সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম কুরতুবী ও তার তাফসীরের বৈশিষ্ট্য ৬৭ বর্ণনার ক্ষেত্রে প্রামাণ্য দলিলস্বরূপ অসংখ্য হাদিস উদ্ধৃত করেছেন যেগুলোর সাথে আয়াতের অর্থের সমন্বয় রয়েছে। তাফসির, শানে নুযূল ও আহকাম বর্ণনা করার ক্ষেত্রে তিনি মারফ্‌' হাদিসের পাশাপাশি সাহাবায়ে কেরাম, তাবি‘ঈ ও তাবৃউ তাবিঈ'‘নের বজ্তব্য উদ্ধৃত করেছেন। যেমন আল্লাহর বাণী: ol Liar! cU2 2 175537, “তোমরা মাকামে ইবরাহীমকে সালাতের স্থানরূপে গ্রহণ করো ।"* এ আয়াতের অধীনে ইমাম আল কুরতুবী তিনটি বিষয় আলোচনা করেছেন। তৃতীয় আলোচ্য বিষয় হলো, “মাকামে ইবরাহীম’ এর মাসয়ালা । মাকাম এর আভিধানিক অর্থ হলো দু’পা রাখার জায়গা । ‘মাকাম’ নির্দিষ্টকরণের ক্ষেত্রে মতভেদ রয়েছে। তবে বিশুদ্ধতম অভিমত হলো, যে পাথরটির নিকট লোকেরা আগমনী তাওয়াফের পর দুই রাকাত সালাত আদায় করে থাকে সেটিই মাকামে ইবরাহীম । এটা ইবনু আব্বাস রা., জাবির ইবনু আবদুল্লাহ রা., কাতাদা ও অন্যান্য মুফাস্সিরগণের অভিমত । ণ. বিরল ও দুর্বোধ্য শব্দের ব্যাখ্যা: তাফসির আল কুরতুবীর একটি বৈশিষ্ট্য হলো, আল কুরআনের যেসব শব্দ সাধারণ পাঠকবৃন্দের নিকট অপরিচিত, জটিল ও দুর্বোধ্য তিনি সেগুলোর আভিধানিক ও পারিভাষিক অর্থ ও ব্যাখ্যা প্রদানের মাধ্যমে সাধারণ পাঠকদের জন্য সহজবোধ্য করে তুলেছেন। প্রয়োজনীয় ক্ষেত্রে এসব শব্দের বিভিন্নার্থে প্রয়োগের দৃষ্টান্তও উপস্থাপন করেছেন। যেমন আল্লাহর তা'আলার বাণী: ৬% 5535 ‘যে ব্যক্তি সিংহের ভয়ে পালাচ্ছে।*২ উঁপরোক্ত আয়াতে 5,;$ শব্দটি সাধারণ পাঠকবৃন্দের নিকট অপরিচিত ও দুর্বোধ্য । ইমাম আল কুরতুবী আরবি ভাষাবিদ, সাহাবায়ে কেরাম, তাবিঈ' ও প্রাচীন মুফাসসিরগণের বর্ণিত অর্থ, ব্যাখ্যা ও প্রয়োগের দৃষ্টান্ত পেশ করেছেন। যেমন তিনি লিখেছেন, ৬% পালায়ন করেছে 5,;}-3 ০৮ যারা নিক্ষেপ করে এমন কোনো নিক্ষেপকারীর ভয়ে । কোনো কোনো আরবি ভাষাবিদ বলেন, 57745 নিক্ষেপকারী। সা'ঈদ ইবনু জুবায়র, ইকরিমা, মুজাহিদ, কাতাদাহ, দাহ্‌হাক ও ইবনু কায়সান প্রমুখ মুফাস্সিরগণ শব্দটির অর্থ করেছন নিক্ষেপকারী ও শিকারীদল । ‘আতা, ইবনু আব্বাস ও আবু যাব্য়ান, আবু মূসা আল আশ'‘আরী রা. থেকে এ অর্থ বর্ণনা করেছেন। শব্দটির অর্থ সিংহ বলেও কথিত আছে। আৰু হুরায়রা রা. ও ইবনু আব্বাস রা. শব্দটির অর্থ সিংহ বলেছেন। ইবনু আরাফাহ বলেন, এ অর্থ "$5 জবরদস্তি । নিশ্চয়ই হিংস্রজস্ত বা সিংহ শক্তি প্রয়োগ করে। 4 [৬4০৯০ ॥} “বন্য গাধা সিংহের ভয়ে পলায়ন করে।” ইবনু আব্বাস রা. থেকে আবু ছামরা বর্ণনা করেছেন, শব্দটির অর্থ একদল লোক । তার থেকে শব্দটির অর্থ বর্ণিত হয়েছে মানুষের অনুভূতি ও ক্ষীণ আওয়াজ ৷ তীর থেকে Dy 577-5: এর অর্থ বর্ণিত হয়েছে “শিকারীর রজ্জু থেকে পালায়ন করেছে।” তীর থেকে আরো বর্ণিত হয়েছে, আরবি ভাষায় 5,5 "৮ এর অর্থ হলো- সিংহ, হাবশী ভাষায় নিক্ষেপকারী, ফারসী ভাষায় বাঘ । ৫১. সূরা আল বাকারাহ: ১২৫ ৫২. সূরা আল মুদ্দাস্সির: ৫০ www.amarboi.org

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।