সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসিরে ফাতহুল কাদীর ৭৯ ধকাংশ মুফাসসিরের মতে হায়াত বলতে বাস্তব হায়াতকেই বুঝানো হয়েছে, যদিও কিছু কিছু মুফাসসির হায়াত বলতে রূপক অর্থ নিয়েছেন। ইমাম শাওকানী এখানে বাস্ত ব অর্থেই হায়াতকে বুঝিয়েছেন। তাওয়াসসুল বা উসীলা (মাধ্যম) অবলম্বনে তাঁর মৃত: আল্লাহ পাক রসূলুল্লাহ সা.-কে বলেছেন hes UU Us ie cS US “বলুন, আমি আমার নিজের জন্যে না ক্ষতি করার ক্ষমতা রাখিনা উপকার করার । কিন্তু আল্লাহ যা চান (তা-ই হবে)” । (সূরা ইউনুস : আয়াত ৪৯)। এখানে রসুলুল্লাহ সা.-কে বলা হচ্ছে, তিনি নিজের কল্যাণ-অকল্যাণ করার ক্ষমতা রাখেন না, তাহলে অপরের কল্যাণ করা বা না করার তো প্রশ্নই উঠে না। আর যেখানে সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদ রসূলুল্লাহ সা. আল্লাহর অনুমতি ব্যতিরেকে ভালোমন্দ করার ক্ষমতা রাখেন না, সেখানে অন্য কেউ ভালোমন্দ করার ক্ষমতা রাখার প্রশ্ুই আসে না, সে যে কেউ হোক । অতএব যে বিপদ আল্লাহ ছাড়া কেউ দূর করার ক্ষমতা রাখে না, তা দূর করার জন্যে অন্য কারো সাহায্য প্রার্থনা করা, আর যা কিছু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, তা অন্যের নিকট চাওয়া শিরকের অন্ত ভুক্ত । আল্লামা শাওকানী উক্ত আয়াতের তাফসিরে এ বিষয়টিকে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। মুতাশাবিহ-এর ব্যাপারে আল্লামা শাওকানীর অবস্থান মুতাশাবিহ আয়াতকে কোনো ব্যাখ্যা ব্যতীতই তার বাহ্যিক অবস্থার উপর তিনি ছেড়ে দিয়েছেন। আর এটাই হলো সালাফে সালেহীনের মত । যেমন- (সূরা ২ আল বাকারা : আয়াত ২৫৫) 250 LS কুরসি শব্দটির ব্যাখ্যা বিভিন্নজন বিভিন্ন্ূপ করেছেন। আবার মু‘তাযিলার একটি দল কুরসির অস্তিতৃকেই অস্বীকার করেছে। কিন্তু সঠিক রায় হলো কুরসি তার বাহ্যিক অর্থেই ব্যবহৃত, তবে সেটি কেমন তা আমাদের জানা নেই। এমনিভাবে সূরা আল আ'রাফের ৫৪ নম্বর আয়াত : AA se Sf EU so us GE sh SS < Yl আল্লামা শাওকানী বলেন, এ আয়াতের ব্যাখ্যায় ১৪টি মত রয়েছে। তন্মধ্যে সবচেয়ে সঠিক ও অধিক উত্তম মত হলো সালাফে সালেহীনের মত তা হলো, আল্লাহ তাঁর আরশে আসীন আছেন, কিভাবে আছেন তা আমাদের জানা নেই, তিনি যেভাবে থাকার সেভাবেই আছেন। আল্লামা শাওকানী সকল মুতাশাবিহ্‌-এর ক্ষেত্রে একই নীতি অবলম্বন করেছেন। এটাই হলো একমাত্র সঠিক পদ্থা। এটাই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা । মু‘তাযিলাদের বিভিন্ন রায়ের ক্ষেত্রে তাঁর অবস্থান বা নীতি: যায়দিয়াহ দলটি অনেক ক্ষেত্রেই মু‘তাযিলা আকিদা দ্বারা প্রভাবান্বিত হয়েছে এবং আকিদাগত অনেক রায়ই মু‘তাযিলা থেকে গ্রহণ করেছে। যেমন, মুতাযিলাদের বিশ্বাস: দুনিয়া ও আখেরাতে কোথাও আল্লাহকে দেখা সম্ভব নয়, সৎকর্মশীলদের পুরস্কার দেয়া, অসৎকর্মকারীদের শাস্তি দেয়া আল্লাহর অবধারিত কর্তব্য । এভাবে আকিদাগত অনেক ক্ষেত্রেই মু'তাযিলাদের ভ্রান্ত বিশ্বাস রয়েছে, যা সালাফে সালেহীনের আকিদার সম্পূর্ণ পরিপস্থী। www.amarboi.org

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।