৭৪ সেরা তাফসির সেরা মুফাস্সির তিনি খুবই উঁচু মানের আলেম, মুফতী ছিলেন। ইজতিহাদের মাধ্যমে কোনো বিষয়ে সিদ্ধান্ত দেয়ার মতো যোগ্যতা তাঁর ছিলো। তিনি শির্ক বিদ‘আতের কট্টর বিরোধী ছিলেন। জ্ঞানচর্চাই ছিলো তার জীবনের ব্রত । ১২০৯ হিজরিতে ইয়ামনের প্রধান কাযী ইয়াহইয়া বিন সালেহ আশশাজারী আসসাহুলীর মৃত্যুর পর ইমাম শওকানী বহু চিন্তা ভাবনার পর কুরআন-সুন্নাহ প্রচার ও প্রসারের মাধ্যম হিসেবে দীনের স্বার্থে এ পদ গ্রহণ করেন। তার আকিদা ছিলো সালাফের আকিদা । আল্লাহর সিফাতের ব্যাপারে কোনো তাবীল, তাহরীফ ব্যতীত আল্লাহর শান অনুযায়ী যেমন হওয়া দরকার তেমনটাই তিনি বিশ্বাস করতেন । দলিল হিসেবে তিনি এ আয়াতকে উল্লেখ করেছেন: PL PI et as উল্লেখিত আয়াতে আল্লাহর ছিফাতকে স্বীকার করা হয়েছে এবং সাদৃশ্যকে অস্বীকার করা হয়েছে। তিনি তার এ মতকে বিভিন্ন পুস্তকে বিশেষ করে ‘আততুহাফ ফী মাযাহিবিস্ সালাফ' এবং ‘কাশফুশ শুবুহাত আনিল মুশতাবিহাত’ গ্রন্থদ্ধয়ে উল্লেখ করেছেন। এ ব্যাপারে তিনি কারো যুক্তিহীন অনুকরণ করে নয়, বরং নিজের গবেষণা ও ইজতিহাদের ভিত্তিতেই এ আকিদা পোষণ করতেন । কোনো ব্যক্তি নয়, কুরআন ও সুন্নার অনুসরণই মুসলিম উম্মাহ্র কর্তব্য । তাঁর লিখনির মাধ্যমে তিনি তা স্মরণীয় করে রেখে গেছেন। চরিত্র : তার চরিত্র নিয়ে তারই শিষ্য অনেকেই পুস্তক রচনা করেছেন। তনুধ্যে কাযী আল্লামা মুহাম্মদ বিন হাসান আশ্শাজনী আযযিমারী রচিত ‘আততিকসার ফী জায়্যেদে যমানে 'আল্লামাতিল আকালীমে ওয়াল আমসার” অধিক প্রসিদ্ধ । তিনি ইলম অন্বেষণ ও প্রচারের কাজ ব্যতীত লোকদের সাথে বেশি মিশতেন না। বিশেষ করে সরকার এবং সরকারের সাথে যারা সম্পর্ক রাখে তাদের থেকে দূরে থাকতেন। বিশ বছর বয়স থেকেই তিনি ফাতওয়া প্রদান শুরু করেন। এক্ষেত্রে তিনি এতো খ্যাতি লাভ করেন যে, বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা তাঁর নিকট ফাতওয়ার জন্যে আসতো । তিনি এর বিনিময়ে কিছু গ্রহণ করতেন না । খুবই সাধারণ জীবন যাপন করতেন। স্বল্প তুষ্ট থাকতেন পিতার মৃত্যুর পর কাজীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি তার ছাত্র শিক্ষকের পেছনে অনেক অর্থ ব্যয় করতেন তার হাতে সাদাকা ও দান-খয়রাতের প্রচুর অর্থ আসতো । তিনি সমুদয় অর্থ বণ্টন করে দিতেন। দুনিয়ার মোহ তার মাঝে পরিলক্ষিত হয়নি । তার জীবনের লক্ষ্যই ছিলো আল্লাহর দীনের প্রচার-প্রসার এবং সত্যকে প্রতিষ্ঠিত করা । জন্য প্রকাশ্যভাবে বা ইশারা-ইংগিতে তিনি কখনও কারো নিকট মাথা নত করেননি । তিনি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও প্রখর মেধাবী মুজতাহিদ ছিলেন। তার শিক্ষক ও ছাত্রদের সাথে তার ব্যবহার ছিলো অমায়িক । কোনো ব্যক্তির বিরুদ্ধে তার কোনো কঠোরতা ছিলো না। তার কঠোরতা ছিলো বিভিন্ন বাতিল মতের বিরুদ্ধে । তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। www.amarboi.org
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।