৬৪ সেরা তাফসির সেরা মুফাস্সির কেরাম ও ফেরেশতাগণের পবিত্রতায় আঘাত হানে অথবা আকীদা-বিশ্বাসে আঘাত আসে এরূপ মাওযু হাদিস ও ইসরাঈলী রেওয়ায়াতকে তিনি বাতিল বলে আখ্যায়িত করেছেন অথবা দুর্বল হিসেবে চিহ্নিত করেছেন। যেমনটি করেছেন হারত ও মারত, দাউদ আ. ও সুলায়মান আ. এর ঘটনায় বর্ণিত ইসরাঈলী রেওয়ায়াত ও মাওয়ু হাদিস সম্পর্কে এবং সতর্ক করেছেন জাল হাদিস দ্বারা শানে নুযূল বর্ণনা করার বিষয়ে ।** ছ. নাসিখ-মানসূখ: তাফসির আল কুরতুবীর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো নাসিখ ও মানসূখ বর্ণনা করা । নাসিখ ও মানসূখের মূলধাতু ‘নাসখ’ অর্থ রহিত করা । নাসিখ অর্থ রহিতকারী এবং মানসূখ অর্থ রহিত। কুরআন ও হাদিসের পরিভাষায় এক বিধানের স্থলে অন্য বিধান প্রবর্তন করাকে ‘নাসখ' বলা হয়। অন্য বিধানটি কোনো বিধানের বিলুপ্তি ঘোষণাও করতে পারে। আবার এক বিধানের পরিবর্তে অপর বিধান প্ৰবর্তনও হতে পারে। পবিত্র কুরআনে যতো জায়গায় নাসখের ঘটনা ঘটেছে ইমাম আল কুরতুবী তাঁর স্বীয় তাফসির গ্রন্থে সবই আলোচনা করেছেন । উদাহরণস্বরূপ এখানে নাসখের একটি ঘটনা LEU 4 HS ee or EES cL Ah ts ch “অচিরেই নির্বোধরা বলবে, কিসে তাদেরকে তাদের কিবলা থেকে ফিরালো যার অনুসারী তারা ছিলো? বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহরই ৷ তিনি যাকে চান সোজা পথ দেখান ৷ উপরোক্ত আয়াতে ইমাম আল কুরতুবী নাসখুল কিবলা বা কিবলা পরিবর্তনসহ মোট এগারটি বিষয় আলোচনা করেছেন। তিনি লিখেছেন, আলোচ্য আয়াত সুস্পষ্টভাবে প্রমাণ করে যে, আল্লাহর বিধিবিধান ও তার কিতাবে নাসিখ ও মানসূখ বিদ্যমান । আর এ ব্যাপারে ইজমা‘ সংঘটিত হয়েছে। তিনি লিখেছেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কী জীবনে যখন সালাত ফরয হয়, তখন তিনি বায়তুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করতেন না কাবার দিকে মুখ করে সালাত আদায় করতেন এ বিষয়ে মতভেদ রয়েছে। জ. পঠন পদ্ধতির বর্ণনা: ইমাম আল কুরতুবী ছিলেন ইলমে কিরায়াতের একজন খ্যাতনামা পণ্ডিত । তিনি স্বীয় তাফসিরে ইলমে কিরায়াতের রীতি অনুসারে কুরআনের বিভিন্ন শব্দের পঠন পদ্ধতি বর্ণনা ও বিশ্লেষণ করেছেন। যেমন আল্লাহ তা'আলার বাণী: FON CR LIED AVI LAE i Le YS BS e Ly LL YE TEE LD Had SS IG “আর সে (ইউসুফ) যে মহিলার ঘরে ছিলো, সে তাকে কুপ্ররোচনা দিলো এবং দরজাগুলো বন্ধ করে দিয়ে বললো, ‘এসো’ ৷ সে (ইউসুফ) বললো, আল্লাহর আশ্রয় 88. http://www.masrawy.comvislamyat/characters/zolo/april/ 1 2/kartoba.aspx 8৫. সূরা আল বাকারাহ : ১৪২ www.amarboi.org
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।