৬২ সেরা তাফসির সেরা মুফাস্সির তাফসির ও আহকাম (বিধিবিধান) বর্ণনার ক্ষেত্রে অবদান রেখেছেন ইমাম আল কুরতুবী স্বীয় তাফসির গ্রন্থে তাদের থেকে অনেক মুল্যবান তথ্য-উপাত্ত গ্রহণ করেছেন এবং তার সাথে তথ্যসূত্রও উল্লেখ করেছেন। অনুরূপভাবে তিনি স্বীয় তাফসির গ্রন্থে মুতাকাদ্দিমীনের (অগ্রবর্তীগণের) তাফসির থেকেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য গ্রহণ করেছেন। বিশেষ করে যারা আল-কুরআনের আহকাম বিষয়ক গ্রন্থ রচনা করেছেন তাদের গ্রন্থ থেকে তিনি অনেক কিছু উদ্ধৃত করেছেন। আর বর্ণিত তথ্যে ও বক্তব্যে ভুলক্রটি থাকলে তিনি তার সমালোচনাও করেছেন।** যেমন আল্লাহ তায়ালার বাণী 1/৬০৷) 1540, ‘তোমরা রুকু ও সাজদা করো’ এ আয়াতে সালাতে রুকু ও সাজদা করার নির্দেশ দেয়া হয়েছে। আভিধানিক অর্থে রুকু ও সাজদা কেবল মাথা নত করাকে বলা হয়। কতিপয় আলেমের মতে রুকু ও সাজদা যার নাম অর্থাৎ মাথা নত করা, সালাতের রুকু ও সাজদায় কেবল ততেটুকু করাই যথেষ্ট । কেননা আয়াতে ধীরস্থিরভাবে প্রশান্তির সাথে রুকু ও সাজদা করার শর্ত আরোপ করা হয়নি। সুতরাং তীরা রুকু ও সাজদা নামের ন্যুনতম অর্থকেই গ্রহণ করেছেন। ইবনু আবদিল বার বলেন, রুকু, সাজদা, রুকু ও সাজদার মাঝে দাড়ানো, দুই সাজদার মাঝে বসা যথেষ্ট হবে না যতোক্ষণ না সালাতের এ কাজগুলো প্রশান্তির সাথে করা হয়। আর একথাই হাদিস ভিত্তিক ও সঠিক কথা । এটা জুমহুর (অধিকাংশ) আলিমগণের অভিমত । পক্ষান্তরে কাধী আবু বাকর ইবনুল আরাবী বলেন, ইবনুল কাসিম প্রমুখ থেকে অনেক বর্ণনা রয়েছে যাতে রুকু সাজদা প্রভৃতির মাঝে পার্থক্য করা ওয়াজিব হওয়ার কথা বলা হয়েছে, তবে শাস্তশিষ্টভাবে রুকু ও সাজদা করার কথা তাতে নেই । ইমাম আল কুরতুবী ইবনুল আরাবীর এ কথার সমালোচনা করে বলেন, এটা ইবনুল আরাবীর বড়ো ভুল ধারণা । কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শান্ত শিষ্টভাবে রুকু-সাজদা করেছেন, করার নির্দেশ দিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন" অতএব ইবনুল আরাবীর একথা গ্রহণযোগ্য নয় । ইমাম আল কুরতুবী যাদের তাফসির ও আহকাম গ্রন্থ থেকে সবচেয়ে বেশী তথ্য আলজাসসাস £২ আল কুরআন থেকে উদ্ভূত বিধানসমূহ বর্ণনার ক্ষেত্রে দেখা গেছে যে, ইমাম আল কুরতুবী মতোবিরোধপূর্ণ মাসআলাসমূহ আয়াতের সাথে যার নিকটতম সম্পর্ক ও দূরতম সম্পর্ক রয়েছে সবই তিনি দলিল-প্রমাণসহ বর্ণনা করেছেন ।** ঘ. আহকাম বৰ্ণনা: তাফসির আল কুরতুবীর একটি বড় বৈশিষ্ট্য হলো আল কুরআন থেকে উদ্ভূত বিধানসমূহ বর্ণনা করা। ইমাম আল কুরতুবী আল কুরআনের আহকাম ৩৯. আত-তাফসীর ওয়াল মুফাসসিরূন, ২য় খণ্ড, পৃ: ৪৫৯ । ৪০. সূরা আল হাজ্জ : ৭৭ ৷ 8১. দেখুন, তাফসীর আল কুরতবী; ১ম খণ্ড, পৃ: ২৩৭ । 8২. আত-তাফসীর ওয়াল মুফাসসিরূন, ২য় খণ্ড, পৃ: ৪৫৯ । 8৩. প্ৰাপুক্ত: www.amarboi.org
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।