সেরা তাফসীর সেরা মুফাসসির
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম কুরতুবী ও তার তাফসীরের বৈশিষ্ট্য ৬৩ সম্বলিত আয়াতসমূহের ব্যাখ্যা বিশ্লেষণের পাশাপাশি আয়াতে শরী'আতের আহকাম এক বা একাধিক যাই থাকুক না কেনো সবিস্তারে ও ইমামগণের মতামত সহকারে বর্ণনা করেছেন । যেমন, আল্লাহ তা'আলা বলেন: SVD AS VAS Vs IS 1 DN asl “তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীগণের সাথে রুকু করো।” (সুরা আল বাকারাহ: ৪৩) ইমাম আল কুরতুবী আলোচ্য আয়াত থেকে চৌত্রিশটি মাসয়ালা উদ্ভাবন করেছেন। এখানে উদাহরণস্বরূপ কয়েকটি মাসয়ালা উল্লেখ করা হলো। এক. সালাত কায়েম করা । এটি সর্বসম্মতভাবে ফরয । এ বিষয়ে বিস্তারিত আলোচনা পূর্বে করা হয়েছে বিধায় এখানে তার পূনরাবৃত্তি করা হয়নি । দুই, যাকাত প্রদান করা । এটাও ফরয । অত:পর প্রমাণস্বরূপ কুরআনের আয়াত ও হাদিস উদ্ধৃত করে ''% শব্দটির তাজবীদগত বিশ্লেষণ করেছেন। তিন. ১ শব্দটির মূল ধাতু ও তার অর্থ কি হবে তার প্রমাণস্বরূপ কুরআনের আয়াত ও আরবি কবিতা উদ্ধৃত করে এবং আরবি ভাষাগত বিশ্লেষণ করে তার অর্থ নির্ধারণ করেছেন। চার, এখানে যাকাত থেকে ফরয যাকাত উদ্দেশ্য না অন্য কিছু উদ্দেশ্য সে বিষয়ে মতবিরোধ রয়েছে। বলা হয়েছে, যেহেতু আয়াতটিতে ফরয সালাতের সাথে যাকাতের কথা উল্লেখ করা হয়েছে, সেহেতু এখানে ফরয যাকাতই উদ্দেশ্য হবে। অপর কেউ বলেছেন, এর উদ্দেশ্য হবে সাদাকাতুল ফিতর । ইমাম আল করতুবী গরণনোজ অভি ত ক অগা FD Si নয হিসেবে উল্লেখ করে কুরআন ও হাদিসের উদ্ধৃতি সহকারে এ বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। অনুরূপভাবে তিনি আহকাম সম্বলিত প্রতিটি আয়াত থেকে বহু মাসয়ালা ইমামগণের মতামতসহ বর্ণনা করেছেন। ঙ. উৎসসহ হাদিসের উদ্ধৃতি: ইমাম আল কুরতুবী বলেন, “বহু তাফসির ও ফিক্হ গ্রন্থে উৎস উল্লেখ না করে শুধু হাদিস উদ্ধৃত হয়, যার উৎস হাদিস শাস্ত্রে ব্যুৎপত্তিসম্পন্ন পাঠকগণ ব্যতীত অন্যদের পক্ষে জানা সম্ভব হয় না। বরং তারা হাদিসটির গ্রন্থ পরিচিতি ও শুদ্ধাশুদ্ধি সম্পর্কে দ্বিধাগ্রস্থ থেকে যায়। এভাবে উৎস ছাড়া উদ্ধৃত হাদিস দ্বারা প্রমাণ পেশ করা গ্রহণযোগ্য নয়।” তাই ইমাম আল কুরতুবী স্বীয় তাফসির গ্রন্থে তাফসির প্রসঙ্গে এবং আয়াত থেকে শরী‘আতের বিধি- বিধান বর্ণনা করতে গিয়ে দলিল হিসেবে যেসব হাদিস উদ্ধৃত করেছেন তা হাদিসগ্রন্থ ও বর্ণানাকারীর নামসহ উদ্ধৃত করেছেন। এটি তাফসির আল কুরতুবীর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য । ইমাম আল কুরতুবী এ বৈশিষ্ট্যকে তাঁর তাফসিরে কুরতুবীর একটি শর্ত হিসেবে অভিভিহত করেছেন। চ. ইসরাঈলী রেওয়ায়াত ও মাওযু হাদিস: অনেক তাফসির গ্রন্থে ইসরাঈলী রেওয়ায়াত ও মাওযু (মনগড়া) হাদিসের আধিক্য পরিলক্ষিত হয়। ইমাম আল কুরতুবী তাঁর তাফসিরকে তা থেকে রক্ষা করেছেন। তবে কোনো কোনো জায়গায় তিনি ইসারাঈলী রেওয়ায়াত উদ্ধৃত করেছেন কিন্তু সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি। আম্বিয়ায়ে www.amarboi.org

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।