সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম কুরতুবী ও তার তাফসীরের বৈশিষ্ট্য ৬৯ এ আয়াতের তাফসিরে ইবনুল আরাবী আল-মালিকী হানাফী ও আরো যারা নাবীয (খেজুর ভিজানো শরবত বা পানীয়)-কে হালাল বলেছেন তাদেরকে নির্বোধ কাফিরদের সাথে তুলনা করে কঠোর ভাষায় নিন্দা করেছেন। এর জবাবে ইমাম আল কুরতুবী ইবনুল আরাবীকে ভসনা করে বলেন, বোধ-বুদ্ধির অক্ষমতার ক্ষেত্রে শ্রেষ্ঠতম আলেমগণকে কাফেরদের সাথে মিলানো বড়োই দুঃখজনক ।“* মোটকথা ইমাম আল কুরতুবী রহ. এই তাফসিরে গবেষণা ও অনুসন্ধান করার ক্ষেত্রে ছিলেন সম্পূর্ণ স্বাধীন, সমালোচনা করার ক্ষেত্রে ছিলেন ন্যায়পরায়ন, আলোচনা ও বিতর্ক করার ক্ষেত্রে ছিলেন পূর্ণ সংযমী, তাফসিরের সকল দিক ও বিষয়ে ছিলেন - সম্যক জ্ঞাত ও পরিচিত। ইসলামি শরী‘আতের সকল শাখায় তিনি ছিলেন শ্রেষ্ঠ, সর্বত্রই ছিলো তার অবাধ বিচরণ এবং সব বিষয়ে ছিলো তার প্রজ্ঞাপূর্ণ বক্তব্য ।“* উপসংহার: ইমাম আল কুরতুবী ছিলেন মহাপণ্ডিত ব্যক্তি। তাফসীর আল কুরতুবী তার কর্মময় জীবনের অবিস্মরণীয় কীর্তি । বিস্ময়কর রচনাশৈলী, অনবদ্য উপস্থাপনা ও ভাষার লালিত্যে তাফসীরখানা অনন্য । যে কোনো ব্যক্তি যদি কেবল এ তাফসীরখানিই ভালোভাবে অধ্যয়ন করে তাহলে তার কুরআন, হাদীস, তাফসীর, ফিকহ, উসূল, বালাগাত, আরবি ভাষা, সাহিত্য, আরবি ব্যাকরণ এবং ইলমুল আরূদসহ ইসলামী সকল বিষয়ে পাণ্ডিত্য অর্জন করার জন্য যথেষ্ট হবে। এ তাফসীরখানি অধ্যয়ন করলে মনে হবে সত্যিই এটি কুল-কিনারাহীন জ্ঞানের এক মহাসাগর । ৫৬. দেখুন, তাফসীর আল কুরতুবী, ১০ম খ, পৃ: ৮৫-৮৬; আত তাফসীর ওয়াল মুফাস্সিরূন, ২য় খ, পৃ: 8৬৪; www.masrawy.com প্রাeক্ত । ৫৭. আত তাফসীল ওয়াল মুফাসসিরূন; ২য় খ, পৃ: 8৪৬৪ ৷ www.masrawy.com প্রাগুক্ত www.amarboi.org

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।