাবাত এর নিকট হাদিস শাস্ত্র অধ্যয়ন করেন এবং এ বিষয়ে ব্যুৎপত্তি অর্জনের পর হাদিস রিওয়ায়াতের অনুমতি লাভ করেন। এ ছাড়াও তরাবলুসের প্রখ্যাত ওলামায়ে কিরামের মধ্যে তীর উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন শাইখ আবদুল গণি আর-রাফিঈ, মুহাম্মদ আল- কাউসী, মুহাম্মদ আল-হুসাইনী প্ৰযুখ। এসব শিক্ষকের নিকট থেকে তিনি তাফসির, হাদিস, ইতিহাস, সাহিত্য প্রভৃতি বিষয়ে ব্যুৎপত্তি অর্জন করেন।* এসময় তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি শুরু করেন। প্রাথমিক সংস্কার আন্দোলন: বাল্যকালে সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা কালমূন পল্লীর জিদ্দা জামে মসজিদের একটি নির্জন কক্ষে অবস্থান করতেন । এখানে তিনি জ্ঞানার্জন, ইবাদত, সালাত, দোয়া, আল-কুরআন তিলাওয়াত এবং জ্ঞান-গবেষণায় ব্যাপৃত থাকতেন।* বাল্যকালে তিনি অসম সাহসী ছিলেন। উসমানী শাসকবৃন্দ এবং সাস্রাজ্যবাদী বৃটিশদের রক্তচক্ষুকে তিনি থোড়াই পরোয়া করতেন । এদের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে তিনি তৃণমূল পর্যায়ে জনগণকে সংগঠিত করতে সচেষ্ট হন। তিনি তাঁর দাওয়াতি ও সংস্কারমূলক কর্মকাণ্ডের ক্ষেত্র হিসেবে নিজের গ্রামকেই বেছে নেন। জ্ঞান-বিজ্ঞানে পারদর্শী হওয়ার পর তিনি অত্যন্ত সহজ- সরল, প্রাঞ্জল ও সাবলীল ভাষায় বক্তৃতা করতেন। আল-কুরআনের আয়াতের উদ্ধৃতির মাধ্যমে তিনি তাঁর বক্তব্যকে প্রামাণ্য ও সুদৃঢ় করার চেষ্টা করতেন। তিনি ফিকহী মাসায়িল বর্ণনা করতেন এবং বিদআত ও সামাজিক অনাচারের বিরুদ্ধে বক্তব্য রাখতেন । সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা কেবল মসজিদে বক্তৃতা করেই ক্ষান্ত থাকেননি, তিনি জনসমাগমে, চায়ের দোকানে ও কফির আড্ডায় হাজির হয়ে উপস্থিত জনতাকে উপদেশ দিতেন এবং তাদেরকে সালাত আদায়ের জন্যে তাগিদ দিতেন। এতে তিনি যথেষ্ট সফলতা অর্জন করেন। তাঁর উপদেশ বক্তব্য শুনে অনেকেই ফরজ বিধানসমূহ প্রতিপালনে এগিয়ে আসে এবং শরীয়তের বিধিনিষেধ প্রতিপালনে অভ্যস্ত হয়। তিনি তাঁর গ্রামের মহিলাদের জন্যেও পৃথক শিক্ষামজলিসের আয়োজন করেন। তাঁর নিজ বাড়িতে আয়োজিত এসব মজলিসে তাহারাত, ইবাদত, আকাইদ, আখলাক প্রভৃতি বিষয়ে তিনি সহজ-সরল ভাষায় বক্তব্য পেশ করতেন। শরীয়তের বিধি-বিধান পালনে তিনি অত্যন্ত আন্তরিক ও যত্নবান ছিলেন। তিনি পবিত্র হজ্জ আদায়ের মনস্থ করলে সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে তাঁর হজ্জের যাবতীয় ব্যয়ভার বহনের প্রস্তাব দেয়া হয়। কিন্তু তিনি বিনয়ের সাথে তা ২. মুহাম্মদ সাঈদ মারসী, উযামাউল ইসলাম, কায়রো : মুয়াস্সাসাহ ইকরা, ২০০৫, পৃ. ২৯৫ । ৩. প্রাগুক্ত, পৃ. ২৯৫ www.amarboi.org

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।