৭৮ সেরা তাফসির সেরা মুফাস্সির আল্লাহ অশ্বীল আচরণের নির্দেশ দেন না । তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলছো, যা তোমরা জানো না৷” সূরা বাকারার ১৭০ নম্বর আয়াত : Es 0; UT fu ol CH CE YG to Jf CARS Jo BY EREAA “যখন তাদেরকে বলা হয়, আল্লাহ যা নাযিল করেছেন তোমরা তা অনুসরণ করো তখন তারা বলে, বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি আমরা তা অনুসরণ করবো । এমনকি তাদের পিতৃপুরুষরা যদিও কিছু বুঝতো না, সঠিক পথে পরিচালিত ছিলো না, তবুও (তাদের পথে চলবে?)” এমনিভাবে সূরা যুখরুফের ২৩ নম্বর আয়াত, সূরা মায়িদার ১০৪ নম্বর আয়াত, সূরা লোকমানের ২১ নম্বর আয়াত, সূরা তাওবার ৩১ নম্বর আয়াত ইত্যাদি আয়াতগুলো আল্লাহ নাযিল করেছেন কাফির, মুশরিক ও ইহুদি গোষ্ঠীর নিন্দায়, যারা হেদায়াতের পথ বাদ দিয়ে পিতৃপুরুষদের দোহাই দিয়ে তাদের বাতিল পথকে অন্ধভাবে অনুসরণ করছে। অথচ আল্লামা শাওকানী এ আয়াতগুলোকে মুজতাহিদ ইমামগণের অনুসারীদের ব্যাপারেও প্রয়োগ করে তাদের কঠোর সমালোচনা করেছেন এবং তাদেরকে কাফির মুশরিকদের কাতারে শামিল করেছেন। আমি (প্রবন্ধকার) মনে করি, আল্লামা শাওকানী এখানে ইনসাফ করেননি। কারণ প্রত্যেক মুজতাহিদেরই লক্ষ্য সত্যকে উদঘাটন করা। তাই তারা কুরআন-সুন্নাহ নিয়ে সাধ্যমতো ব্যাপক গবেষণা করেছেন। ব্যক্তিস্বার্থ তাদের মোটেই উদ্দেশ্য ছিলো না। তাইতো মুজতাহিদ তার সিদ্ধান্তে সঠিক হলে দু'টি সওয়াব, আর সিদ্ধান্তে ভুল হলেও নিয়তের ইখলাছের কারণে একটি সওয়াব পাবেন। আবার প্রত্যেকেই বলে গেছেন, হাদিস সহীহ পাওয়া গেলে সেটিই আমার মত তাই তাদেরকে অভিযুক্ত করা সঠিক নয় । আবার আম জনতার পক্ষে হাদিস অধ্যয়ন করা, হাদিস যাচাই-বাছাই করে একটি সঠিক সিদ্ধান্তে পৌছাও সম্ভব নয়, কিন্ত না জানার অজুহাত দিয়ে আমল থেকে বিরত থাকারও সুযোগ নেই । আল্লাহ বলেছেন: SAN Gets 01 Sin Ae “তোমরা যদি না জানো, তবে জ্ঞানীগণকে জিজ্ঞেস করো ।” (সূরা আন নাহল : আয়াত ৪৩; সূরা আল আম্বিয়া : আয়াত ৭) অতএব কোনো একজন মুজতাহিদের পথ ধরে চলতে হবে যতোক্ষণ না নিজে কুরআন সুন্নাহ্ অনুসন্ধান করে চলার পথ নির্ধারণের বিশেষ যোগ্যতা লাভ না করবে। শহীদগণের হায়াত সম্পর্কে তাঁর মত: VSL NEA hs ln মে: ই থর লামা জম ৬ Ay di je dN US SB5 ig) Ke “যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলে কখনো ধারণা করোনা, বরং তারা জীবিত, তাদের রবের নিকট থেকে তাদেরকে রিযিক দেয়া হয়।” www.amarboi.org
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।