তাফসিরে ফাতহুল কাদীর ৭৩ ০২. নায়লুল আওতার শরহি মুনতাকাল আখবার । ০৩. আল্ ফাওয়াইদুল মাজমূ‘আহ ফিল আহাদিসিল মাওদুয়াহ ৷ ০8. আল্ ফাতহুর রাব্বানী মিন ফাতাওয়া আল ইমাম আশ্্-শাওকানী । ০৫. ইরশাদুল ফুহুল ইলা তাহ্কীকিল হান্কি মিন ইলমিল উসূল। ০৬. আল্ বাদ্রুত তালি বিমাহাসিনি মিন বা‘দিল কারনিসূ্ সাবি'। ০৭. ওয়াইলুল গামাম ‘আলা শিফাইল উয়াম। ০৮. তুহফাতুয যাকেরীন শরহে ‘উমদাতুল হিসনিল হাসীন। ০৯. আদ্ দুরারুল বাহিয়্যাহ্। ১০. আস্সায়লুল জাররার আল মুতাদাফফিক ‘আলা হাদায়িকিল আয্হার । ১১. ইরশাদুস সিফাত ইলা ইত্তিফাকিশ শারাই* আলাত তাওহীদ ওয়াল মা'য়াদ ওয়াননুবুওয়াহ । ১২. আদাবুত তালাব ওয়া মুনতাহাল আরাব, আরো অনেক গ্রন্থ, যা মুসলিম উম্মাহকে সঠিক পথ অনুসরণে সহায়তা করে। এছাড়া রয়েছে বিভিন্ন বিষয়ের উপর তার আরো অনেক পুস্তিকা । যেমন : ০১. শরহুস সুদূর ফী তাহরীমে রফইল কুবুর ৷ ০২. তীবুন নাশর ফী মাসায়িলিল উশর । ০৩. রিসালাহ ফী হাদ্দিস সাফার আল্লাযি ইয়াজিবু মা‘আহুল কাসর । আকিদা-বিশ্বাস : প্রথম দিকে তিনি শিঈ ইমাম যায়দের মাযহাবের অনুসারী ছিলেন। এ ব্যাপারে তিনি অনেক জ্ঞান অর্জন করেন, কিতাব রচনা করেন এ মাযহাবের । এ মাযহাবের শীর্ষস্থানীয় আলেম হিসেবে তাকে গণ্য করা হতো । পরবর্তী পর্যায়ে তিনি ব্যাপক হাদিস অধ্যয়ন করেন এবং সে কালের হাদিসবেত্তা হিসেবে গণ্য হন। মুজতাহিদ হিসেবে আবির্ভূত হন। তখন তাঁর বয়স ছিলো তিরিশ এর কাছাকাছি । তিনি উপলব্ধি করতে পারেন যে, এ উম্মতের কল্যাণ একমাত্র কুরআন-সুন্নাহ অনুসরণের মাঝেই নিহিত । তিনি মনে করতেন, আল্লাহ যাকে ইজতিহাদ করার যোগ্যতা দান করেছেন, তার জন্যে ইজতিহাদ না করা হবে কুফর । তিনি ‘আস্সায়লুল জাররার আল মুতদাক্কিক আলা হাদাইকিল আযহার’ নামে একটি কিতাব রচনা করেন। এ কিতাবে তিনি অন্ধ তাকলীদকে বর্জন করে দলিল ভিত্তিক মত দেয়ার প্রতি জোর দেন। এতে অন্ধ তাকলীদের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে উঠে। তারপর তিনি “আলকাওলুল মুফীদ ফী আদিল্লাতিল ইজতিহাদ ওয়াত তাকলীদ” নামে আর এটি কিতাব রচনা করেন। এ কিতাব লেখার পর সান‘আতে অন্ধ মুকাল্লিদ এবং দলীলের অনুসারীদের মাঝে সংঘাত দেখা দেয়। শওকানী নির্দিষ্ট কোনো মায্হাব বা নির্দিষ্ট কোনো মতকে অনুসরণ না করে স্বীয় ইজতিহাদের ভিত্তিতে রায় দিতেন তাঁর রচিত হাদিসগ্রস্থ “নায়লুল আওতার’ পাঠে তা সহজেই বুঝা যায়। প্রথমে তিনি সাহাবা, তাবেয়ীন এবং বিভিন্ন দেশের আলিমগণের মতামত তুলে ধরেছেন, প্রত্যেকের দলিল বর্ণনা করেছেন। সবশেষে তার পছন্দীয় রায় এবং তার স্বপক্ষে দলিল উপস্থাপন করে মাসয়ালার সমাপ্তি টেনেছেন। www.amarboi.org
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।