সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ সেরা তাফসির সেরা মুফাস্সির 5 ০ 1345017: “তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকূ্কারীদের সাথে রুকু করো” ।£ এ আয়াতের তাফসিরে ইমাম আল কুরতুবী চৌত্রিশটি বিষয় আলোচনা করেছেন। নবম আলোচ্য বিষয় হলো, সালাতের সাজদায় কপাল ও নাক যমীনে রাখা প্রসঙ্গে । অর্থাৎ যমীনে শুধু কপাল রাখবে, না শুধু নাক রাখবে, না উভয়টাই রাখবে? এ ব্যাপারে ইমামগণের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইমাম মালেক রহ. বলেন, সাজদায় নাক ও কপাল উভয়টাই যমীনে রেখে সাজদা করবে। এটাই সুফিয়ান সাওরী, ইমাম আহমাদ ইবনু হাম্বল ও ইবরাহীম নাখ'ঈ রহ.এর অভিমত ৷ ইমাম আহমাদ ইবনু হাম্বল রহ. বলেন, কপাল ও নাক -এর যে কোনো একটি দ্বারা সাজদা করলে তা যথেষ্ট হবে। আর এটাই আবু খাইসামা ও ইবনু আৰু শাইবা রহ. এর অভিমত ৷ ইসহাক বলেন, শুধু কপাল অথবা শুধু নাক যমীনে ঠেকিয়ে সাজদা করলে তাতে সালাত ফাসিদ হয়ে যাবে। আওযাঈ, সাঈদ ইবনু আবদুল আযীয এবং ইবনু আব্বাস, সাঈদ ইবনু জুবাইর রহ. ইকরিমা ও আবদুর রহমান ইবনু আবু লাইলা সবাই কপালের সাথে নাক যমীনে রেখে সাজদা করার নির্দেশ দিয়েছেন। কতিপয় লোক বলেন, শুধু কপাল যমীনে রেখে সাজদা করলে তা যথেষ্ট হবে। ‘আতা, তাউস, ইকরিমা, ইবনু সীরীন ও হাসান বসরী প্রমুখ এ মতের প্রবক্তা । ইমাম শাফি'ঈ, ইয়া‘কূব ও ইমাম মুহাম্মাদ এ মত পোষণ করেন। ইবনুল মুনযির বলেন, কেউ বলেছেন, শুধু কপাল অথবা শুধু নাক যমীনে রেখে সাজদা করা মন্দ কাজ। তবে সালাত পূর্ণ হয়ে যাবে। এটা নু“মান এর অভিমত ৷ ইবনুল মুনযির বলেন, এর পূর্বে এরূপ কথা কেউ বলেছেন এবং কেউ এর অনুসরণ করেছেন এটা আমার জানা নেই । ইমাম আল কুরতুবী বলেন, সাজদার ক্ষেত্রে সঠিক কথা হলো, যমীনে কপাল ও নাক রাখা । আবু হুমাইদ আস সাইদী র. থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদা করতেন তখন তীর কপাল ও নাক যমীনে রাখতেন। ইবনু আব্বাস রা. থেকে সহীহ আল বুখারীতে বর্ণিত হয়েছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সাতটি অঙ্গের সাহায্যে সাজদা করতে আদিষ্ট হয়েছি। তা হলো: কপাল এবং তিনি হাত দ্বারা নাকের দিকে ইঙ্গিত করলেন।£* এরপর দু'হাত, দু'হীটু এবং দু'পায়ের আঙ্গুলসমূহ ৷! (ইমাম আল কুরতুবী বলেন) এসবই সালাতের সংক্ষিপ্ত কথার ব্যাখ্যা। অতএব সাজদায় যমীনে কপাল ও নাক রাখার বিষয়টি নির্ধারিত হয়ে গেলো । ইমাম মালেক থেকে আরো একটি অভিমত পাওয়া যায়। তা হলো, সাজদায় শুধু কপাল রাখলেই যথেষ্ট হবে । তবে তার সঠিক মত হলো, নাকসহ কপাল রাখা ।** ঢ. হাদিস, সাহাবি-তাবি‘ঈ ও তাবৃউ তাবি'ঈনের বক্তব্য দ্বারা দলিল পেশ: তাফসির আল কুরতুবীর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো: ইমাম আল কুরতুবী কুরআনের আয়াতের শানে নুষযূল, আয়াতের তাফসির এবং আহকামের আয়াতসমূহের আহকাম ৪৮. সূরা আল বাকারাহ : ৪৩ 8৯. কপাল ও নাক উভয়টি সাজদায় যমীনে রাখতে হবে। অর্থাৎ নাক ও কপাল একই অঙ্গভুক্ত । দেখুন: ফাতহুল বারী, ২খ, পৃ. ৩৪৬; ৫০. তাফসীর আল কুরতুবী, ১খ, পৃ. ২৩৬ www.amarboi.org

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।