সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

মুহাম্মদ বিন আলী আশ্‌ শাওকানী ও তাঁর তফসির ফাতহুল কাদীর: একটি পর্যালোচনা প্রফেসর আ.ন.ম. রফীকুর রহমান ভূমিকা: আল কুরআন বিশ্বমানবতার মুক্তি ও কল্যাণের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একমাত্র নির্ভুল আসমানী কিতাব, যা দীর্ঘ তেইশ বছরে নাযিল হয়েছে বিশ্বশান্তির অগ্রদূত সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কুরআন নাযিলের লক্ষ্য হলো, কুরআন পড়ে ও বুঝে বাস্তব জীবনে তার সুষ্ঠ প্রয়োগ করা। এ লক্ষ্য জন্য যুগে যুগে বিভিন্ন ভাষায় কুরআনের তাফসির খ্রন্থ রচিত হয়েছে। কোনো কোনো আবার রসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও কুরআনের বিভিন্ন আয়াতের তাফসির পাওয়া যায় । এমনিভাবে সাহাবায়ে কিরামও কুরআনের তাফসির করেছেন। এ সমস্ত তাফসিরকে তাফসির বিররিওয়ায়াহ বলা হয়। অনেক ক্ষেত্রে তাবেয়ী, তাবে’- তাবেয়ী এবং পরবর্তী ইসলামি জ্ঞান বিশারদগণের নিকট থেকে কুরআনের তাফসির পাওয়া যায়, এগুলোকে বলা হয় তাফসির বিদদিরায়াহ । তাফসির শাস্ত্রে যাদের অবদান উজ্জ্বল জ্যোতিষ্কের ন্যায় ভাস্বর, বহুমুখী প্রতিভার অধিকারী মুহাম্মাদ বিন আলী আশ্শাওকানী ছিলেন তাদের অন্যতম৷ আল্লামা শাওকানী, তার রচিত তাফসির গ্রন্থ ফাতহুল কাদির-এ দুই ধরনের তাফসিরকেই একত্র করেছেন। এদিক থেকে তার তাফসির গ্রন্থটি অনন্যসাধারণ । আল্লামা শাওকানীর জীবনকথা বংশ পরিচয়: নাম মুহাম্মদ বিন আলী বিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আল হুসাইন আশশাওকানী অত:পর সানআনী । কুনিয়াহ আবু আলী, উপাধি বদরুদ্দীন । জন্ম: ১১৭৩ হিজরি যুলকা*দা মাসের ২৮ তারিখ সোমবার দুপুর বেলা নিজ শহর ইয়েমেনের অন্তর্গত হিজর-এর শওকান নামক এলাকায় জনুগ্রহণ করেন। কারো কারো মতে শওকান সান‘আর নিকটবতী সাহমিয়াহ অঞ্চলের একটি গ্রামের নাম। সান‘আ থেকে তার দূরত্ব ১ দিনের পথ । কেউ কেউ বলেছেন, শওকান বাহরাইনের একটি এলাকার নাম । তবে প্রথম মতটিই অধিক গ্রহণযোগ্য । শওকান-এর সাথে সম্পর্কিত করেই তাকে শওকানী বলা হয়। এ এলাকাটি পূর্ব থেকেই নেক ও যোগ্য আলেমগণের আবাসভূমি ছিলো। তার পিতাও ছিলেন সেকালের একজন খ্যাতিমান স্বনামধন্য আলেম । শৈশবকাল ও শিক্ষা জীবন: তার শৈশবকাল কাটে সান‘আতে মাতা-পিতার আদর যত্নে । পিতার নিকটই তার লেখা পড়ার হাতে খড়ি তিনি জ্ঞানের পিপাসা নিবারণের জন্য বিভিন্ন এলাকা পরিভ্রমণ করেন। তার পিতাসহ সেকালের বড়ো বড়ো আলিমগণের নিকট থেকে তাফসির, হাদিস, ফিকহ, উসুলে ফিকহ, আরবি সাহিত্য, বিষয়ে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। কুরআন-সুন্নার ব্যাপক গবেষণা করেন। www.amarboi.org

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।