তাফসিরে ফাতহুল কাদীর ৭৫ মৃত্যু £ ১২৫০ হিজরি, জুমাদাল আখিরা ২৭ তারিখ বুধবার রাতে তিনি সানআতে এবং ভিন্ন মতে ১২২৫ হিজরিতে মৃত্যুবরণ করেন। তাফসির ফাতহুল কাদীর : পর্যালোচনা আল্লামা শাওকানীর কর্মময় জীবনের অবিস্মরণীয় কীর্তি হলো ‘তাফসির ফাতহুল কাদীর'। এর মূল নাম হলো ফাতহুল কাদীর আল্জাম' বাইনা ফার্নায়ির রিওয়ায়াত ওয়াদদিরায়াত মিন ‘ইলমিত তাফসির ( ৮ La ate EP Lat LYE +451) ৷ এ কিতাবখানি মূলত উসূলে তাফসিরের অন্তৰ্ভুক্ত এবং উসূলে তাফসিরের একটি গুরুত্বপূর্ণ তথ্যসূত্র। এ তাফসিরখানিতে আল্লামা শাওকানী তাফসির বিদদিরায়া (৯১৭১৮ ==) এবং তাফসির বিররিওয়ায়াহ (4৷,/৮ =-৯5)-কে একত্র করেছেন । তাই এটি তাঁর একটি অনন্য তাফসির গ্রন্থ । প্রথমে তিনি সুন্দরভাবে দিরায়াহ (৯,১) ভিত্তিক তাফসির করেছেন। দিরায়াহ শেষে খুবই সুনিপুণভাবে রিওয়ায়াহ (৯১০) ভিত্তিক তাফসির করেছেন। এটি রচনা শুরু করেন ১২২৩ হিজরীর রবিউস সানী মাসে এবং সমাপ্ত করেন ১২২৯ হিজরী রজব মাসে । এটি পাঁচ খণ্ডে ছাপা হয় মিসরে। তাফসির লেখার কারণ : প্রতিটি যুগেই যুগের চাহিদা মেটাবার জন্যে তাফসির বিশারদগণ এগিয়ে এসেছেন এবং কুরআনের বিভিন্ন তাফসির রচনা করেছেন। ESA USE BESO RBCS SVL Ed কুরআনের বিভিন্ন তাফসির বিদ্যমান থাকা সত্বেও আল্লামা শাওকানী তাঁর দৃষ্টিভংগিতে আরেকখানি তাফসির লেখার প্রয়োজনীয়তা অনুভব করলেন । তা এজন্য যে, aR পর্যন্ত যা তাফসির লেখা হয়েছে, তা ছিলো দুই ভাগে বিভক্ত । ক. তাফসির বির রিওয়ায়াহ (41১১৮ = 5) শুধুমাত্র রিওয়ায়াত ভিত্তিক তাফসির লেখা হয়েছে। দিরায়ায়াহ বা আকল, বুদ্ধিভিত্তিক কোনো তাফসিরের ছোঁয়া তাতে লাগেনি । খ. তাফসির বিদদিরায়া (5,৮ =) শুধুমাত্র বুদ্ধিভিত্তিক তাফসির, এতে 4১) স্থান পায়নি । কোথাও ছিডেফোটা রিওয়ায়াহ আসলেও বিশুন্ধতার মোটেই খেয়াল করা হয়নি। আল্লামা শাওকানী দু'টির সমন্বয়ে একখানি তাফসির লেখার প্রয়োজনীয়তা অনুভব করলেন, যাতে রিওয়ায়াহ্ (১১) এবং দিরায়ায়াহ্ (৷) দু'টিই সমানভাবে গুরুত্ পায়। কোনোটাকেই খাটো করে দেখা হবে না। তাফসির ফাতহুল কাদীর আল্লামা শাওকানীর সেই চিন্তারই ফসল । এতে তিনি উভয় তাফসিরই সমান গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন। বৈশিষ্ট্য: তাফসির করার ক্ষেত্রে তিনি আয়াত নাযিলের প্রেক্ষাপট বর্ণনা করেছেন, ফিক্হী মাসয়ালাগুলোতে ইমামগণের মতামত তুলে ধরেছেন। তাদের প্রত্যেকের দলিল উল্লেখ করে কোনো একটি মতকে প্রাধান্য দিয়েছেন। বিভিন্ন আয়াতের মাঝে সামঞ্জস্য বিধান করেছেন এবং আরবি ভাষা ও ব্যাকরণের প্রতি লক্ষ্য রেখে অর্থের পার্থক্য বর্ণনা করেছেন । যে সমস্ত আয়াতে একাধিক কিরায়াত রয়েছে, তা উল্লেখ করে কিরায়াতের পার্থক্য অনুযায়ী অর্থের পার্থক্য তুলে ধরেছেন। যেমন সূরা আনফালের ১১ নম্বর আয়াত : “৮% বাবে ইফ‘আল -এর ওযনে, 2৬ (কর্তা) হলেন আল্লাহ্ ৬ শব্দটি J, এ কিরায়াত হলো নাফে* এবং মদিনাবাসীর । www.amarboi.org
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।