সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

GS সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা ও তাঁর তাফসির ‘আল-মানার' প্রফেসর ড. আ. ফ. ম. আবদুল কাদের ভূমিকা: উনিশ ও বিশ শতকে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, শিল্প, সাহিত্য, ইতিহাস ও দর্শনসহ জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায় প্রভূত অগ্রগতি সাধিত হয়েছে। এ সময়ে মহাগ্রন্থ আল-কুরআনের তাফসির গ্রন্থ প্রণয়নে অনেক যুগশ্রেষ্ঠ মনীষী অনবদ্য অবদান রাখেন। তাঁদের প্রণীত এইসব তাফসির গ্রন্থ তাফসির শাস্ত্রে অনন্য সংযোজন । আল্লামা সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা (১২৮২ হি. / ১৮৬৫ খৃ.-১৩৫৪ হি. /১৯৩৫খু.) ছিলেন এ সময়ের ইসলামি সংস্কার আন্দোলনের অন্যতম পুরোধা এবং আধুনিক তাফসির রচয়িতাগণের অগ্রদূত । তাঁর রচিত তাফসির গ্রন্থের নাম “তাফসির আল- কুরআন আল হাকীম ।” আল-মানার নামক ইসলামি ম্যাগাজিনে প্রথমে এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল বিধায় এটি “তাফসির আল-মানার” নামে প্রসিদ্ধি অর্জন করে। গ্রন্থখানি প্রচলিত ধারার তাফসির গ্রন্থসমূহের চাইতে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী । মুসলিম উম্মাহর মধ্যে জাগরণ সৃষ্টি, গৌরবোজ্জ্বল সোনালী অতীত পুনরুদ্ধার এবং পশ্চাদপদ মুসলিম উম্মাহকে প্রগতির ধারায় একাত্ম করার প্রয়াস তাফসির আল-মানার-এর অন্যতম বৈশিষ্ট্য । মুসলিম উম্মাহর সমস্যাদি চিহ্নিত করে তা মধ্যে শীর্ষস্থানীয় মর্যাদায় সমাসীন করেছে। জন্ম ও বংশ পরিচয়: সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদা ইবন আলী রিদা ইবন মুহাম্মদ শামসুদ্দীন ইবন মুহাম্মদ বাহাউদ্দীন ইবন মানলা ইবন আলী খলিফা আল-কালমুনী আল-তরাবলুসী ১২৮২ হিজরি সালের ২৭ জমাদিউল আউয়াল মোতাবেক ১৮৬৫ সালের ২৩ সেপ্টেম্বর সিরিয়ার লেবাননের অন্তর্গত তারাবলুস থেকে তিন মাইল দূরে কালমূন পল্লীতে জনুগ্রহণ করেন৷” তাঁর বংশধারা ইমাম হুসাইন ইবন আলী রা. ইবন আবী তালিবের সাথে মিলিত হয়েছে। বাল্যকাল ও শিক্ষাজীবন: সাইয়েদ মুহাম্মদ রশীদ রিদার পিতা আলী রিদা ছিলেন কালমূনের বিশিষ্ট শায়খ এবং সেখানকার মসজিদের ইমাম। তিনি প্রাথমিক শিক্ষা-দীক্ষা পিতার নিকট অর্জন করেন। তাঁর পিতা প্রখর স্মৃতিশক্তি ও স্পষ্টবাদিতার জন্যে বিখ্যাত ছিলেন। বাল্য বয়সে সাইয়েদ রশীদ রিদা আল-কুরআন হিফয করেন এবং ইলমে কিরাআতের মৌলিক বিষয়াদি শিক্ষা গ্রহণ করেন। অত:পর হন্তলিপি, ধারাপাত ও গণিতশাস্ত্রে প্রাথমিক জ্ঞান লাভ করে তিনি তরাবলুসে আল-মাদরাসাহ আল-রশীদীয়্যাহ্‌ ও আল-মাদরাসাহ আল-ওয়াতানীয়্যায় সাত বছর অধ্যয়ন করেন। সেখানে তিনি আরবি ভাষা, ইসলামি আইনশাস্ত্র, তর্কশাত্ত্র, গণিতশাস্ত্র, দর্শন, পরিবেশ বিজ্ঞানসহ পার্থিব ও পারলৌকিক জীবনে প্রয়োজনীয় সকল বিষয়ে জ্ঞান আহরণ করেন। তিনি ছিলেন শায়খ হুসাইন আল-জাসর এর শিষ্য যিনি আধুনিক ইউরোপীয় শিক্ষা পদ্ধতির আদলে ইসলামি সূত্র নির্দেশ: ১. ড. সালাহ আবদুল ফাত্তাহ আল খালেদী, তারীফ আল দারিমীন বি মানাহিজ আল মুফাসসিরীন, দামিষ্ক : দার আল কলম, ২০০২, পৃ. ৫৭০ । ০৬ FE www.amarboi.org

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।